MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Summer Vacation: বিরাট পদক্ষেপ! গরমের ছুটি কমিয়ে দিল রাজ্য সরকার, কবে খুলছে সরকারি-বেসরকারি স্কুল?

Summer Vacation: বিরাট পদক্ষেপ! গরমের ছুটি কমিয়ে দিল রাজ্য সরকার, কবে খুলছে সরকারি-বেসরকারি স্কুল?

সরকার গরমের ছুটি প্রায় ১০ দিন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা ১৭ মে থেকে ২০ জুন পর্যন্ত চলবে। শিক্ষাবর্ষকে সুশৃঙ্খল করার উদ্দেশ্যে এই পদক্ষেপ।,তীব্র গরমের মধ্যে বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে শিক্ষক সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : May 19 2026, 09:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

ক্রমে বেড়ে চলেছে গরমের দাবদাহ। এই সময় বাচ্চাদের শারীরিক সুস্থতা নিয়ে চিন্তায় ভোগেন সকলে। সে কারণে এই গরমের পুরো সময়টা সমস্ত স্কুলে থাকে ছুটি। এতদিন প্রায় ৪৫ দিন মতো স্কুল ছুটি থাকতে। মে মাসে শুরু হত ছুটি। ২১ জুন স্কুল খুলে হত যোগ দিবস পালন। ফের আবার বন্ধ হয়ে যেত পঠন-পাঠন। জুলাই পুরোপুরি স্কুল খুলত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : unsplash

কিন্তু, এবার গরমের ছুটি নিয়ে কড়া হল প্রশাসন। এক ধাক্কায় প্রায় ১০ দিন কমিয়ে দেওয়া হল ছুটি। সদ্য হল এমনই ঘোষণা। শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের মতে, শিক্ষাবর্ষটি যাতে যথাসময়ে এবং আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।

Related Articles

Related image1
Govt Holidays: এত ছুটি আর পাবেন না সরকারি কর্মীরা? নবান্নের হলিডে লিস্টে কাটছাঁট বিজেপি সরকারের
Related image2
Summer Vacation: সুখবর! বাংলার স্কুলগুলিতে বাড়ানো হল গরমের ছুটি, কবে খুলবে?
36
Image Credit : Getty

তবে, সরকারের এই সিদ্ধান্ত অনেক জায়গায় সমালোচিত হয়েছে। তাদের যুক্তি হল, মে ও জুন মাসে অধিক গরম পড়ে। অনেক সময় তা ৪৫ ডিগ্রি পর্যন্ত ছাড়ায়। এই পরিস্থিতিতে বাচ্চারা স্কুলে গেলে অসুস্থ হতে পারে। শিক্ষক সংগঠনগুলো সরকারের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। সতর্ক করে বলেছে যে, দীর্ঘক্ষণ তীব্র তাপমাত্রার সংস্পর্শে থাকা শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

46
Image Credit : Gemini AI

কিন্তু সরকারি ঘোষণা অনুসারে, এবার থেকে গ্রীষ্মকালীন ছুটি ১৭ মে থেকে ২০ জুন পর্যন্ত চলবে। ২১ জুন থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। এই সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান সরকার। এবছর রাজস্থানে ১৭ মে থেকে ২০ জুন পর্যন্ত চলছে ছুটি।

56
Image Credit : social media

বর্তমানে চলছে ছুটি। এখন দেখার রাজস্থান সরকার শিক্ষক সংগঠনগুলো আর্জি পুনঃবিবেচনা করে কি না। সেক্ষেত্রে বাড়তে পারে ছুটি।

66
Image Credit : social media

এদিকে প্রচন্ড গরমের মধ্যে দিল্লি এনসিআরের পার্শ্ববর্তী স্কুলগুলোতে ১১ মে থেকে ৩০ মে পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। হরিয়ানাতেও আগামী ৩০ মে পর্যন্ত থাকবে স্কুল ছুটি। বিহার থেকে শুরু করে উত্তরপ্রদেশ, তেলেঙ্গনাতে জুনের মাঝামাঝি বা শেষ দিকে খুলবে স্কুল।

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
দেশের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
অখিলেশের রথযাত্রায় নাবালকের মর্মান্তিক মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি রবি কিষাণের
Recommended image2
India-Bangladesh Relations: রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত
Recommended image3
Now Playing
Cyclone Akvan: আকভান ঘূর্ণিঝড়ে উত্তাল ওড়িশা, পর্যটকশূন্য পুরী, ৮০ কিমি বেগে ঝড়
Recommended image4
Train Mobile Rules: ট্রেনে মোবাইলে জোরে গান বাজালে-ভিডিও দেখলেই বিপদ, ১০০০ টাকা ফাইন, ৬ মাস জেল
Recommended image5
Rahul Gandhi Remark: আমেরিকায় রাহুলের 'সাইড প্লেয়ার' মন্তব্য, সমালোচনায় সরব বিজেপি, পাশে CPIM
Related Stories
Recommended image1
Govt Holidays: এত ছুটি আর পাবেন না সরকারি কর্মীরা? নবান্নের হলিডে লিস্টে কাটছাঁট বিজেপি সরকারের
Recommended image2
Summer Vacation: সুখবর! বাংলার স্কুলগুলিতে বাড়ানো হল গরমের ছুটি, কবে খুলবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved