MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • ৫০ শতাংশ মার্কিন শুল্কে কতটা প্রভাব ভারতীয় বাণিজ্যে? মঙ্গলে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন নমো

৫০ শতাংশ মার্কিন শুল্কে কতটা প্রভাব ভারতীয় বাণিজ্যে? মঙ্গলে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন নমো

PM Modi Meeting: ২৭ অগাস্ট অর্থাৎ বুধবার থেকে ভারতীয় পণ্যের ওপর চাপছে মার্কিন শুল্ক করের বোঝা। এটে কতটা ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় ব্যবসা বাণিজ্য? তার আগেই মঙ্গলে উচ্চ পর্যায়ের বৈঠকে  বসতে চলেছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 25 2025, 05:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
শুল্ক শুরুর আগে বৈঠক
Image Credit : Asianet News

শুল্ক শুরুর আগে বৈঠক

আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ হারে শুল্কের বোঝা চাপিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার অর্থাৎ ২৭ অগাস্ট থেকে কার্যকর হচ্ছে তা। আর তার আগেই মঙ্গলবার ২৬ অগাস্ট দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্রে খবর, মার্কিন শুল্কের প্রভাবে ভারতীয় ব্যবসা-বাণিজ্য কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে বা এর কী কী প্রভাব পড়তে চলেছে সেই বিষয়ে পর্যালোচনার জন্য এই বৈঠক ডাকা হয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী?
Image Credit : google

কাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী?

সরকারি সূত্রে খবর, মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সচিব সহ মুখ্যসচিবরা। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সচিবের সভাপতিত্বেই এই বৈঠক করা হবে। ভারতের রফতানিকারকদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের প্রভাব মোকাবিলায় ভারত সরকারের পদক্ষেপ পর্যালোচনার জন্য আগামী ২৬ অগাস্ট একটি উচ্চ-পর্যায়ের বৈঠক ডেকেছে প্রধানমন্ত্রীর দফতর। 

Related Articles

Related image1
কতটা শিক্ষিত দেশের প্রধানমন্ত্রী? তথ্য প্রকাশে বাধ্য নয় বিশ্ববিদ্যালয়, হাইকোর্টের রায়ে স্বস্তিতে মোদী
Related image2
জাঁকজমক গণপতি বাপ্পার পুজো চাক্ষুষ করতে চান? গণেশ চতুর্থীতে ঘুরে আসতে পারেন এই জায়গাগুলি থেকে
35
মার্কিন শুল্কে ভারতীয় পণ্যের ওপর কী প্রভাব
Image Credit : Asianet News

মার্কিন শুল্কে ভারতীয় পণ্যের ওপর কী প্রভাব

 এই বিষয়ে বাণিজ্য ও শিল্প মন্ত্রক রফতানিকারক এবং রফতানি উন্নয়ন পরিষদগুলির সঙ্গে আলোচনা করছে। যাতে ২৫ শতাংশ শুল্কের প্রভাব বোঝা যায়। সংস্থাগুলি জানিয়েছে, এই শুল্কের ফলে তাদের মুনাফা ইতিমধ্যেই কমেছে এবং প্রতিযোগিতার ক্ষমতা হ্রাস পেয়েছে।

45
রফতানি ক্ষেত্রে নতুন নীতি প্রণয়ন
Image Credit : Asianet News

রফতানি ক্ষেত্রে নতুন নীতি প্রণয়ন

এই বিষয়ে ভারতের রফতানিকারকদের জন্য নির্দিষ্ট কিছু শিল্পের উপর লক্ষ্য রেখে নীতি প্রণয়নের কথা ভাবা হচ্ছে। যা অর্থনীতি-ব্যাপী ব্যাপক পদক্ষেপের চেয়ে বেশি কার্যকর হতে পারে। রফতানিকারকরা 'ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম' (ECLGS)-এর দাবি জানিয়েছিলেন, যা  কার্যকরী মূলধন এবং সরকারি সমর্থনযুক্ত ঝুঁকিতে সুরক্ষা দেবে। তবে সরকারি আধিকারিকরা মনে করছেন, খাত-ভিত্তিক হস্তক্ষেপ আরও বেশি ফলপ্রসূ হবে।

55
৫০ শতাংশ মার্কিন শুল্ক নিয়ে কী ভাবছে ভারত সরকার?
Image Credit : PTI

৫০ শতাংশ মার্কিন শুল্ক নিয়ে কী ভাবছে ভারত সরকার?

এদিকে ৫০ শতাংশ মার্কিন শুল্কের কারণে ভারতের রফতানিকারকদের মুনাফা আরও চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরবরাহ শৃঙ্খল ব্যাহত হতে পারে। এবং বস্ত্র ও চামড়া থেকে শুরু করে প্রকৌশল সামগ্রী ও বিশেষ রাসায়নিকের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে প্রতিযোগিতার ক্ষমতা প্রভাবিত হতে পারে। এমন আশঙ্কার মাঝেই মঙ্গলবার জরুরি বৈঠকে  বসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
নরেন্দ্র মোদী

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flash Flood: চোখে-মুখে আতঙ্ক! হড়পা বানের বিভীষিকা কাটিয়ে ঘরে ফিরলেন ওড়িশার তরুণী, কী দেখেছিলেন অন্যরা?
Recommended image2
India-Iran Relations: ব্রিকস সম্মেলনে ইরানকে ডাকলেন মোদী, পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দিলেন শান্তির বার্তা
Recommended image3
GDP Growth in India: ৭.৮% জিডিপি বৃদ্ধি জুন ত্রৈমাসিকে, যুদ্ধ এবং তেলের চ্যালেঞ্জ সামলে অটুট ভারতীয় অর্থনীতি
Recommended image4
Hottest August: ১৯০১ সালের পর দেশে উষ্ণতম অগাস্ট, ১২৩ বছরের রেকর্ড ভাঙা তাপমাত্রা নিয়ে উদ্বেগ
Recommended image5
Now Playing
নেপালে দুর্গতদের জন্য ঝাঁপাল সিকিম, বিপুল ত্রান নিয়ে বন্যা কবলিত অঞ্চলে
Related Stories
Recommended image1
কতটা শিক্ষিত দেশের প্রধানমন্ত্রী? তথ্য প্রকাশে বাধ্য নয় বিশ্ববিদ্যালয়, হাইকোর্টের রায়ে স্বস্তিতে মোদী
Recommended image2
জাঁকজমক গণপতি বাপ্পার পুজো চাক্ষুষ করতে চান? গণেশ চতুর্থীতে ঘুরে আসতে পারেন এই জায়গাগুলি থেকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved