PM Modi's Next Move On Education: নিট বিতর্কে ককরোচ জনতা পার্টির চাপে পড়ে অবশেষে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি পদ থেকে অবহতি নিতেই তৈরি হয়েছে নতুন জল্পনা। কে হতে পারেন পরবর্তী শিক্ষামন্ত্রী? কাকে শিক্ষার দায়িত্ব দেবেন মোদী? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
PM Modi's Next Move On Education: নিট বিতর্ক। ককরোচ জনতা পার্টির আন্দোলনের চাপে অবশেষে নতিস্বীকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা—ভারতের পরবর্তী শিক্ষামন্ত্রী হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হতে পারে? সাম্প্রতিক সময়ের NEET-UG পরীক্ষাকে ঘিরে বিতর্ক এবং দেশজুড়ে ছাত্র-যুব প্রতিবাদের আবহে ধর্মেন্দ্র প্রধান শনিবার পদত্যাগ করেন।
যদিও নতুন শিক্ষামন্ত্রীর নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে জাতীয় রাজনৈতিক মহলে কয়েকজন নেতার নাম নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য রদবদলের সঙ্গেও এই সিদ্ধান্ত জড়িত থাকতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা।
কারা থাকতে পারেন দৌড়ে?
বর্তমানে যে নামগুলি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে, সেগুলির মধ্যে রয়েছে—
জয়ন্ত চৌধুরী – বর্তমানে শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী (MoS)। শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকায় তাঁকে পূর্ণমন্ত্রী করার সম্ভাবনা নিয়ে জল্পনা রয়েছে।
সুকান্ত মজুমদার – তিনিও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী। সাংগঠনিক অভিজ্ঞতা ও কেন্দ্রীয় দায়িত্বের কারণে তাঁর নামও আলোচনায় এসেছে।
এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইলে মন্ত্রিসভার বাইরে থাকা কোনও জ্যেষ্ঠ সাংসদ বা অন্য কেন্দ্রীয় মন্ত্রীকেও শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দিতে পারেন।
সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী
নতুন শিক্ষামন্ত্রী কে হবেন, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির অনুমোদনের পরই নতুন মন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে এমন একজন নেতাকেই বেছে নেওয়া হতে পারে যিনি শিক্ষা ক্ষেত্রে সংস্কার, পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতা এবং ছাত্রদের আস্থা পুনর্গঠনে দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম হবেন।
এখনও কোনও সরকারি ঘোষণা নয়
উল্লেখযোগ্য বিষয় হল, এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি। ফলে বিভিন্ন নাম ঘিরে যে আলোচনা চলছে, তা সম্পূর্ণ রাজনৈতিক জল্পনার পর্যায়েই রয়েছে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই বিষয়টি চূড়ান্ত হবে। তবে এখন দেখার কে হন দেশের পরবর্তী শিক্ষামন্ত্রী!
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


