MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • উত্তর ভারতে ঘন কুয়াশার দাপটে কমছে দৃশ্যমানতা, আগামী কয়েকদিন আরও নামবে পারদ

উত্তর ভারতে ঘন কুয়াশার দাপটে কমছে দৃশ্যমানতা, আগামী কয়েকদিন আরও নামবে পারদ

India Winter Forecast: নতুন বছরের শুরুতেই দেশজুড়ে আবহাওয়ার মেজাজ একেবারে চরমে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আজ  অর্থাৎ ৪ জানুয়ারি সারা দেশজুড়েই আকাশ মূলত পরিষ্কার থাকবে। কেমন থাকবে রবিবার ছুটির দিনের আবহাওয়া? দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 04 2026, 08:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
উত্তর ভারতে হাড় কাঁপুনি ঠান্ডা
Image Credit : social media

উত্তর ভারতে হাড় কাঁপুনি ঠান্ডা

 ডিসেম্বরের শেষ থেকেই হাওয়া বদল। বছর শুরুতেই কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের বেশিরভাগ অংশ।এদিকে কারণ উত্তর ভারত থেকে ধেয়ে আসা কনকনে ঠান্ডা হাওয়ায় দেশজুড়ে শৈত্যপ্রবাহ বা 'কোল্ড ওয়েভ' আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, ভারতের অধিকাংশ রাজ্যে আজ মেঘমুক্ত রোদঝলমলে আকাশ দেখা যাবে। তবে ভোরের দিকে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। এছাড়াও উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিচে নামতে পারে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে হাড়কাঁপানো ঠান্ডার সর্তকতা জারি করা হয়েছে। ফলে বজায় থাকবে শৈত্যপ্রবাহের সতর্কতা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে বাংলাসহ পূর্ব ভারত
Image Credit : our own

হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে বাংলাসহ পূর্ব ভারত

এদিকে আরও বাড়বে শীতের দাপট। ফলে হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপবে বাংলা সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল। আকাশ পরিষ্কার থাকলেও শীতের দাপট কমার এখনই কোনও লক্ষণ নেই। বরং কনকনে ঠান্ডার রেশ আরও বাড়তে চলেছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া বিশেষজ্ঞ দেবেন্দ্রর মতে, "আগামীকাল থেকে শৈত্যপ্রবাহের (Cold Wave) দাপট আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে।" ফলে এই শৈত্যপ্রবাহের প্রভাব শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। এর পরিধি ক্রমশ বিস্তৃত হচ্ছে। মূলত মধ্যপ্রদেশের উত্তর-পূর্ব অংশ এবং ছত্তিশগড়ের উত্তরাঞ্চলে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। 

Related Articles

Related image1
ছুটির দিনে হাওয়া বদল দক্ষিণবঙ্গের, চড়ল তাপমাত্রার পারদ, আর কতদিন থাকবে এইরকম আবহাওয়া?
Related image2
প্রকাশ্য জনসভা থেকে ক্ষমা প্রার্থনা, ভোটের আগে ভোলবদল তৃণমূলের প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর
35
ভারতের কোন কোন রাজ্যে জাঁকিয়ে শীত?
Image Credit : Getty

ভারতের কোন কোন রাজ্যে জাঁকিয়ে শীত?

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন ব্যাপক শীত পড়ার সম্ভাবনা রয়েছে-মধ্যপ্রদেশের রেওয়া, সিধি এবং সিংরাউলি। পূর্ব ভারতের উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের মধ্যে বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও এই শৈত্যপ্রবাহের প্রভাব পড়বে। যার ফলে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে। আকাশ পরিষ্কার থাকায় এবং উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। 

45
উত্তর ভারতে ঘন কুয়াশার দাপট
Image Credit : Getty

উত্তর ভারতে ঘন কুয়াশার দাপট

উত্তর ভারতজুড়ে জাঁকিয়ে বসেছে শীতের আমেজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সারাদিন আকাশ পরিষ্কার থাকলেও ভোরের দিকে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। উত্তর রাজস্থান ও পাঞ্জাব থেকে শুরু করে বিহার এবং উত্তর ছত্তিশগড়ের শহরগুলোতে আগামী কয়েকদিন "কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি" বজায় থাকবে। দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে ভোরে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

55
বৃষ্টির সম্ভাবনা কতটা?
Image Credit : Getty

বৃষ্টির সম্ভাবনা কতটা?

আবহাওয়া দফতর সূত্রে খবর, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর রাজস্থানের কিছু অংশে সকালের দিকে কিছুটা মেঘের আনাগোনা দেখা যেতে পারে। তবে আবহাওয়া দফতর আশ্বস্ত করেছে যে, এই মেঘ থেকে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে আকাশ মোটের ওপর শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল থাকবে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flash Flood: চোখে-মুখে আতঙ্ক! হড়পা বানের বিভীষিকা কাটিয়ে ঘরে ফিরলেন ওড়িশার তরুণী, কী দেখেছিলেন অন্যরা?
Recommended image2
India-Iran Relations: ব্রিকস সম্মেলনে ইরানকে ডাকলেন মোদী, পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দিলেন শান্তির বার্তা
Recommended image3
GDP Growth in India: ৭.৮% জিডিপি বৃদ্ধি জুন ত্রৈমাসিকে, যুদ্ধ এবং তেলের চ্যালেঞ্জ সামলে অটুট ভারতীয় অর্থনীতি
Recommended image4
Hottest August: ১৯০১ সালের পর দেশে উষ্ণতম অগাস্ট, ১২৩ বছরের রেকর্ড ভাঙা তাপমাত্রা নিয়ে উদ্বেগ
Recommended image5
Now Playing
নেপালে দুর্গতদের জন্য ঝাঁপাল সিকিম, বিপুল ত্রান নিয়ে বন্যা কবলিত অঞ্চলে
Related Stories
Recommended image1
ছুটির দিনে হাওয়া বদল দক্ষিণবঙ্গের, চড়ল তাপমাত্রার পারদ, আর কতদিন থাকবে এইরকম আবহাওয়া?
Recommended image2
প্রকাশ্য জনসভা থেকে ক্ষমা প্রার্থনা, ভোটের আগে ভোলবদল তৃণমূলের প্রাক্তন সাংসদ শিশির অধিকারীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved