MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • অবিলম্বে রাস্তা থেকে সরাতে হবে সমস্ত পথকুকুর, সুপ্রিম ডেডলাইনে হৈচৈ

অবিলম্বে রাস্তা থেকে সরাতে হবে সমস্ত পথকুকুর, সুপ্রিম ডেডলাইনে হৈচৈ

Supreme Court On Stray Dogs: পথকুকুরদের নিয়ে এবার কড়া পদক্ষেপের নির্দেশ দিলো দেশের শীর্ষ আদালত। অবিলম্বে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে পথকুকুর। এমনটাই নির্দেশে ছড়িয়েছে শোরগোল। কিন্তু কেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 11 2025, 06:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
রাস্তা থেকে সরছে পথ কুকুর?
Image Credit : Social Media

রাস্তা থেকে সরছে পথ কুকুর?

এবার থেকে রাস্তাঘাটে অবাধ বিচরণ বন্ধ হতে চলেছে পথকুকুরদের জন্য। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
হঠাৎ কেন এই নির্দেশ?
Image Credit : X

হঠাৎ কেন এই নির্দেশ?

সূত্রের খবর, দিল্লি ও এনসিআর সংলগ্ন এলাকায় বেড়েছে কুকুরের ব্যাপক উৎপাত। পরিস্থিতি এমনই যে প্রায় প্রতিদিনই কুকুরের কামড় খেতে হচ্ছে আমজনতাকে। ছড়াচ্ছে জলাতঙ্ক রোগ। এই পরিস্থিতিতে সোমবার শীর্ষ আদালত জানিয়েছে যে, যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে দিল্লির রাস্তার সব পথকুকুরদের।  এর জন্য যতটা বলপ্রয়োগের প্রয়োজন তা প্রয়োগ করে কুকুর ধরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Related Articles

Related image1
ফের রাজনৈতিক হিংসার বলি! বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুনের অভিযোগ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
Related image2
ছাত্রীদের জোর করে কোলে বসিয়ে অভব্য আচরণ প্রধান শিক্ষকের, যৌন হেনস্থার অভিযোগে ধুন্ধুমার সরকারি স্কুলে
36
কোথায় পাঠানো হবে কুকুরদের?
Image Credit : Social Media

কোথায় পাঠানো হবে কুকুরদের?

শীর্ষ আদালতের নির্দেশ, কুকুর ধরে তা  নির্বীজকরণ করিয়ে পাঠাতে হবে নিরাপদ আশ্রয়ে। শুধু তাই নয়, এই বিষয়ে কোনও পশুপ্রেমী বা  সংস্থার আবেদন বা বক্তব্য গ্রাহ্য হবে না। অবিলম্বে এই কাজ শুরু করার জন্য দিল্লি প্রশাসন ও পৌরসভাগুলিকে  নির্দেশ দিয়েছে আদালত। 

46
বাধা দিলেই শাস্তি
Image Credit : ANI

বাধা দিলেই শাস্তি

সোমবার এই সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য, রাস্তায় পথকুকুর ধরার সময় কেউ বাধা দিলে তা গ্রাহ্য হবে না। বরং বাধা দিলেই শাস্তি পেতে হবে অভিযুক্ত ব্যক্তিকে। নেওয়া হবে আইনি পদক্ষেপ। এমনকি এই বিষয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকার ছাড়া কারও কথা শুনবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে এই সংক্রান্ত নির্দেশিকায়। 

56
রাজধানীতে বাড়ছে কুকুর উদ্বেগ
Image Credit : Social Media

রাজধানীতে বাড়ছে কুকুর উদ্বেগ

জানা গিয়েছে, বিগত ছয়মাসে রাজধানী দিল্লি-এনসিআর এলাকায় কুকুরের কামড়ে প্রায় ৩৫ হাজার সাধারণ মানুষ আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে বাড়ছে জলাতঙ্কের আশঙ্কা। পরিস্থিতি এতটাই গুরুতর যে এবার সরাসরি হস্তক্ষেপ করতে হল সুপ্রিম কোর্টকে। 

66
সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট
Image Credit : ANI

সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট

জানা গিয়েছে, রাস্তা থেকে শুধু কুকুর সরানোর নির্দেশই নয়, তার জন্যও সময়সীমা বেঁধে দিয়েছে  দেশের শীর্ষ আদালত। আগামী আট সপ্তাহের মধ্যে রাস্তা থেকে সব পথকুকুর নিরাপদ  জায়গায় সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Hike: ডিএ বৃদ্ধির অনুমোদন দিল মন্ত্রিসভা, সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর
Recommended image2
Border Security: ভারত-পাক সীমান্তে ৫০ কিমি জুড়ে বেআইনি নির্মাণ ভাঙতে কড়া কেন্দ্র, শুরু হল সমীক্ষা
Recommended image3
Cashew Price: জলের দরে কাজু, কেজি মাত্র ৫০ টাকা! এই গ্রামে গেলে বস্তা ভরে আনতে পারবেন
Recommended image4
Smart Borders: এবার স্থলবন্দর হবে আরও স্মার্ট, অমিত শাহ চালু করছেন নতুন ডিজিটাল সিস্টেম
Recommended image5
CBSE Re-evaluation: সুরক্ষা নিয়ে প্রশ্ন, তাও উপচে পড়া ভিড়! পোর্টাল বিতর্কের আবহেই ১.৬ লক্ষ স্ক্রুটিনির আবেদন পেল CBSE
Related Stories
Recommended image1
ফের রাজনৈতিক হিংসার বলি! বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুনের অভিযোগ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
Recommended image2
ছাত্রীদের জোর করে কোলে বসিয়ে অভব্য আচরণ প্রধান শিক্ষকের, যৌন হেনস্থার অভিযোগে ধুন্ধুমার সরকারি স্কুলে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved