MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
EPFO Wage Ceiling
Kolkata Weather Update
HAL Tejas Handover
Cyclone Arnab Update
Mamata Banerjee New Party Name & Symbol
Ajker Rashifal
Annapurna Yojana
Samsung Galaxy A08
IRCTC Train Cancel
Radha Ashtami 2026 Date
Digital Birth Certificate
What is APAAR ID Card?
Ajker Bangla Khobar Live
  • Home
  • India News
  • এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধের দাবি, সুপ্রিম কোর্টে খারিজ জনস্বার্থ মামলা

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধের দাবি, সুপ্রিম কোর্টে খারিজ জনস্বার্থ মামলা

SC On Ind Pak Asia Cup 2025: রবিবার অর্থাৎ ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে  মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্ধি  দেশ ভারত-পাকিস্তান। এবার সেই ম্যাচ বাতিলের দাবি জানিয়ে শীর্ষ আদালতে গড়াল মামলা। কী বলল সুপ্রিম কোর্ট? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 13 2025, 07:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
খারিজ এশিয়া কাপ বাতিলের আবেদন
Image Credit : X

খারিজ এশিয়া কাপ বাতিলের আবেদন

চলতি এশিয়া কাপে আগামী ১৪ সেপ্টেম্বর, রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধের দাবি জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই মামলা শুনতেই রাজি হল না দেশের সর্বোচ্চ আদালত। শুক্রবার মামলা খারিজ করে দেয় দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
সুপ্রিম কোর্টে এশিয়া কাপ নিয়ে মামলা
Image Credit : Getty

সুপ্রিম কোর্টে এশিয়া কাপ নিয়ে মামলা

চলতি বছরের ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের আক্রমণের জবাবে পাল্টা অপারেশন সিঁদুর চালায় ভারত। তারপর এই প্রথম ক্রিকেটে এশিয়া কাপে রবিবার মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। এই ম্যাচ হওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে বিতর্ক। দেশের ভিতরে একাংশ এই ম্যাচ বয়কটের ডাক দিয়েছে। এবার সেই ম্যাচ বন্ধের দাবি জানিয়ে মামলা গড়াল দেশের শীর্ষ আদালতে। 

Related Articles

Related image1
উইকএন্ডে আকাশের মুখ উজ্জ্বল, বেলা গড়াতেই দুর্যোগের পূর্বাভাস বঙ্গের একাধিক জেলায়
Related image2
পুর নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড অয়ন শীল, সুপ্রিম কোর্টে খারিজ জামিনের আবেদন
35
কী দাবি মামলাকারীদের?
Image Credit : Getty

কী দাবি মামলাকারীদের?

 রবিবারের এই ম্যাচ নিয়ে এক আইন শিক্ষার্থী উর্বর্শী জৈন ও তাঁর তিন সতীর্থ সংবিধানের ৩২ ধারার অধীনে এই ম্যাচ স্থগিত করে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। তাদের যুক্তি, পাকিস্তানের মতো দেশ, যারা সন্ত্রাসবাদকে মদত দেয়, তাদের সঙ্গে খেলা বাতিল করে দেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের। এই ভারত-পাকিস্তান ম্যাচ হলে পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলায় যাঁরা প্রাণ হারিয়ে ছিলেন, তাদের পরিবারের কাছে নেতিবাচক বার্তা যাবে। তাঁদের কষ্ট দেওয়া হবে। সন্ত্রাসবাদে মদত দেওয়া পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেললে ভারতীয় সেনাবাহিনীকেও অপমান করা হবে এবং তাতে তাদের মনোবল দুর্বল হবে।

45
জাতীয় স্বার্থ ক্ষুন্নের অভিযোগ
Image Credit : Getty

জাতীয় স্বার্থ ক্ষুন্নের অভিযোগ

মামলাকারীদের আরও দাবি, জাতীয় স্বার্থ দেশবাসীর সুরক্ষা এবং ভারতীয় সেনাদের আত্মত্যাগের থেকে কখনোই একটি ক্রিকেট ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না। এই দাবিতে আগামী ১৪ তারিখ দুবাইয়ে এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ বন্ধ করে দেওয়ার আবেদন জানান মামলাকারীরা। যদিও শুক্রবার সেই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট

55
খারিজ হয়ে গেল মামলা
Image Credit : Getty

খারিজ হয়ে গেল মামলা

এই বিষয়ে সুপ্রিম কোর্টে বিচারপতি জেকে মহেশ্বরী ও বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চ এই মামলা শুনতে অস্বীকার করেন। শীর্ষ আদালতের ২ বিচারপতির যুক্তি, শেষ মুহূর্তে এসে এই ম্যাচ বন্ধ করা সম্ভব নয়। তাছাড়া এটা একটা শুধুমাত্র ক্রিকেট ম্যাচ। বিচারপতিরা বলেন, ‘’এটা শুধুমাত্র একটা ক্রিকেট ম্যাচ। ম্যাচ হলে অসুবিধা কোথায়! হতে দিন। আগামী রবিবার ম্যাচ। এখন আর কিছু করা সম্ভব কি?'' তারপরই দুই বিচারপতির বেঞ্চ মামলাটি খারিজ করে দেয়।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা
এশিয়া কাপ ২০২৫
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: বেতন, ফিটমেন্ট ফ্যাক্টর আর DA, এখনও পর্যন্ত ৮ম বেতন কমিশনে কী কী আলোচনা? এক নজরে দেখুন
Recommended image2
Seva Yatra: বদনগর থেকে বারাণসী- প্রায় ৩৫ হাজার কিলোমিটার জুড়ে সেবা যাত্রা, সামিল ২০টি দল
Recommended image3
বিপদে উত্তরাখণ্ডের ২৩ বড় হিমবাহ! গলে জল ২৬ কিমি বরফ, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
Recommended image4
Mumbai BMW Crash: রেলিং-এ ধাক্কা মেরে শূন্য পাল্টি খেয়ে ৭৫ ফুট নিচে পড়ল গাড়ি, নিহত ৩
Recommended image5
Veer Guardian 2026: যোধপুরের আকাশে তেজস ওড়ালেন ভারত ও জাপানের বায়ুসেনা প্রধান
Related Stories
Recommended image1
উইকএন্ডে আকাশের মুখ উজ্জ্বল, বেলা গড়াতেই দুর্যোগের পূর্বাভাস বঙ্গের একাধিক জেলায়
Recommended image2
পুর নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড অয়ন শীল, সুপ্রিম কোর্টে খারিজ জামিনের আবেদন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved