MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • Bangladesh News
  • ওসমান হাদির মৃত্যু নিয়ে রাজনীতি পদ্মাপারে, মসনদ ধরে রাখতে ভোট বানচালের আপ্রাণ চেষ্টা বাংলাদেশে

ওসমান হাদির মৃত্যু নিয়ে রাজনীতি পদ্মাপারে, মসনদ ধরে রাখতে ভোট বানচালের আপ্রাণ চেষ্টা বাংলাদেশে

Bangladesh Unrest: সময় যত গড়াচ্ছে ততই উদ্বেগ বাড়ছে পদ্মাপাড়ের দেশে। ইনকিলাব মঞ্চের সদস্য ওসমান হাদির মৃত্যুর পর উত্তাল বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বিস্তীর্ণ অঞ্চল। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 20 2025, 08:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ফের অশান্ত বাংলাদেশ
Image Credit : Getty

ফের অশান্ত বাংলাদেশ

বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তাল জাতীয় রাজধানী। দিকে-দিকে হামলা জনরোষের হাত থেকে রেহাই পাইনি সেদেশের সংবাদ মাধ্যমও। ভেঙে  ফেলা হয়েছে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবরের ৩২ নং ধানমুণ্ডির বাড়ির অবশিষ্টাংশ। এই অবস্থায় পরিস্থিতি আঁচ করতে পেরে তড়িঘড়ি জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। তাতেও অবশ্য নেভানো যায়নি ক্ষোভের আগুন। কোনও কিছুতেই কর্ণপাত করল না বাংলাদেশের উন্মত্ত জনগণ। ক্রমশ আছড়ে পড়ছে জনরোষ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ছায়ানটে হামলা
Image Credit : Getty

ছায়ানটে হামলা

বাংলাদেশের উন্মত্ত জনতার ক্ষোভের আগুন থেকে রেহাই পাইনি সংস্কৃতিকেন্দ্র ছায়ানট। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর অব্যাহত। আছড়ে ফেলা হলো তবলা, হারমোনিয়াম। এমনকি বাংলাদেশের বহু জায়গাতেই বিক্ষোভকারীদের মুখে ছিল শেখ হাসিনা এবং ভারত-বিরোধী স্লোগান। চট্টগ্রামে ভারতীয় উপদূতাবাস লক্ষ্য করে ঢিল-পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে। রাত থেকে উপদূতাবাসের সামনে অবস্থানে বসেন ছাত্র-যুবদের একাংশ। 

Related Articles

Related image1
বছর শেষের আগে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের বাতিল একগুচ্ছ ট্রেন, যাত্রী দুর্ভোগের আশঙ্কা
Related image2
বছর শেষের আগে মোদীর পর বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, ভোটের রণকৌশল ঠিক করে দেবেন প্রধানমন্ত্রীর ডেপুটি?
35
আক্রান্ত সংবাদমাধ্যম
Image Credit : Getty

আক্রান্ত সংবাদমাধ্যম

নৈরাজ্যের বাংলাদেশে আক্রান্ত হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমও। ডেইলি স্টার, প্রথম আলোর অফিসে হামলা চালায় বিক্ষোভকারীরা। অন্য দিকে, খুলনায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে উত্তেজিত জনতা। ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। চট্টগ্রামে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর এক যুবককেও পিটিয়ে মারার অভিযোগ উঠেছে কট্টর ইসলামপন্থীদের বিরুদ্ধে। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে। 

45
ছায়ানটের দফতরে হামলা
Image Credit : X

ছায়ানটের দফতরে হামলা

পাকিস্তান জমানায় প্রতিষ্ঠিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের দফতরে হামলা হয় গভীর রাতে। অভিযোগ, কট্টরপন্থী স্লোগান দিতে দিতে সংগঠিত ভাবে মিছিল করে গিয়ে সেখানে হামলা চালানো হয়। চলে তাণ্ডব ও লুটপাট। পুড়িয়ে দেওয়া হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি-বই। ভেঙে ফেলা হয়েছে অসংখ্য বাদ্যযন্ত্রও। বিক্ষোভকারীরা ছিঁড়ে দেন ছায়ানটের প্রতিষ্ঠাতা প্রয়াত সঞ্জীদা খাতুনের ছবিও। রেহাই পায়নি লালন এমনকি কবি নজরুল ইসলামের ছবিও। 

55
অশান্ত বাংলাদেশের বাড়ছে পাকিস্তানের আস্ফালন
Image Credit : Asianet News

অশান্ত বাংলাদেশের বাড়ছে পাকিস্তানের আস্ফালন

দিন যত যাচ্ছে পড়শি দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ন ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। উঠে এসেছে বহু অভিযোগ। শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর ইউনূস সরকারের বাংলাদেশে ধর্মান্ধদের আস্ফালন শুরু হয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা যে নতুন করে বেড়ে উঠেছে সে ইঙ্গিত আগেই মিলেছিল। ১৯৪৭ থেকে ৭১ এর পাক অত্যাচার, ভাষা আন্দোলনের ইতিহাস ভুলে মিত্র ভারত এখন শত্রু দেশ! জিন্নার থেকে ছিনিয়ে নেওয়া বাংলাদেশ কি এবার তবে পূর্ব পাকিস্তান হওয়ার পথে? এটাই এখন আন্তর্জাতিক মহলের সবথেকে বড় প্রশ্ন।

Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বাংলা খবর
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
'রাফাল ধ্বংস করেছিল', পাকিস্তানি মিথ্যায় ভর করে চিনা যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ
Recommended image2
খুনের পর রাতভর বাড়িতেই! ফ্রিজ থেকে খেজুর-শসা খেয়ে স্নান, বাংলাদেশে ৪ খুনে চাঞ্চল্যকর তথ্য
Recommended image3
Bangaldesh Murder: বাংলাদেশের রংপুরে অবসরপ্রাপ্ত হিন্দু শিক্ষক-সহ একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার
Recommended image4
Bangladesh: ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, তারেক ঘনিষ্ঠ মির্জা ফখরুলের বড় জয়
Recommended image5
Maitree Express: ফের চালু হতে পারে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস, কবে থেকে?
Related Stories
Recommended image1
বছর শেষের আগে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের বাতিল একগুচ্ছ ট্রেন, যাত্রী দুর্ভোগের আশঙ্কা
Recommended image2
বছর শেষের আগে মোদীর পর বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, ভোটের রণকৌশল ঠিক করে দেবেন প্রধানমন্ত্রীর ডেপুটি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved