MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • Pakistan News
  • পাকিস্তানের ওপর ফের দাদাগিরি চিনের, সেনা মোতায়েনের জন্য চাপ ইসলামাবাদের ওপর

পাকিস্তানের ওপর ফের দাদাগিরি চিনের, সেনা মোতায়েনের জন্য চাপ ইসলামাবাদের ওপর

পাকিস্তানের ওপর ফের দাদাগিরি করতে শুরু করেছে চিন। সেদেশে চিনা নাগরিকদের ওপর ক্রমাগত হামলায় ক্ষুব্ধ বেজিং ইসলামাবাদের কাছে চিনা সেনা মোতায়েনের দাবি জানিয়েছে। দোটানায় রয়েছে পাকিস্তান।

2 Min read
Author : Parna Sengupta
Published : Apr 03 2024, 01:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Asianet News

চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর রক্ষার জন্য পাকিস্তান প্রায় ১০ বছর আগে একটি স্পেশাল ফোর্স সিকিউরিটি সার্ভিস ডিভিশন তৈরি করেছিল। কিন্তু, সেটিও হামলা বন্ধ করতে পারেনি। এবার চিনের দাবি চিনা নাগরিক নিরাপত্তার দায়িত্ব যদি পাকিস্তান পালন করতে না পারে, তবে চিনকেই সেই দায়িত্ব নিতে হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : Asianet News

এই বক্তব্যের উদ্দেশ্য হল পাকিস্তানে চিনা সেনা মোতায়েন করা। এদিকে, এটা পাকিস্তানের জন্য বড় বিব্রতকর বিষয় বলে মনে করা হচ্ছে। পাকিস্তানি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কয়েকদিন আগে ইসলামাবাদ থেকে প্রায় ২৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে বেশামে আত্মঘাতী হামলায় পাঁচজন চিনা ইঞ্জিনিয়ার এবং তাঁদের পাকিস্তানি ড্রাইভারের মৃত্যুর ঘটনায় চিনের ক্ষোভ বাড়ছে।

38
Image Credit : google

চিন তার নাগরিকদের হত্যার তদন্তের জন্য পাকিস্তানে একটি বিশেষ দল পাঠিয়েছে। এই দল তদন্তের সময়ে পাকিস্তানকে অনেক অপমান করে। চিনা তদন্ত দল দাবি করেছে, পাকিস্তানের নাগরিকদের নিরাপত্তায় গাফিলতি ছিল। আর এই কারণেই চিনা নাগরিকদের ওপর হামলার সুযোগ পায় সন্ত্রাসবাদীরা।

48
Image Credit : our own

রিপোর্ট অনুযায়ী, চিনা তদন্ত দল বলেছে, “আপনারা যদি আমাদের বিনিয়োগ ও জনগণকে রক্ষা করতে না পারেন, তাহলে আমাদের তা করতে দিন।” এর অর্থ হল চিন চায় তার প্রকল্প এবং জনগণের সুরক্ষার জন্য তাদের নিজস্ব নিরাপত্তা কর্মী মোতায়েন করা হোক।

58
Image Credit : our own

তবে, এর জন্য চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে পাকিস্তান। এর মধ্যে প্রথমটি পাকিস্তানে গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করা চিনা নাগরিকদের নিরাপত্তা বাড়ানো। দ্বিতীয়ত, রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে আরও ভালো সমন্বয় বজায় রাখা। তৃতীয়ত, সন্ত্রাসবাদীদের ওপর কড়া নজর রাখা এবং চতুর্থত, চিনের সাথে মৈত্রী আরও শক্তিশালী করা।

68
Image Credit : Getty

উল্লেখ্য যে, বেশামের ঘটনাটি মাত্র এক সপ্তাহের মধ্যে চিনা স্বার্থের ওপর তৃতীয় মারাত্মক হামলা ছিল। গোয়াদর পোর্ট অথোরিটি কমপ্লেক্স এবং একটি নৌ বিমান ঘাঁটি গত সপ্তাহে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের “টার্গেট” হয়েছিল।

78
Image Credit : Getty

এদিকে, চিনের প্রস্তাবে খারাপ ভাবে আটকে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি যদি চিনা সেনা মোতায়েনের অনুমোদন না দেন, তাহলে চিন ভড়কে যেতে পারে। এমনকি, চিন CPEC-র ফান্ডিং পুরোপুরি বন্ধ করতে পারে।

88
Image Credit : Getty

এছাড়াও, তারা পাকিস্তানে কর্মরত তার নাগরিকদেরও প্রত্যাহার করতে পারে। একই সঙ্গে শাহবাজ যদি অনুমোদন দেন তাহলে তা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখা হবে। এমনকি, শাহবাজের পদক্ষেপে আমেরিকাও ক্ষুব্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, আমেরিকা কখনই চাইবে না যে চিনা সৈন্যরা পাকিস্তানের মাটিতে উপস্থিত থাকুক।

Pakistan News (পাকিস্তান নিউজ): Stay updates with the latest pakistan news highlight and Live updates in Bangla covering political, education and current affairs at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Peshawar School Collapse: পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও শিক্ষিকার মৃত্যু
Recommended image2
Pakistan: খাইবার পাখতুনখাওয়ায় জারি জরুরি অবস্থা, উৎখাত করা হল ইমরানের দলের সরকারকে
Recommended image3
Indian Navy Espionage: পাক গুপ্তচরদের নৌবাহিনীর গোপন তথ্য পাচার! অন্ধ্র পুলিশের জালে নৌসেনা আধিকারিক-সহ ২
Recommended image4
পাঞ্জাব সীমান্তে BSF-র গুলিতে ২ পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত, ভারতীয় দূতকে তলব ইসলামাবাদের
Recommended image5
Pakistan: সন্ত্রাসবাদ ইস্যুতে কোনঠাসা পাকিস্তান, জেনেভায় রাষ্ট্রসংঘের বৈঠকে নিন্দার ঝড়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved