আফগানিস্তানের ফয়জাবাদ থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ -পূর্বের এলাকা কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। 

রবিবার আফগানিস্তানের ফয়জাবাদ(Fayzabad) থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ -পূর্বের (110 kilometres southeast) এলাকা কেঁপে( earthquake ) ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪ (magnitude 4.4)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology ) এই কম্পনের পরেই টুইট করে তথ্য জানায়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, "Earthquake of Magnitude: 4.4, Occurred on October 10, 17:09:35 IST, Lat: 36.34 and Long: 71.35, Depth: 13 Km, Location: 110km SE of Fayzabad, Afghanistan," 

এদিকে, রবিবার সাত সকালে কেঁপে উঠল পায়ের তলার মাটি। ভূমিকম্প অনুভূত হল পুজোর শুরুতেই। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৪ ম্যাগনিটিউড। কর্ণাটকের গুলবর্গায় এদিন কম্পন অনুভুত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে সকাল ৬টায় কম্পন শুরু হয়। 

কম্পন অনুভুত হয় শনিবারও। ৩.৬ ম্যাগনিটিউডের ভূমিকম্প অনুভুত হয় এদিন। অরুণাচল প্রদেশে কাঁপে মাটি। অরুণাচল প্রদেশের ইটানগরের পশ্চিম-উত্তর পশ্চিমের কিছু অংশে কম্পন অনুভূত হয়। একের পর এক ভূমিকম্পের খবর মিলছে দেশ জুড়ে। 

দিন কয়েক আগেই কেঁপেছিল লেহ লাদাখের পায়ের তলার মাটি। লেহ-র আলচি এলাকায় কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২ ম্যাগনিটিউড।এনসিএস জানায় আলচি থেকে ৮৯ কিমি দক্ষিণ পশ্চিমে কম্পন অনুভূত হয়। সকাল ৯.১৬ মিনিটে এই কম্পন প্রথম অনুভব করেন বাসিন্দারা।