- Home
- India News
- PM Kisan: পুজোর মুখে বিরাট চমক, অক্টোবরে ঢুকবে ২৪তম কিস্তির টাকা? পিএম কিষাণ নিয়ে নয়া আপডেট
PM Kisan: পুজোর মুখে বিরাট চমক, অক্টোবরে ঢুকবে ২৪তম কিস্তির টাকা? পিএম কিষাণ নিয়ে নয়া আপডেট
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২৪তম কিস্তির টাকা নিয়ে জল্পনা শুরু হয়েছে। গত জুন মাসে ২৩তম কিস্তির পর, পরবর্তী ২০০০ টাকা অক্টোবরে পুজোর আগে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে পারে বলে মত অনেকের। কী বলছে সরকারের পক্ষ থেকে?

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে প্রকাশ্যে এল নয়া চমক। এবার পুজোর আগে মিলতে পারে টাকা। অক্টোবরে ঢুকবে ২৪তম কিস্তির টাকা। এমনটাই শোনা যাচ্ছে সর্বত্র। জেনে নিন কবে পাবেন পিএম কিষাণের ২ হাজার।

বর্তমানে ২৪ তম কিস্তি নিয়ে অপেক্ষায় আছেন দেশের বহু কৃষক। গত জুন মসে এই প্রকল্পের ২৩ তম কিস্তি দেওয়া হয়েছিল। এরপর অতিক্রান্ত দু মাসের বেশির সময়। এই আবহে পরবর্তী কিস্তি করে আসবে এই নিয়ে সামনে এল আপডেট।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বাবদ কৃষকেরা পান ৬ হাজার টাকা। বছরে তাদের অ্যাকাউন্টে ঢোকে টাকা। তিনটি কিস্তিতে দেওয়া হয় টাকা। শেষ কিস্তি মিলেছে জুন মাসে। এবার পরবর্তী কিস্তি পাওয়ার পালা।
খন প্রশ্ন হল কবে মিলবে ২৪ তম কিস্তির টাকা? এই নিয়ে আপাতত সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণা হয়নি। তবে, বিশেষজ্ঞদের মতে, পুজোর আগে ঢুকবে টাকা।
বিশেষজ্ঞদের মতে, অক্টোবর থেকে উৎসবের মরশুম শুরু হচ্ছে। সেই কারণে আগামী মাসে পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি আসার সম্ভাবনা আছে। প্রকৃত যোগ্য কৃষকরা যাতে এই টাকা থেকে বঞ্চিত না হন, সে দিকে খেয়াল রাখছে সরকারের পক্ষ থেকে। সে যাই হোক, সম্ভবত পুজোর আগে মিলতে পারে টাকা।

