আফ্রিকায় ইবোলা ভাইরাসের প্রকোপ বাড়ায় বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে, সুদান ফেরত এক ব্যক্তি সহ হায়দ্রাবাদের দুই ব্যক্তির শরীরে ইবোলার মতো উপসর্গ দেখা দেওয়ায় ভারতেও উদ্বেগ শুরু হয়েছে। 

আফ্রিকায় ইবোলা ভাইরাস ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এই কারণে সারা বিশ্বাজুড়ে ফের তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। মধ্য আর্খিকার একাধিক দেশে বেড়ে চলেছে ইবোলা ভাইরাসে সংক্রমনের সংখ্যা। সুদান, কঙ্গো ও উগান্ডার বিভিন্ন এলাকায় বেড়ে চলেছে এই ইবোলা ভাইরাসের প্রকোপ। এই পরিস্থিতির মধ্যে এবার আতঙ্ক শুরু হল ভারতে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এই পরিস্থিতিতে হায়দ্রাবাদের দুই ব্যক্তির শরীরে মিলেছে ইবোলা ভাইরাসের লক্ষণ। যদিও এখনও পর্যন্ত সংক্রমণ নিশ্চিত হয়নি। তবুও সম্ভাব্য ঝুঁকি এড়াতে প্রশাসন থেকে সতর্ক করা হয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সদ্য সুদান থেকে আগাত ৩৬ বছর বয়সি এক ব্যক্তি হায়দরাবাদের শামশাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁর স্বাস্থ্যপরীক্ষা হয়। এই স্বাস্থ্যপরীক্ষার সময় সন্দেহভাজন উপসর্গ ধরা পড়েছিল। বিমানের কর্মীরা তাঁর স্বাস্থ্যের অবনতি লক্ষ করে। তাঁকে ভর্তি করা হয় হায়দরাবাদের গান্ধী হাসপাতালে। ব্যক্তির নাম মহম্মদ ইয়াগোচ আহমেদ। জানা দিয়েছে, বর্তমানে তাঁরে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। সেখানে চলছে চিকিৎসা। তিনি ভারতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সঙ্গে যুক্ত। সদ্য আফ্রিকা থেকে দেশে ফিরেছেন।

এই ব্যক্তির সংস্পর্শে আসা আরও এক ব্যক্তিকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। হাসপাতাল সূত্রে খবর, রোগীদের থেকে সংগ্রহ করা হয়েছে নমুনা। যা পাঠানো হয়েছে হায়দরাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজিতে। পরবর্তী ধাপে নমুনা যাবে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভারোলজিতে।

এদিকে আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলার বৃদ্ধি পাওয়ায় ভারতের বিমানবন্দরগুলোর ওপর নজর রাখা হচ্ছে। বিদেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে কঠোর ভাবে। সদ্য সুদান থেকে আসা এক মহিলার শরীরে এই রোগের উপসর্গ মিলেছে। তবে, তাঁর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

প্রসঙ্গত, ইবোলা ভাইরাস অত্যন্ত প্রাণঘাতী ভাইরাস। যা আক্রান্ত ব্যক্তির রক্ত, শরীরের তরল বা সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই সম্ভাব্য সংক্রমণ রোধে দ্রুত শনাক্তকরণ এবং আইসোলেশনই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।