MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের

বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের

Supreme Court On BLO: এসআইআর ইস্যুতে বিএলও-দের উপর অমানুষিক চাপ নিয়ে মুখ খুলল দেশের শীর্ষ আদালত। বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের। কী বলল আদালত? জানুন বিশদে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 09 2025, 03:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বিএলও দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
Image Credit : ANI

বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

ভোটার তালিকা নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর কাজে নিযুক্ত বিএলও-দের নিরাপত্তা নিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। বুধবার শীর্ষ আদালত জানায় যে, কাজ করতে গিয়ে কোনও বিএলও যদি সমস্যায় পড়েন তাহলে মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে অভিযোগ জানাতে পারবেন

25
শীর্ষ আদালতে এসআইআর মামলা
Image Credit : Asianet News

শীর্ষ আদালতে এসআইআর মামলা

বুধবার এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে  এই মামলার শুনানি ছিল। জানা গিয়েছে, বিএলও-দের নিরাপত্তায় দেওয়া হচ্ছে না বলে এদিন আদালতে সওয়াল করেন মামলাকারীর আইনজীবী। নির্বাচন কমিশনের দাবি, বিএলও-দের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ‘’আমরা শুনেছি কমিশনের চাপে বিএলও-রা আন্দোলন করছেন। সিইও অফিস ঘেরাও করা হয়েছে। এটা শুধু ডেস্ক জব নয়। তাঁদের বাড়ি বাড়ি যেতে হচ্ছে। তাই এই কাজটা বেশি। তাঁরা চাপে আছেন।''

Related Articles

Related image1
দেশজুড়ে বিমান বিপর্যয়ে মোদীর নিশানায় ইন্ডিগো, উড়ান পরিষেবায় কাঁটছাট কেন্দ্রের
Related image2
যাত্রীদের টাকা ফেরতের পরও কমছে না ভোগান্তি, সপ্তাহের শুরুতেই দেশজুড়ে বাতিল ইন্ডিগো-র শতাধিক উড়ান
35
কী বলছেন মামলাকারীদের আইনজীবী?
Image Credit : Social Media

কী বলছেন মামলাকারীদের আইনজীবী?

এই বিষয়ে মামলাকারীদের আইনজীবী আদালতে জানান যে, বিএলও-দের নিরাপত্তায় রাজ্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই তারা কেন্দ্রের কাছে নিরাপত্তার জন্য সিআরপিএফ চেয়ে আবেদন জানিয়েছেন বলেও জানান। এখানেই শেষ নয়, বিএলও-দের উপর রাজনৈতিক চাপ আছে বলেও তিনি অভিযোগ করেন। 

45
কী বললেন প্রধান বিচারপতি?
Image Credit : social media

কী বললেন প্রধান বিচারপতি?

এই বিষয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এদিন বলেন যে, ‘’বিএলও-রা আক্রান্ত হচ্ছেন। কাজে বাধা দেওয়া হচ্ছে এটা অত্যন্ত সিরিয়াস বিষয়। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে।''

55
রাজ্যকে চিঠি
Image Credit : social media

রাজ্যকে চিঠি

এদিকে বিএলও-দের নিরাপত্তার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট যে যথেষ্ট উদ্বিগ্ন সেই বিষয়ে স্পষ্ট বার্তা দেন বিচারপতি জয়মাল্য বাগচী। বিষয়টি নিয়ে তিনি রাজ্যকে চিঠি দেবেন বলেও জানিয়েছেন এদিনের শুনানিতে।  তবে এখন দেখার বিএলও ইস্যুতে কী পদক্ষেপ নেয় রাজ্য সরকার। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে হনুমানের ছবি আঁকা ঘুড়ি ওড়ালেন মোদী ও মের্জ, দেখুন ঝলমলে ছবিগুলি
Recommended image2
বাংলার ভোট আসলে 'বিকশিত ভারত' বনাম আরেক বাংলাদেশ হওয়ার লড়াই: বিজেপি সাংসদ
Recommended image3
জেনে নিন আপনার শহরের আজকের ডিজেল ও পেট্রোলের দাম
Recommended image4
মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে CBI তদন্ত! আরও একগুচ্ছ আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গেল ED
Recommended image5
বড় খবর! প্রায় ৫ গুণ বাড়ছে EPFO পেনশন, প্রকাশ্যে এল নয়া চমক, কবে মিলবে বাড়তি টাকা?
Related Stories
Recommended image1
দেশজুড়ে বিমান বিপর্যয়ে মোদীর নিশানায় ইন্ডিগো, উড়ান পরিষেবায় কাঁটছাট কেন্দ্রের
Recommended image2
যাত্রীদের টাকা ফেরতের পরও কমছে না ভোগান্তি, সপ্তাহের শুরুতেই দেশজুড়ে বাতিল ইন্ডিগো-র শতাধিক উড়ান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved