পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আজ পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা করে হলেও অন্যান্য জেলাগুলির তুলনায় দর সবচেয়ে বেশি রয়েছে পুরুলিয়া জেলায়।

মার্চ মাসে ভারতের অধিকাংশ রাজ্যে জালানির দর অপরিবর্তিত রয়েছে। শনিবার কলকাতায় পেট্রোলের দাম রয়েছে ১০৬.০৩ টাকা। ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে ৯২.৭৬ টাকা। এই মুহুর্তে, ভারত সরকার কর্তৃক ধার্য আবগারি শুল্ক প্রতি লিটারে ধার্য রয়েছে ২১ টাকা করে। এই মূল্য সংযোজন কর, একেকটি রাজ্যে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মুম্বই এবং নয়াদিল্লির মতো স্মার্ট শহরগুলিতে জ্বালানির ওপর মূল্য সংযোজন কর যথেষ্ট বেশি থাকার ফলে পেট্রোল এবং ডিজেল ইত্যাদি জ্বালানির দাম ভারতের স্মার্ট সিটিগুলিতে তুলনামূলকভাবে বেশি থাকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মুম্বইতে শনিবার প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। যা গতকালের তুলনায় একই রকম রয়েছে। রাজধানী দিল্লিতেও পেট্রোলের দর রয়েছে ৯৬.৭২ টাকা, ডিজেলের দাম রয়েছে ৮৯.৬২ টাকা। অন্যান্য শহরগুলির মধ্যে দক্ষিণ ভারতে চেন্নাই শহরে শনিবার লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০২.৬৩ টাকা, ডিজেলের দাম হয়েছে ৯৪.২৪ টাকা প্রতি লিটার। বেঙ্গালুরু শহরে লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০১.৯৪ টাকা। ডিজেলের দাম রয়েছে ৮৭.৮৯ টাকা। ভারতের মধ্যে পেট্রোলের দর সবচেয়ে বেশি রয়েছে হায়দরাবাদে। এই শহরে শনিবার পেট্রোলের দর রয়েছে প্রতি লিটারে ১০৯.৬৬ টাকা করে। ডিজেলের দর রয়েছে ৯৭.৮২ টাকা করে।

পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আজ পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা করে হলেও অন্যান্য জেলাগুলির তুলনায় দর সবচেয়ে বেশি রয়েছে পুরুলিয়া জেলায়। সেখানে শনিবার প্রতি লিটারে পেট্রোলের দাম রয়েছে ১০৭.২১ টাকা, ডিজেলের দাম রয়েছে ৯৩.৮৭ টাকা। এছাড়া, নদিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ প্রভৃতি জেলাগুলিতেও পেট্রোলের দর অন্যান্য জেলাগুলির তুলনায় বেশি রয়েছে।

কলকাতায় রান্নার গ্যাসের দাম ভারতের অন্যান্য শহরের তুলনায় বেশির দিকেই রয়েছে। জানুয়ারি মাসে কলকাতায় রান্নার গ্যাসের দাম রয়েছে ১০৭৯ টাকা। যেখানে মুম্বই শহরে গ্যাসের দাম ১০৫২ এবং নয়া দিল্লিতে সিলিন্ডারপিছু গ্যাসের দাম রয়েছে ১০৫৩ টাকা করে।

আরও পড়ুন-

Vladimir Putin News: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, সমর্থন জানালেন জো বাইডেন
সারা বাংলা জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শনিবার জেলায় জেলায় একধাক্কায় নেমে গেল তাপমাত্রার পারদ
কুন্তল ঘোষের অ্যাকাউন্টে ফিরিয়ে দিয়েছেন প্রায় ৫৫ লক্ষ টাকা, তারপর কী বলছেন ‘বান্ধবী’ সোমা চক্রবর্তী?