MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • প্রবল শীতে কাবু উত্তর ভারত, একাধিক রাজ্যে শৈত্য প্রবাহের সতর্ক বার্তা

প্রবল শীতে কাবু উত্তর ভারত, একাধিক রাজ্যে শৈত্য প্রবাহের সতর্ক বার্তা

North India Winter Forecast: তীব্র শীতে কাঁপছে উত্তর ভারত। পারদ পতনের জেরে প্রবল শৈত্য প্রবাহের পরিস্থিতি একাধিক রাজ্যে। কোথায় কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 08 2026, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
শীতে কাবু উত্তর ভারত
Image Credit : Getty

শীতে কাবু উত্তর ভারত

প্রবল শীতে একেবারে কাবু উত্তর ভারত। তাপমাত্রা হিমাঙ্কের ঘরে। একটানা শৈত্য প্রবাহ চলায় ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিল্লি, পাঞ্জাব এবং প্রতিবেশী রাজ্যগুলিতে সড়ক, রেল এবং বিমান পরিষেবা ব্যাহত হতে পারে। কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতাও। শুধু তাই নয়, শীতের দাপটের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ। যার কারণে, বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কোথায় কেমন আবহাওয়া?
Image Credit : Getty

কোথায় কেমন আবহাওয়া?

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) তাদের সর্বশেষ আবহাওয়া বুলেটিনে জানিয়েছে, উত্তর-পশ্চিম, মধ্য ও উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে ঘন থেকে অতিঘন কুয়াশার দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও উত্তরপ্রদেশে কুয়াশার তীব্রতা সবচেয়ে বেশি থাকবে বলে সতর্ক করা হয়েছে। যেখানে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসতে পারে।

Related Articles

Related image1
রাশিয়ার কাছ থেকে তেল কেনায় লাগাম টানতে মরিয়া ট্রাম্প, ভারত-চিনকে 'সবক' শেখাতে নতুন বিল আনছে আমেরিকা
Related image2
অনির্দিষ্টকালের জন্য স্থগিত ভারতীয় পর্যটকদের বাংলাদেশ ভ্রমণের ভিসা, নেপথ্যে 'ভারত বিদ্বেষ' ইস্যু?
35
আবহাওয়ার পরিস্থিতি নিয়ে মৌসম ভবনের সতর্কতা
Image Credit : Getty

আবহাওয়ার পরিস্থিতি নিয়ে মৌসম ভবনের সতর্কতা

এদিকে চলতি বছরে মরশুমের রেকর্ড শীত পড়ায় আবহাওয়ার পরিস্থিতি নিয়ে সতর্ক বার্তা দিয়েছে মৌসম ভবন। সূত্রের খবর, বৃহস্পতিবারও উত্তর ভারত সহ বেশ কিছু রাজ্যে ১০-এর ঘরে থাকবে তাপমাত্রা। কোথাও কোথাও পারদ ৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছে। ফলে জারি হয়েছে চরম শৈত্য প্রবাহের সতর্ক বার্তা। সঙ্গে অব্যাহত ঘন কুয়াশার দাপট। যার ফলে রেল, সড়ক ও আকাশপথে ব্যাহত হতে পারে পরিষেবা। 

45
হিমশীতল পরিস্থিতি উত্তর ভারতের রাজ্যগুলিতে
Image Credit : Getty

হিমশীতল পরিস্থিতি উত্তর ভারতের রাজ্যগুলিতে

বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতাসমৃদ্ধ বাতাস এবং উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাসের সংমিশ্রণেই এই ঘন কুয়াশার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ফলে দাপট দেখাচ্ছে ঘন কুয়াশাও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হিমাচল প্রদেশের কিছু এলাকা ছাড়াও পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এবং ঝাড়খণ্ডের বিচ্ছিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

55
নামছে রাজধানীর তাপমাত্রাও
Image Credit : Getty

নামছে রাজধানীর তাপমাত্রাও

এদিকে দিল্লিতে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে স্কাইমেট। একই সঙ্গে আইএমডি জানিয়েছে, রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, আর রাতের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Char Dham Yatra: কেদারনাথ-বদ্রীনাথ যাত্রার ঝক্কি কমবে, প্রায় তৈরি নতুন ব্রিজ: জানালেন মুখ্যমন্ত্রী ধামি
Recommended image2
BRICS Summit: দিল্লিতে পুতিন-পেজেশকিয়ানকে পাশে নিয়ে মোদীর নেতৃত্বে জোটের ঐক্যের বার্তা
Recommended image3
Bangladesh: ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা, দাবি বাংলাদেশের জাতীয় সংসদের চিফ হুইপের
Recommended image4
Putin Invites Modi: পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন PM মোদী, কুটনীতির মাঝে নজরকাড়া বন্ধুত্ব
Recommended image5
Now Playing
Modi Putin Meet: পুতিনকে মোদীর বিশেষ উপহার! প্রাচীন তামিল বই 'থিরুক্কুরাল'-এর সঙ্গে রাশিয়ার কী গোপন যোগ?
Related Stories
Recommended image1
রাশিয়ার কাছ থেকে তেল কেনায় লাগাম টানতে মরিয়া ট্রাম্প, ভারত-চিনকে 'সবক' শেখাতে নতুন বিল আনছে আমেরিকা
Recommended image2
অনির্দিষ্টকালের জন্য স্থগিত ভারতীয় পর্যটকদের বাংলাদেশ ভ্রমণের ভিসা, নেপথ্যে 'ভারত বিদ্বেষ' ইস্যু?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved