TMC Rebellion: এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Assembly Elections) হেরে যাওয়ার পরেই ভেঙে খানখান হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের ভাঙন সামাল দিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধায়কদের পর সাংসদরাও মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিজেপি-র (BJP) পাশে থাকার বার্তা দিয়েছেন।
KNOW
Mahua Moitra vs Yusuf Pathan: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) লোকসভার বিদ্রোহী সাংসদদের মধ্যে থাকায় বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে তীব্র আক্রমণ করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, 'ইউসুফ পাঠান, অমিত শাহ (Amit Shah) ডেকেছেন বলে তুমি দিল্লিতে ছুটে যাচ্ছো? তোমার সাহসের পরিচয় দেওয়া উচিত। তুমি ভারতের হয়ে খেলেছো। আমাদের জেলা তোমাকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে জিতিয়েছে। তোমার লজ্জা থাকা উচিত। শিরদাঁড়া থাকা উচিত।' লোকসভায় (Lok Sabha) তৃণমূল কংগ্রেসের ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন আলাদা গোষ্ঠী গঠন করে এনডিএ-র (NDA) পাশে থাকার বার্তা দিয়েছেন। এই বিদ্রোহী গোষ্ঠীতে আছেন বহরমপুরের সাংসদ। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, ইউসুফকে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার বার্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হয়ে যোগাযোগ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। রাজনৈতিক মহলে এ নিয়ে শোরগোল শুরু হতেই এই খবর অস্বীকার করেন সৌরভ। পরে ইউসুফও সে কথা অস্বীকার করেন। এবার নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন বহরমপুরের সাংসদ।

ভেঙে যাচ্ছে তৃণমূল কংগ্রেস
এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Assembly Elections) হারের পর থেকেই তৃণমূল কংগ্রেসের চরম সঙ্কট দেখা যাচ্ছে। পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, লোকসভা, রাজ্যসভার একের পর এক সদস্য হয় পদত্যাগ করছেন, না হলে দল ছাড়ছেন। মমতা দিল্লিতে যাওয়ার পরেই সাংসদরা বিদ্রোহী হয়ে উঠেছেন। এই পরিস্থিতিতে দল আদৌ টিকবে কি না, সে বিষয়েই সংশয় তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের খুব কম বিধায়ক ও সাংসদই এখন মমতার সঙ্গে আছেন। ফলে তৃণমূলের বিরোধী শিবির উল্লসিত।
কংগ্রেসে যোগ দেবেন মহুয়া?
মহুয়া এখনও মমতার পাশে আছেন। কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা চলছে, তৃণমূল কংগ্রেস দল যদি শেষপর্যন্ত না টেকে, তাহলে কংগ্রেসে (Congress Party) যোগ দিতে পারেন মহুয়া। এ বিষয়ে অবশ্য এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


