MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Bangladesh News
  • আন্তর্জাতিক জঙ্গিকে বাংলাদেশ সফরের অনুমতি, জাকির নায়েককে লাল গালিচায় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি ঢাকায়

আন্তর্জাতিক জঙ্গিকে বাংলাদেশ সফরের অনুমতি, জাকির নায়েককে লাল গালিচায় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি ঢাকায়

Yunus Govt On Zakir Naik: হাসিনা বিদায়ের পর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ক্ষমতা দখলের পর পদ্মাপাড়ের রাজনীতিতে একের পর এক ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। এবার ইউনূস প্রশাসনের আরও এক সিদ্ধান্তে খবরের শিরোনামে বাংলাদেশ… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 27 2025, 10:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
বাংলাদেশে জাকির নায়েককে স্বাগত
Image Credit : Getty

বাংলাদেশে জাকির নায়েককে স্বাগত

এক বড় ধরনের নীতিগত পরিবর্তনের অংশ হিসেবে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত ইসলামী বক্তা ও ভারতের পলাতক আসামি জাকির নায়েককে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে। ইউনূস প্রশাসনের তরফে নায়েকের জন্য একমাস ব্যাপী বাংলাদেশ সফরের অনুমোদন দিয়েছে। যা হবে তার প্রথম বাংলাদেশ সফর।

26
বাংলাদেশ সফরে জাকির নায়েক
Image Credit : X- Dr Skeptic

বাংলাদেশ সফরে জাকির নায়েক

এই বিষয়ে ইউনূস প্রশাসন সূত্রে খবর, চলতি বছরের আগামী ২৮ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত জাকির নায়ক ঢাকা সফরের সরকারি অনুমোদন পেয়েছেন। এবং তার এই সফর সরকারি আধিকারিকদের সহায়তায় আয়োজন করা হচ্ছে। এ সময় জাকির নায়ক সারা দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক ধর্মীয় বক্তৃতা ও কর্মসূচি পরিচালনা করবেন বলে জানা গিয়েছে।

Related Articles

Related image1
নভেম্বরের শুরুতেই পশ্চিমবঙ্গে চালু হয়ে যাবে SIR! বড় আপডেট নির্বাচন কমিশনের
Related image2
কানাডার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন প্রচারের অভিযোগ, ফের শুল্কের বোঝা বাড়ালো আমেরিকা
36
হাসিনার নীতির বিরুদ্ধে ইউনূস
Image Credit : ANI

হাসিনার নীতির বিরুদ্ধে ইউনূস

বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তেই অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূস একের পর এক সিদ্ধান্তে বাংলাদেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এরই মধ্যে জাকির নায়েকের মতো সন্ত্রাসীকে দেশে প্রবেশের অনুমতি এবং একমাস সফর করার এই পদক্ষেপ শেখ হাসিনার সরকারের নীতির থেকে এক বড় পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ২০১৬ সালের জুলাই মাসে ঢাকার হলি আর্টিজান বেকারিতে জঙ্গি  হামলার পর শেখ হাসিনার সরকার জাকির নায়েকের ‘পিস টিভি’ সম্প্রচার নিষিদ্ধ করেছিল। 

46
কে এই জাকির নায়েক?
Image Credit : our own

কে এই জাকির নায়েক?

ঢাকার হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই নায়েক ভারত থেকে পালিয়ে যান। তদন্তে জানা যায়, ঢাকার সেই জঙ্গি হামলায় জড়িত এক হামলাকারী বাংলাদেশের তদন্তকারীদের জানিয়েছিল যে, তিনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে জাকির নায়েকের বক্তৃতা দ্বারা প্রভাবিত হয়েছিলেন।

56
পাকিস্তান সফরেও গিয়েছেন জাকির
Image Credit : our own

পাকিস্তান সফরেও গিয়েছেন জাকির

বাংলাদেশ সরকারের তরফে অনুমোদন প্রাপ্ত জাকির নায়েকের এই সফর এমন সময়ে আসছে, যখন এক বছরেরও আগে পাকিস্তান তাকে অনুরূপভাবে সারা দেশে ভ্রমণের অনুমতি দিয়েছিল। গত বছর ইসলামাবাদে পৌঁছানোর পর নায়েককে লাল গালিচা সংবর্ধনা দেয় পাকিস্তান সরকার।

66
পাক জঙ্গিদের সঙ্গে সাক্ষাত
Image Credit : X

পাক জঙ্গিদের সঙ্গে সাক্ষাত

জাকিরের সেই সফরের সময় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তইবার (LeT) সদস্যদের সঙ্গে দেখা করতে দেখা যায়। তাদের মধ্যে ছিলেন সংগঠনের কমান্ডার মুজাম্মিল ইকবাল হাশমি, মোহাম্মদ হারিস ধর এবং ফয়সাল নাদিম — যাদেরকে ২০০৮ সালে আমেরিকা আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছিল। জাকিরের পাক সফরের সময় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছ যে, লাহোরের ঐতিহাসিক বাদশাহী মসজিদে হাশমি ও অন্যান্য LeT সদস্যদের আলিঙ্গন করছেন নায়েক। সেখানেই তিনি পুলিশের কড়া নিরাপত্তাবেষ্টিত অবস্থায় প্রায় দেড় লাখ মানুষের এক বিশাল সমাবেশে বক্তব্য দেন।

Bangladesh News (বাংলাদেশ নিউজ): Stay updates with the latest Bangladesh news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sheikh Hasina: নভেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, দাবি আওয়ামি লিগ নেতার
Recommended image2
Bangladesh News: ভোর রাতে দুলে উঠল বাংলাদেশ, ৪.১ মাত্রার Earthquake পড়শী দেশে
Recommended image3
বাজারে মিলবে না আর কোনও বাংলাদেশি মাছ, কড়া নির্দেশিকা জারি মেঘালয় সরকারের
Recommended image4
বাংলাদেশে ভোট পর্যবেক্ষণে ভারতকে ডাক ইউনূসের, প্রকাশ্যে এল নীরর ১১টি দেশের নাম
Recommended image5
বাংলাদেশকে আর্থিক সাহায্য অর্ধেক করল ভারত, ভুটান পাবে ২,২৮৯ কোটি টাকা
Related Stories
Recommended image1
নভেম্বরের শুরুতেই পশ্চিমবঙ্গে চালু হয়ে যাবে SIR! বড় আপডেট নির্বাচন কমিশনের
Recommended image2
কানাডার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন প্রচারের অভিযোগ, ফের শুল্কের বোঝা বাড়ালো আমেরিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved