MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
EPFO Wage Ceiling
Kolkata Weather Update
HAL Tejas Handover
Cyclone Arnab Update
Mamata Banerjee New Party Name & Symbol
Ajker Rashifal
Annapurna Yojana
Samsung Galaxy A08
IRCTC Train Cancel
Radha Ashtami 2026 Date
Digital Birth Certificate
What is APAAR ID Card?
Ajker Bangla Khobar Live
  • Home
  • India News
  • মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ১০ হাজার টাকা? পুজোর আগেই দুর্দান্ত প্রকল্প রাজ্যের! কীভাবে আবেদন করবেন?

মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ১০ হাজার টাকা? পুজোর আগেই দুর্দান্ত প্রকল্প রাজ্যের! কীভাবে আবেদন করবেন?

বড় ঘোষণা রাজ্যের মহিলাদের জন্য। সামনে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একাধিক প্রকল্প চালু করেছে এই রাজ্য সরকার। এবার মহিলাদের জন্য বড় সিদ্ধান্ত। পুজোর আগেই নাকি ১০ হাজার টাকা করে ঢুকবে অ্যাকাউন্টে। কারা আবেদন করতে পারবেন?

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 10 2025, 10:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Pixabay

২০২১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে চালু হয়েছিল লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় বর্তমানে মহিলারা প্রতিমাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১২০০ টাকা করে ভাতা পাচ্ছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

এবার ফের বড় ঘোষণা করা হল এই রাজ্যের মহিলাদের জন্য। সামনে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একাধিক প্রকল্প চালু করেছে এই রাজ্য সরকার। এবার মহিলাদের জন্য বড় সিদ্ধান্ত। পুজোর আগেই নাকি ১০ হাজার টাকা করে ঢুকবে অ্যাকাউন্টে। কারা আবেদন করতে পারবেন?

Related Articles

Related image1
Lakshmi Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট, জেনে নিন কবে থেকে বাড়বে ভাতা, মিলল নিশ্চিত খবর
Related image2
Lakshmi Bhandar: আবেদন করেও মিলছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? কারণ জানালেন খোদ মুখ্যমন্ত্রী
38
Image Credit : iSTOCK

প্রথমে ১০ হাজার টাকা, পরে ধাপে ধাপে ২ লক্ষ

সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, শুরুতে আবেদনকারী মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের আওতায় ১০ হাজার টাকা দেওয়া হবে। এরপর ছয় মাস ধরে দেখা হবে, সেই টাকা দিয়ে তিনি কোনও ছোট ব্যবসা বা জীবিকা গড়ে তুলতে পারছেন কিনা। কারণ এই টাকা মহিলাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্যই দেওয়া হচ্ছে।

48
Image Credit : iSTOCK

আবেদন করবেন কীভাবে?

এই প্রকল্পে মূলত গ্রামাঞ্চল ও শহর অঞ্চলের জন্য আবেদন পদ্ধতি ও আলাদা রয়েছে। গ্রামাঞ্চলের মহিলারা সরাসরি পঞ্চায়েত অফিস কিংবা গ্রামীণ উন্নয়ন দপ্তরে গিয়ে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

58
Image Credit : iSTOCK

তবে শহর অঞ্চলের মহিলাদের জন্য খুব শীঘ্রই অনলাইনে আবেদনের পোর্টাল চালু করা হবে। উল্লেখ্য, আবেদন করার সময় আধার নম্বর, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য জমা দিতে হবে। আর যাচাই সম্পন্ন হলেই মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে।

68
Image Credit : iSTOCK

চালু হয়েছে নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা (Mahila Rojgar Yojana)। মহিলাদের দেওয়া অর্থের সাহায্যে ব্যবসা সফল হলেই ধাপে ধাপে আরও অর্থ মিলবে। এমনকি শেষ পর্যন্ত একজন মহিলা সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন এই প্রকল্পের আওতায়।

78
Image Credit : iSTOCK

কারা আবেদন করতে পারবেন?

এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই কিছু শর্ত মানতে হবে। প্রথমত, আবেদনকারী মহিলাকে অবিবাহিত হতে হবে এবং বাবা-মা জীবিত থাকলে মিলবে না এই প্রকল্পের সাহায্য। দ্বিতীয়ত, মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীর কোনও সক্রিয় সদস্য হতে হবে। তৃতীয়ত, বয়স হতে হবে ১৮ বছর থেকে ৬০ বছরের মধ্যে এবং আর্থিকভাবে দারিদ্র সীমার নীচে হতে হবে।

88
Image Credit : iSTOCK

কোন কোন কাজের জন্য এই টাকা মিলবে?

বিহার সরকার ইতিমধ্যেই মহিলাদের জন্য সম্ভাব্য জীবিকার একটি তালিকা প্রকাশ করেছে। আর সেই জীবিকাগুলির মধ্যে যেকোনো একটিকে বেছে নিলেই এই প্রকল্পের আওতায় টাকা মিলবে। সেগুলি হল—

ফল, সবজি বা মুদিখানার দোকান।

বিউটি পার্লার, কসমেটিক্স কিংবা গহনার দোকান।

দুধ, ফলের রস কিংবা খাবারের দোকান।

মোবাইল বিক্রি থেকে শুরু করে রিচার্জ, স্টেশনারি কিংবা ফটোকপি সেন্টার।

ছাগল, হাঁস, মুরগি কিংবা গবাদি পশু পালন।

ই-রিক্সা বা অটোরিক্সা সার্ভিস।

বৈদ্যুতিক সরঞ্জাম কিংবা বাসনপত্রের দোকান।

পোশাক, জুতো বা দর্জির দোকান।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mohammed Shami: রাজনীতিতে নামছেন মহম্মদ শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা
Recommended image2
Today’s News in Bengali Live: TMC Symbol - মমতা বন্দ্যোপাধ্যায় কি ফের পাবেন তৃণমূলের নাম-প্রতীক? কী বলছে নির্বাচন কমিশনের নিয়ম
Recommended image3
8th Pay Commission: বেতন, ফিটমেন্ট ফ্যাক্টর আর DA, এখনও পর্যন্ত ৮ম বেতন কমিশনে কী কী আলোচনা? এক নজরে দেখুন
Recommended image4
Seva Yatra: বদনগর থেকে বারাণসী- প্রায় ৩৫ হাজার কিলোমিটার জুড়ে সেবা যাত্রা, সামিল ২০টি দল
Recommended image5
বিপদে উত্তরাখণ্ডের ২৩ বড় হিমবাহ! গলে জল ২৬ কিমি বরফ, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
Related Stories
Recommended image1
Lakshmi Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট, জেনে নিন কবে থেকে বাড়বে ভাতা, মিলল নিশ্চিত খবর
Recommended image2
Lakshmi Bhandar: আবেদন করেও মিলছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? কারণ জানালেন খোদ মুখ্যমন্ত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved