MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • United States
  • ট্রাম্পকে 'ভিলেন' বানিয়ে ভুল খবর প্রচারের অভিযোগ, চাপের মুখে ইস্তফা BBC-র দুই শীর্ষ কর্তার

ট্রাম্পকে 'ভিলেন' বানিয়ে ভুল খবর প্রচারের অভিযোগ, চাপের মুখে ইস্তফা BBC-র দুই শীর্ষ কর্তার

Donald Trump On BBC: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে বিভ্রান্তিকর খবর সম্পাদনা ও প্রচারের অভিযোগ। ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশনের বিরুদ্ধে ওঠা অভিযোগে তোলপাড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দুনিয়া। কঠোর সিদ্ধান্ত বিবিসি কর্তার। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 10 2025, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
চাকরি থেকে পদত্যাগ বিবিসি দুই কর্তার
Image Credit : Asianet News

চাকরি থেকে পদত্যাগ বিবিসি দুই কর্তার

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে বিভ্রান্তিকর অপপ্রচার মূলক তথ্য সম্পাদনার অভিযোগ। ঘটনার দায় নিয়ে চাকরি থেকে পদত্যাগ করলেন বিবিসি-র দুই শীর্ষ কর্তা। পদত্যাগী দুই কর্তা হলেন ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশনের ডিরেক্টর জেনারেল টিম ডেভি ও খবর সম্প্রচার বিভাগের প্রধান ডেবোরা টারনেস। চাকরি থেকে ইস্তফা দেওয়া দুই শীর্ষ কর্তাই নাকি শিকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নামে যে খবরগুলি তারা প্রচার করেছেন বা সম্পাদনা করেছেন তা তাদের প্রতিষ্ঠানের সম্পাদকীয় নীতির বিধিভঙ্গ করেছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ট্রাম্পের নামে কী খবর প্রচার করা হয়েছে?
Image Credit : Getty

ট্রাম্পের নামে কী খবর প্রচার করা হয়েছে?

সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অপপ্রচার মূলক তথ্যচিত্র প্রকাশ করেছিল বিবিসি। ঘটনার সূত্রপাত ২০২১ সালে। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে হামলা হয়। সেই সময় হামলার অভিযোগ ওঠে পরাজিত প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে। জানা গিয়েছে, সেদিনের সেই হামলার ঘটনায় ট্রাম্পকেই ভিলেন বানানো হয়েছিল। সেই সময় ট্রাম্পের ভাষণ এমন ভাবে সম্পাদনা করা হয়েছিল যে আদতে তা পড়ে মনে হবে ক্যাপিটাল হিলে হামলার জন্য ট্রাম্প প্রত্যক্ষ মদত দিয়েছিলেন। 

Related Articles

Related image1
বিয়ে দেবেন রাজ্যপাল! প্রথমবার কলকাতা রাজভবনে বসছে গণবিবাহের আসর, শুরু আবেদন গ্রহণের কাজ
Related image2
ঠাকুমার পাশ থেকে চার বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, ড্রেন থেকে উদ্ধার দেহ
35
হোয়াইট হাউসের আপত্তি কোথায়?
Image Credit : Getty

হোয়াইট হাউসের আপত্তি কোথায়?

জানা গিয়েছে, বিবিসি-র তৈরি করা সেই সংবাদ নিয়েই আপত্তি জানায় হোয়াইট হাউস। সূত্রের খবর, বিবিসির এই তথ্যচিত্র নিয়ে প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিনা লেভিট। তাঁর দাবি, ওই ঘটনার সঙ্গে কোনও সম্পর্ক ছিল না ডোনাল্ড ট্রাম্পের। 

45
ট্রাম্পের বার্তার ভুল প্রচার
Image Credit : AFP

ট্রাম্পের বার্তার ভুল প্রচার

এই বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব তিনি আরও জানান যে, ট্রাম্প বরং সেই ঘটনার সময় ক্ষুব্ধ জনতাকে শান্ত হওয়ার বার্তা দিয়েছিলেন। তাহলে সেই বক্তব্য কেন সম্পাদনা করে ভুল বার্তা দিচ্ছে বিবিসি? যা নিয়ে ক্রমশ চাপ বাড়ছিল বিবিসি কর্তার উপরে। অবশেষে চাপের মুখে পড়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন ওই দুই কর্তা। এমনকি গোটা বিষয়টি যে তাদের সম্পাদকীয় নীতি ভেঙেছে সে কথাও শিকার করে নেন পদত্যাগী দুই কর্তা। 

55
ট্রাম্পের রোষে বিবিসি নিউজ
Image Credit : Getty

ট্রাম্পের রোষে বিবিসি নিউজ

বিবিসি বা ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশন হল বিশ্বের অন্যতম পুরনো ও খ্যাতনামা সংবাদ সংস্থা। আর তাদের বিরুদ্ধেই উঠেছে সংবাদের অপপ্রচার, ভুল মানে করার মতো গুরুতর অভিযোগ। ভেঙেছে সম্পাদকীয় নীতি। শুধু তাই নয়, এদিন বিবিসি দুই শীর্ষ কর্তার পদত্যাগের খবরে চাপের মুখে অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি। 

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Defence Deal: ভারতের জন্য সুখবর! অ্যাপাচে, হাউইৎজারের জন্য ৪২৮ মিলিয়ন ডলারের চুক্তি আমেরিকার
Recommended image2
Iran Attack: তেহরানের সঙ্গে 'বড়সড় আলোচনা' চলছে! ইরানে হামলার হুমকি দিয়েও ব্যাকফুটে ট্রাম্প
Recommended image3
৯৫০০ মাইল উড়ে তাইওয়ানের জন্য লড়তে যাবে না আমেরিকা, চিন ফেরত ট্রাম্পের উল্টো সুর
Recommended image4
মুখ পুড়লো পাক সেনাপ্রধানের! ভারতের চাপের মুখে আমেরিকার পায়ে পড়েছিল পাকিস্তান, ফাঁস করলেন ট্রাম্প
Recommended image5
Trump Lunch With Xi Jinping: চিকেন, মাশরুম থেকে আইসক্রিম, ট্রাম্পকে লাঞ্চে কী খাওয়ালেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং
Related Stories
Recommended image1
বিয়ে দেবেন রাজ্যপাল! প্রথমবার কলকাতা রাজভবনে বসছে গণবিবাহের আসর, শুরু আবেদন গ্রহণের কাজ
Recommended image2
ঠাকুমার পাশ থেকে চার বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, ড্রেন থেকে উদ্ধার দেহ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved