MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • অ-যোগ্যদের তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ! একই বিষয় নিয়ে বারবার আবেদনে বিরক্ত শীর্ষ আদালত, খারিজ মামলা

অ-যোগ্যদের তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ! একই বিষয় নিয়ে বারবার আবেদনে বিরক্ত শীর্ষ আদালত, খারিজ মামলা

Supreme Court On SSC Verdict: বারেবারে আদালতে এসএসসি মামলা। গত শনিবার স্কুল সার্ভিস কমিশনের তরফে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও তাতেও সন্তুষ্ট নয় চাকরিহারা যোগ্যদের একাংশ। ফের শীর্ষ আদালতে মামলা করেন তাঁরা। কী বলল আদালত? জানুন আরও…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 01 2025, 04:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
সুপ্রিম কোর্টে ফের SSC মামলা
Image Credit : social media

সুপ্রিম কোর্টে ফের SSC মামলা

গত ৩০ অগাস্ট শনিবারই শীর্ষ আদালতের নির্দেশ মেনে অ-যোগ্যদের তালিকা  প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় রয়েছে মোট ১৮০৬ জনের নাম। যদিও এই নাম প্রকাশে খুশি নয়, যোগ্য চাকরিহারাদের একাংশ। তাদের দাবি, সিবিআইয়ের মামলায় চার্জশিটে আরও অযোগ্যদের নাম ছিল। সম্পূর্ণ নামের তালিকা দিক এসএসসি। সেই আবেদন জানিয়ে ফের সুপ্রিম কোর্টে মামলা করেন চাকরিহারাদের একাংশ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
সুপ্রিম কোর্টে মামলা দায়ের
Image Credit : X

সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জানা গিয়েছে, সোমবার শীর্ষ আদালতের দুই বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে মামলা করার আবেদন জানান যোগ্য চাকরিহারাদের একাংশ। অযোগ্যদের প্রকাশিত তালিকায় সিবিআইয়ের দেওয়া নামের লিস্টের থেকে অনেক কম নাম রয়েছে বলে দাবি করেন আবেদনকারীরা। মামলাকারীদের দাবি, দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে সেই অ-যোগ্যদের সম্পূর্ণ নামের তালিকা প্রকাশ করুক স্কুল সার্ভিস কমিশন।  

Related Articles

Related image1
'রাশিয়া থেকে তেল কিনে মুনাফা লুঠছে ভারতীয় ব্রাহ্মণরা', ট্রাম্পের বাণিজ্যিক পরামর্শদাতার মন্তব্যে শোরগোল
Related image2
ইথানল মিশ্রিত পেট্রল নিয়ে সামনে এলো বড় নির্দেশ, শীর্ষ আদালতের রায়ে কপালে চিন্তার ভাঁজ পুরনো গাড়ি চালকদের
35
কী বলল শীর্ষ আদালত?
Image Credit : social media

কী বলল শীর্ষ আদালত?

সোমবার চাকরিহারাদের মামলার আবেদন সুপ্রিম কোর্টে যেতেই আদালত স্পষ্ট জানায় যে, বিষয়টি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনই খতিয়ে দেখুক। এমনকি  আবেদনকারীদের অভিযোগ খতিয়ে দেখার জন্য এসএসসি-কে নির্দেশ দেয় আদালত। এমনকি এই বিষয়ে শীর্ষ আদালত স্পষ্ট জানায় যে, এসএসসি  মামলায় আর বাড়তি চাপ নিতে তারা নারাজ। 

45
চাকরিহারাদের মামলায় বিরক্ত সুপ্রিম কোর্ট!
Image Credit : ANI

চাকরিহারাদের মামলায় বিরক্ত সুপ্রিম কোর্ট!

একই বিষয় নিয়ে বারে-বারে এক মামলায় এবার মেজাজ হারাল দেশের শীর্ষ আদালতের বিচারপতিরা। যোগ্য চাকরিহারা মামলাকারীদের আবেদন নিয়ে সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় যে, এক জিনিস কেন বারবার মামলা করা হচ্ছে? শুধু তাই নয়, বিষয়টি রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনকে দেখার নির্দেশ দিয়েছে আদালত। 

55
কারা অ-যোগ্য?
Image Credit : Getty

কারা অ-যোগ্য?

২০১৬ সালের এসএসসি-র চাকরি বাতিল মামলায় শেষ পর্যন্ত শীর্ষ আদালতের নির্দেশ মেনে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর তাতেই উঠে এসেছে তৃণমূলের একাধিক দাপুটে নেতা-কাউন্সিলর থেকে শুরু করে জেলা সভাপতির নাম। আর এই বিষয়টি প্রকাশ্য়ে আসতেই ক্ষোভ বেড়েছে যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। তাঁদের পথে বসানোর জন্য এসএসসি কমিশন সহ আদালতকেই দায়ি করেছেন যোগ্যরা বঞ্চিতরা।  বিষয়টি নিয়ে সোমবার শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলেও শেষ পর্যন্ত তা নিয়ে বিরক্ত প্রকাশ করে সুপ্রিম কোর্ট। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল
দেশের খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Howrah Delhi Train News: হাওড়া-দিল্লি রুটে চাপ কমাতে বড় পদক্ষেপ, নতুন রেলপথের জন্য ৯৬২ কোটির ছাড়পত্র কেন্দ্রের
Recommended image2
Bread Price Hike: মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের জলখাবারেও কোপ, ফের দাম বাড়ল পাউরুটির
Recommended image3
Hema Malini Travels in Auto: অটো চড়ে কাজে গেলেন সাংসদ হেমা মালিনী, জ্বালানি বাঁচানোর বার্তায় ড্রিম গার্লের উদ্যোগ
Recommended image4
ডিজিটাল অ্যারেস্টের নামে ব্ল্যাকমেল? CBI-এর ‘অভয়’ বোতাম টিপলেই জালিয়াতের মুখোশ খুলবে ৩০ সেকেন্ডে
Recommended image5
Liquor Tax: সুরাপ্রেমীদের জন্য ব্রেকিং নিউজ, মদের ওপর শুল্কে বড় বদল সরকারের
Related Stories
Recommended image1
'রাশিয়া থেকে তেল কিনে মুনাফা লুঠছে ভারতীয় ব্রাহ্মণরা', ট্রাম্পের বাণিজ্যিক পরামর্শদাতার মন্তব্যে শোরগোল
Recommended image2
ইথানল মিশ্রিত পেট্রল নিয়ে সামনে এলো বড় নির্দেশ, শীর্ষ আদালতের রায়ে কপালে চিন্তার ভাঁজ পুরনো গাড়ি চালকদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved