MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • বৃদ্ধ বয়সে বাবা-মাকে না দেখলে সম্পত্তির অধিকার নয়, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

বৃদ্ধ বয়সে বাবা-মাকে না দেখলে সম্পত্তির অধিকার নয়, স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট

Supreme Court News: বৃদ্ধ বাবা-মাকে দেখভাল এবং সম্পত্তির অধিকার নিয়ে দায়ের হওয়া একটি মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কী বলল শীর্ষ আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 28 2025, 07:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
সম্পত্তির অধিকার নিয়ে সুপ্রিম কোর্টে মামলা
Image Credit : Getty

সম্পত্তির অধিকার নিয়ে সুপ্রিম কোর্টে মামলা

বৃদ্ধ বয়সে বাবা-মাকে দেখতে হবে। নচেৎ বঞ্চিত হতে হবে সম্পত্তির অধিকার থেকে। শনিবার একটি মামলার রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বৃ্দ্ধ বয়সে বাবা-মাকে না দেখলে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবেন ছেলে-মেয়েরা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী বলছে সুপ্রিম কোর্ট?
Image Credit : Social media

কী বলছে সুপ্রিম কোর্ট?

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের এক বৃদ্ধ দম্পতির মুম্বইতে দুটি বাড়ি থাকা সত্ত্বেও বড় ছেলে তাদের বাড়িতে থাকতে দেয়নি। যা  নিয়ে ট্রাইব্যুনালে মামলা করেন তাঁরা। এরপর ট্রাইব্যুনালের নির্দেশে ওই দম্পতির বড় ছেলেকে  বাড়ি ছাড়তে বললে পাল্টা মামলা করেন সেই ছেলে।  

Related Articles

Related image1
ইউনূসের শাসনে সবথেকে বেশি অত্যাচারিত সংখ্যালঘুরা, রাষ্ট্রপুঞ্জের বাইরে বিক্ষোভ প্রবাসী বাংলাদেশিদের
Related image2
ক্রমশ সরছে নিম্নচাপ! ষষ্ঠী থেকেই উত্তর থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস, জানুন এক ক্লিকে
35
সুপ্রিম কোর্টে খারিজ আবেদন
Image Credit : ANI

সুপ্রিম কোর্টে খারিজ আবেদন

এরপর ওই বৃদ্ধ দম্পতির বড় ছেলে বম্বে হাইকোর্টে গিয়ে মামলা করলেও সেখানে ধোপে টেকেনি তার আবেদন। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় মামলা। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয় যে, বৃ্দ্ধ বয়সে বাবা-মাকে  না দেখলে সন্তানরা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবেন। 

45
শীর্ষ আদালতের স্পষ্ট বার্তা
Image Credit : ANI

শীর্ষ আদালতের স্পষ্ট বার্তা

এই বিষয় সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ স্পষ্ট জানায় যে, বৃদ্ধ বাবা-মাকে না দেখলে তাঁদের সম্পত্তিতে সন্তানদের কোনও অধিকার থাকবে না। মা-বাবা চাইলে ছেলেমেয়েকে বাড়ি থেকে বের করে দিতে পারেন। এই সংক্রান্ত রায় দেওয়ার পূর্ণ ক্ষমতা ট্রাইব্যুনালেরই আছে। আদালতের নির্দেশ, ৩০ নভেম্বরের মধ্যে ওই ছেলেকে বাড়ি ছেড়ে দিতে হবে এবং সে বিষয়ে হলফনামা জমা দিতে হবে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই রায় সমাজে জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে।

55
আরও একটি মামলায় গুরুত্বপূর্ণ রায়
Image Credit : ANI

আরও একটি মামলায় গুরুত্বপূর্ণ রায়

শুধু এই মামলা নয়, সম্প্রতি আরও একটি মামলায় গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের দাবি, বিবাহিত হিন্দু মহিলাদের  বা বিধবা মহিলাদের সম্পত্তিতে বাপের বাড়ির কোনও অধিকার থাকবে না।  একমাত্র স্বামীর উত্তরাধিকারীরাই সম্পত্তির ভাগ পাবেন বলে জানায় আদালত।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyber Crime: ডিজিটাল অ্যারেস্টের নামে ব্ল্যাকমেল? CBI-এর ‘অভয়’ বোতাম টিপলেই জালিয়াতের মুখোশ খুলবে ৩০ সেকেন্ডে
Recommended image2
High Court to Function Virtually: কাল থেকেই সপ্তাহে দু'দিন আদালতের সব কাজ ভার্চুয়াল, জ্বালানি সঙ্কটের আশঙ্কায় বড় পদক্ষেপ
Recommended image3
ওয়েটিং টিকিটের টেনশন শেষ! আগেই জানিয়ে দেবে AI, রেলের সুপার অ্যাপ RailOne-এ বিরাট চমক
Recommended image4
আপনার শহরে আজ পেট্রল-ডিজেলের দাম কত? দেখে নিন লেটেস্ট রেট
Recommended image5
NARENDRA MODI: সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদী, বললেন এটি ১৪০ কোটি ভারতবাসীর সম্মান
Related Stories
Recommended image1
ইউনূসের শাসনে সবথেকে বেশি অত্যাচারিত সংখ্যালঘুরা, রাষ্ট্রপুঞ্জের বাইরে বিক্ষোভ প্রবাসী বাংলাদেশিদের
Recommended image2
ক্রমশ সরছে নিম্নচাপ! ষষ্ঠী থেকেই উত্তর থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস, জানুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved