MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • United States
  • হোয়াইট হাউসে ট্রাম্প-শাহবাজ একান্তে বৈঠক, 'মহান নেতার' প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট

হোয়াইট হাউসে ট্রাম্প-শাহবাজ একান্তে বৈঠক, 'মহান নেতার' প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট

Trump Meeting On Shehbaz Sharif: হোয়াইট হাউসে পাক প্রেসিডেন্ট শাহবাজ শরিফের সঙ্গে একান্তে বৈঠক সারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কী কথা হল দুই রাষ্ট্রনেতার? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 26 2025, 10:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ট্রাম্প শাহবাজ সাক্ষাৎ
Image Credit : X-@CMShehbaz

ট্রাম্প-শাহবাজ সাক্ষাৎ

অবশেষে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৯ সালের পর এই প্রথম হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন তিনি। বৃহস্পতিবার রাতে দুই রাষ্ট্রনেতার বৈঠক হলেও সেখানে তাদের মধ্যে কী কথা হল সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে জোর
Image Credit : Social Media

দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে জোর

জানা গিয়েছে, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে বর্তমানে আমেরিকায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে সভার ফাঁকে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এসে সাক্ষাৎ করেন তিনি। সঙ্গে ছিলেন পাক সেনা প্রধান আসিফ মুনির। সূত্রের খবর, ট্রাম্প-শাহবাজ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা, পশ্চিমি দেশগুলির ইসলাম-ভীতি এবং সন্ত্রাসবাদ প্রভৃতি বিষয়গুলি নিয়ে আলোচনা  করেন। 

Related Articles

Related image1
ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ফের অস্বস্তিতে ভারত! ওষুধে ১০০ শতাংশ শুল্ক, ঘোষণা আমেরিকার
Related image2
আধার ভেরিফিকেশন ছাড়া অংশগ্রহণ করা যাবে না গরবায়, বিশ্ব হিন্দু পরিষদের নিয়মে বিতর্ক
35
শাহবাজের প্রশংসায় ট্রাম্প
Image Credit : Social Media

শাহবাজের প্রশংসায় ট্রাম্প

এদিকে বৈঠকের শুরুতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রশংসায় পঞ্চমুখ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শাহবাজ শরিফকে মহান নেতা বলে সম্বোধন করেন। এবং পাক সেনা প্রধান আসিফ মুনিরকে মহান মানুষ বলে উল্লেখ করেন। 

45
আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নতিতে জোর
Image Credit : Social Media

আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নতিতে জোর

গত এপ্রিল মাসে ভারতের কাশ্মীরে পহেলগাঁওয়ে হামলার পর থেকে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। এই আবহে আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নতিতে জোর দিতে চাইছেন শাহবাজ। এর আগেও ট্রাম্পের সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছিলেন পাক সেনা প্রধান। আর এবার পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে হাজির আসিফ মুনির। 

55
পাকিস্তানের সঙ্গে একাধিক চুক্তি?
Image Credit : Social Media

পাকিস্তানের সঙ্গে একাধিক চুক্তি?

সূত্রের খবর, ভারতের সঙ্গে সম্পর্ক যখন তলানিতে তখন আমেরিকার সঙ্গে পারস্পারিক সম্পর্কের উন্নতিতে জোর দিতে চাইছেন শাহবাজ সরকার। এদিন পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছে আমেরিকা। শোনা যাচ্ছে তৈলভাণ্ডার নিয়ে এই চুক্তি হয়ে থাকতে পারে। তাতে দুই  দেশ একসঙ্গে কাজ করবে বলে জানা গিয়েছে।  

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
৯৫০০ মাইল উড়ে তাইওয়ানের জন্য লড়তে যাবে না আমেরিকা, চিন ফেরত ট্রাম্পের উল্টো সুর
Recommended image2
মুখ পুড়লো পাক সেনাপ্রধানের! ভারতের চাপের মুখে আমেরিকার পায়ে পড়েছিল পাকিস্তান, ফাঁস করলেন ট্রাম্প
Recommended image3
Trump Lunch With Xi Jinping: চিকেন, মাশরুম থেকে আইসক্রিম, ট্রাম্পকে লাঞ্চে কী খাওয়ালেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং
Recommended image4
যত দোষ বাইডেনের! জিনপিংয়ের ‘ আমেরিকা পতনশীল দেশ’ মন্তব্যে প্রাক্তনের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প
Recommended image5
US-China Relations: বেজিংয়ে পা রাখার আগেই ট্রাম্পকে 'লাল দাগ' দেখিয়ে দিল চিন, আমেরিকাকে কড়া বার্তা
Related Stories
Recommended image1
ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ফের অস্বস্তিতে ভারত! ওষুধে ১০০ শতাংশ শুল্ক, ঘোষণা আমেরিকার
Recommended image2
আধার ভেরিফিকেশন ছাড়া অংশগ্রহণ করা যাবে না গরবায়, বিশ্ব হিন্দু পরিষদের নিয়মে বিতর্ক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved