MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • সশরীরে আদালতে হাজিরা দিতে হবে মুখ্যসচিবদের,পথকুকুর মামলায় কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

সশরীরে আদালতে হাজিরা দিতে হবে মুখ্যসচিবদের,পথকুকুর মামলায় কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court On Stray Dogs: পথ কুকুর সংক্রান্ত মামলায় এবার সব রাজ্যের মুখ্যসচিবদের সশরীরের আদালতে তলব সুপ্রিম কোর্টের বিচারপতি। কেন এই তলব? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 31 2025, 02:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
সুপ্রিম কোর্টে পথ কুকুর মামলা
Image Credit : Social Media

সুপ্রিম কোর্টে পথ কুকুর মামলা

পথ কুকুর সংক্রান্ত মামলার শুনানিতে শুক্রবার স্পষ্ট বার্তা দিলো দেশের শীর্ষ আদালত। এদিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় যে, আগামী নভেম্বর মাসের ৩ তারিখের মধ্যে দুই রাজ্য বাদে বাকি সব রাজ্যের মুখ্যসচিবদের আদালতে সশরীরে হাজিরা দিয়ে সুপ্রিম নির্দেশের পরও পথকুকুরদের নিয়ে কেন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি? তার ব্যাখ্যা দিতে হবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কোন দুই রাজ্যের মুখ্যসচিবদের হাজিরা দিতে হবে না?
Image Credit : X/LiveLaw

কোন দুই রাজ্যের মুখ্যসচিবদের হাজিরা দিতে হবে না?

এই পথ কুকুর সংক্রান্ত মামলায় শুক্রবার আদালত জানায় যে, পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গনা বাদে বাকি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের হাজিরা দিতে হবে আগামী ৩ নভেম্বর। শুধু তাই নয়, এর আগের শুনানিতেই সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ মুখ্যসচিবদের সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলো। সেই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি ছিল শুক্রবার। 

Related Articles

Related image1
রাশিয়ার 'পোসাইডন' দেখে ভয়ে কাঁপছেন ট্রাম্প! তড়িঘড়ি ক্ষেপণাস্ত্র পরীক্ষার নির্দেশ আমেরিকার
Related image2
সমুদ্রের অতলে গিয়ে নিঃশব্দে শত্রুকে আক্রমণ করবে, মনুষ্যবিহীন 'পোসাইডনের' পরীক্ষা সফল রাশিয়ার
35
ভার্চুয়াল নয়! সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ
Image Credit : social media

ভার্চুয়াল নয়! সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ

এদিকে  পথ কুকুরদের নিরাপদ শেল্টার দিতে হবে এবং রাস্তা থেকে দ্রুত তাদের সরিয়ে ফেলতে হবে। গত অগাস্ট মাসে এই কথা জানিয়েছিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গাভাই। তারপর কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা ডিভিশন বেঞ্চের কাছে আবেদন জানায় যে, যদি সম্ভব হয় তাহলে সব রাজ্যের মুখ্যসচিবরা ভার্চুয়াল হাজিরা দেবেন। যদিও সলিসিটর জেনারেলের এই আবেদনে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট। ফলে বহাল রাখল আগের নির্দেশই। 

45
কী বলল সুপ্রিম কোর্ট
Image Credit : social media

কী বলল সুপ্রিম কোর্ট

শুক্রবার সুপ্রিম কোর্টে পথ কুকুরদের নিয়ে রাজ্যগুলি কী পদক্ষেপ করেছে এই পর্যন্ত? এই বিষয়ের মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ বলেন, ‘’সরকার নিয়ম বানিয়েই সেই নিয়ম মানছেন না সরকারি আধিকারিকরা। আমরা যখনই মুখ্যসচিবদের ডাকি, তখনই তারা ঘুমিয়ে থাকেন। আদালতের নির্দেশে সাড়া দেওয়ার প্রয়োজন মনে করেন না। আমাদের দুর্ভাগ্য আদালত ফের তাদের সময় দিয়েছে সশরীরে হাজিরা দেওয়ার জন্য।''

55
কোথায় দাঁড়িয়ে পথ কুকুরদের ভবিষ্যৎ?
Image Credit : ANI

কোথায় দাঁড়িয়ে পথ কুকুরদের ভবিষ্যৎ?

এর আগে পথ কুকুর সংক্রান্ত মামলায় গত ২২ অগাস্ট শুক্রবার সুপ্রিম কোর্ট দিল্লি এবং NCR পথ কুকুরদের রাস্তা থেকে সরিয়ে নিয়ে শেল্টারে রাখতে হবে বলে জানায়। নতুন নির্দেশিকায় বলা হয় যে, বন্ধ্যাকরণ ও টিকাদানের পর কুকুরগুলোকে আবার একই এলাকায় ছেড়ে দেওয়া হবে। তবে জলাতঙ্ক আক্রান্ত বা আক্রমণাত্মক আচরণকারী কুকুরদের আলাদা করে রাখা হবে। অর্থাৎ সেগুলিকে শেল্টারে রাখতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে,'জলাতঙ্ক আক্রান্ত বা আক্রমণাত্মক আচরণকারী কুকুর ছাড়া বন্ধ্যাকরণ ও টিকাদানের পর অন্যান্য রাস্তার কুকুরদের আবার একই এলাকায় ছেড়ে দেওয়া হবে।' তবে এখন দেখার আগামী ৩ নভেম্বর সব রাজ্যের মুখ্যসচিবরা আদালতে সশরীরে হাজির হন কীনা! এবং কোন পথে এগোয় পথ কুকুরদের পথের ভবিষ্যৎ। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
CJP: যন্তর মন্তর বিক্ষোভে হাজির প্রায় ২৮০০ অপরাধী? নতুন FIR-এর নির্দেশ SC-J, ৫ সেপ্টেম্বর আন্দোলন প্রত্যাহার
Recommended image2
Bank Strike: ২ দাবিতে ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, দাবি না মানলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি কর্মীদের
Recommended image3
LPG: রান্নার গ্যাসের দাম থেকে অভিবাসন, সেপ্টেম্বরে নতুন কী বদল আসতে চলেছে?
Recommended image4
SCO Summit: SCO মঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদীর, বললেন 'দ্বিচারিতা চলবে না'
Recommended image5
Bank Holidays: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে টানা ছুটি, বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক, জেনে নিন কবে কবে
Related Stories
Recommended image1
রাশিয়ার 'পোসাইডন' দেখে ভয়ে কাঁপছেন ট্রাম্প! তড়িঘড়ি ক্ষেপণাস্ত্র পরীক্ষার নির্দেশ আমেরিকার
Recommended image2
সমুদ্রের অতলে গিয়ে নিঃশব্দে শত্রুকে আক্রমণ করবে, মনুষ্যবিহীন 'পোসাইডনের' পরীক্ষা সফল রাশিয়ার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved