MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • আরাবল্লী পর্বতের 'সংজ্ঞা' নির্ধারণ এখনই নয়, পূর্ববর্তী রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পর্বতের 'সংজ্ঞা' নির্ধারণ এখনই নয়, পূর্ববর্তী রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Supreme Court On Aravalli: আরাবল্লী মামলায় এবার বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আরাবল্লী পাহাড়ে সংজ্ঞা নিয়ে কী বলল দেশের শীর্ষ আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 29 2025, 03:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
সুপ্রিম কোর্টে আরাবল্লী মামলা
Image Credit : ANI

সুপ্রিম কোর্টে আরাবল্লী মামলা

আরাবল্লী পর্বতের সংজ্ঞা নির্ধারণ বা পূর্ববর্তী রায় এখনই কার্যকর করা যাবে না। সোমবার আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত মামলায় এমনটাই জানিয়ে দিলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ। জানা গিয়েছে আরাবল্লী পর্বতের সংজ্ঞা নির্ধারণের ফলে পরিবেশের ওপর তা কী প্রভাব ফেলছে জানতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী বলছে সুপ্রিম কোর্ট?
Image Credit : our own

কী বলছে সুপ্রিম কোর্ট?

জানা গিয়েছে, সোমবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে আরাবল্লী মামলা শুনানির জন্য ওঠে। বর্তমানে সুপ্রিম কোর্টে বড়দিনের ছুটি চলছে। তবে অবকাশকালীন বেঞ্চ খোলা রয়েছে। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জেকে মাহেশ্বরী এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসীহর বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেখানেই পূর্বের নির্দেশ স্থগিত রাখার সিদ্ধান্ত জানায় শীর্ষ আদালত।

Related Articles

Related image1
ফের বিপর্যস্ত ট্রেন পরিষেবা, বিহারের কাছে লাইনচ্যুত হয়ে নদীতে পড়ল মালগাড়ি
Related image2
অস্তিত্ব সঙ্কটে ভারতের প্রাচীনতম পর্বতমালা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আরাবল্লী মামলা
35
মামলার পরবর্তী শুনানি কবে?
Image Credit : ANI

মামলার পরবর্তী শুনানি কবে?

সূত্রের খবর,  আরাবল্লী পর্বতমালার সংজ্ঞা ও তা পরিবেশের জন্য কী কী ক্ষতিকর প্রভাব ফেলছে তা খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের পাশাপাশি মামলার পরবর্তী শুনানি হবে আগামী জানুয়ারি মাসের ২১ তারিখ। সেদিনই ঘোষিত হবে আরাবল্লী নিয়ে চূড়ান্ত রায়। 

45
আরাবল্লী বিতর্ক
Image Credit : X

আরাবল্লী বিতর্ক

চলতি বছরের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি বি আর গাভাই আরাবল্লীর সংজ্ঞা নির্ধারণ নিয়ে একটি রায় দিয়েছিলেন। সেই সময় বলা হয়েছিল যে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা ১০০ মিটারের বেশি হলে তবেই সেই পাহাড়কে অরাবল্লী পাহাড়শ্রেণির অংশ বলা যাবে। সমুদ্রপৃষ্ঠ থেকে নয়, বরং আশপাশের এলাকার চেয়ে ১০০ মিটার বা তার বেশি উচ্চতার ভূখণ্ডই কেবলমাত্র অরাবল্লী পাহাড় বলে গণ্য হবে। জানা গিয়েছে, কেন্দ্রীয় পরিবেশ ও জলবায়ু মন্ত্রকের এই সংজ্ঞাতেই সিলমোহর দেয় দেশের শীর্ষ আদালত। তারপরও থামছে না আরাবল্লী নিয়ে বিতর্ক। 

55
সুপ্রিম কোর্টে আরাবল্লী সংরক্ষণের দাবি
Image Credit : social media

সুপ্রিম কোর্টে আরাবল্লী সংরক্ষণের দাবি

যদিও তৎকালীন প্রধান বিচারপতির দেওয়া এই রায় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। আরাবল্লীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পরিবেশপ্রেমীরা। সূত্রের খবর, আরাবল্লী নিধন নয়। বরং তা সংরক্ষণের দাবিতে হরিয়ানা-রাজস্থানজুড়ে শুরু হয় বিক্ষোভ। কারণ, সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে এতদিন যে ভূখণ্ডকে আরাবল্লী পাহাড়শ্রেণি বলে গণ্য হয়ে এসেছে, তার ৯০ শতাংশই আর পরিবেশ সংরক্ষণ বিধির অধীনে সুরক্ষাযোগ্য থাকবে না। ফলে নির্বিচারে তা নিধন হয়ে যাবে। প্রশ্নের মুখে পড়বে এই সব অঞ্চলের বন্যপ্রাণীদের ভবিষ্যৎ।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ভিখারির ঘর থেকে উদ্ধার বস্তা বস্তা টাকা! বৃদ্ধার মৃত্যুর পর ভাঙা ঘরে ঢুকতেই চক্ষু কপালে
Recommended image2
Sugar Price: আমদানি সত্ত্বেও ৭% দাম বাড়ছে চিনির! Crisil -এর পূর্বাভাসে কিছুটা স্বস্তি
Recommended image3
India-China Talks: সীমান্ত নিয়ে বেজিংয়ে ২৫তম বৈঠক, মুখোমুখি ডোভাল ও ওয়াং ই
Recommended image4
Census 2027: দেশে কত ভিক্ষুক, কোন রাজ্য শীর্ষে? এই কারণেই জনগণনায় মিলবে না তথ্য
Recommended image5
Aerospace Engineering: কৃত্রিম উপগ্রহ-উৎক্ষেপণ যান সবই বানাবে বেসরকারি কোম্পানি! মোদীর নীতিতে ভুগবে ইসরো? নাকি খুলবে নতুন দিগন্ত
Related Stories
Recommended image1
ফের বিপর্যস্ত ট্রেন পরিষেবা, বিহারের কাছে লাইনচ্যুত হয়ে নদীতে পড়ল মালগাড়ি
Recommended image2
অস্তিত্ব সঙ্কটে ভারতের প্রাচীনতম পর্বতমালা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আরাবল্লী মামলা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved