MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • United States
  • ইউক্রেনে ফের হামলার পর রাশিয়ার কোমর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি, দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প?

ইউক্রেনে ফের হামলার পর রাশিয়ার কোমর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি, দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প?

Trump on Russia: রাশিয়ার বিরুদ্ধে ফের সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প। মস্কোর ইউক্রেনের ওপর হামলা নিয়ে পুতিনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 08 2025, 10:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
পুতিনকে ফের হুঁশিয়ারি
Image Credit : Getty

পুতিনকে ফের হুঁশিয়ারি

এ যেন কিছুতেই মিলছে না সমাধান সূত্র। দুই দেশের রাষ্ট্র প্রধানের সঙ্গে আলোচনার পরও থামছে  না রুশ-ইউক্রেন দ্বন্ধ। রবিবার ইউক্রেনের কিয়েভে ফের হামলা চালিয়েছে রাশিয়া। আর তারপরই গর্জে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কী বললেন ট্রাম্প?
Image Credit : Getty

কী বললেন ট্রাম্প?

জানা গিয়েছে যে, রাশিয়া-ইউক্রেন এই দুই দেশের যুদ্ধ অবিলম্বে না থামলে এবার মস্কোর ওপর চাপানো হতে পারে দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা। এই নিয়ে সরাসরি প্রকাশ্যে ট্রাম্প কোনও মন্তব্য না করলেও রবিবার সেই ইঙ্গিতই দিয়েছেন তিনি। যদিও এই বিষয়ে রাশিয়ার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

Related Articles

Related image1
সোমবার থেকে শুরু উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা, প্রশ্ন ফাঁস আটকাতে কড়া পর্ষদ
Related image2
সপ্তাহের শুরুতেই ব্লু লাইনে মেট্রো বিভ্রাট, শহিদ ক্ষুদিরাম থেকে মিলছে না পরিষেবা
36
থামছেই না রুশ-ইউক্রেন যুদ্ধ
Image Credit : Getty

থামছেই না রুশ-ইউক্রেন যুদ্ধ

প্রায় সাড়ে তিনবছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ। দুই দেশের এই সঙ্ঘাত মেটাতে আগেও বহুবার মধ্যস্থতার চেষ্টা করেছেন ট্রাম্প। এমনকি পুতিন-জেলেনস্কিকে মুখোমুখি বসানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প। তাতেও অবশ্য তেমন কোনও সুফল মেলেনি। আর এরই মধ্যে ফের ইউক্রেনের সচিবালয়ে হামলা চালাল রাশিয়া। 

46
রাশিয়ার ওপর চাপছে দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা
Image Credit : our own

রাশিয়ার ওপর চাপছে দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা

এই বিষয়ে আমেরিকার রাজস্ব সচিব স্কট বেসেন্ট  জানিয়েছেন যে, রাশিয়ার ওপর দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা চাপানো হতে পারে। এই বিষয়ে তিনি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিকে পাশে টানার চেষ্টাও করেছেন। তার দাবি, আমেরিকা যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলির ওপর আরও শুল্ক  চাপায়  তাহলে মস্কোর অর্থনীতির কোমর ভেঙে যেতে পারে। যারফলে সম্পূর্ণভাবে ভেঙে পড়বে রাশিয়ার অর্থনীতি। 

56
ভারতের ওপর আরও শুল্ক চাপ
Image Credit : Getty

ভারতের ওপর আরও শুল্ক চাপ

বেসেন্টের মন্তব্যকে সমর্থন জানিয়ে ট্রাম্প আরও জানিয়েছেন যে, রাশিয়ার উপর দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা চাপাতে তিনি সম্পূর্ণ প্রস্তুত। ওয়াকিবহাল মহলের মতে, রাশিয়াকে চাপে ফেলতে ভারতের ওপর ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। 

66
ট্রাম্পের মধ্যস্থতা
Image Credit : Getty

ট্রাম্পের মধ্যস্থতা

গত অগাস্ট মাসে আলাস্কায় পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে ইউক্রেন-রাশিয়াকে এক টেবিলে বসিয়ে যুদ্ধের সমাধান সূত্রের জন্য রাজি করিয়ে ফেলেছিলেন ট্রাম্প। যদিও মস্কোয় গিয়ে আলোচনা করার জন্য জেলেনস্কি সেই প্রস্তাব খারিজ করে দেয়। আর তারপরই রবিবার কিয়েভে ফের হামলা চালাল রাশিয়া। 

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
India-US Relations: মোদী-ট্রাম্প বৈঠকে মিডিয়া নিয়ে 'অনুরোধ' ছিল ভারতের? মুখ খুলল সরকারি সূত্র
Recommended image2
Donald Trump: ইরানকে সাহায্য করলেই গুণতে হবে চড়়া মাশুল, ট্রাম্পের হুঁশিয়ারির পরে পাল্টা তোপ তেহরানের
Recommended image3
Green Card Rules: আমেরিকায় পাকাপাকি থাকতে চান? তাহলে গ্রিন কার্ডে আবেদনে এই ভুলটি করবেন না
Recommended image4
Trump Iran: ইরানের ওপর পরমাণু হামলার ছক কষছেন ট্রাম্প! বিস্ফোরক দাবি প্রাক্তন মার্কিন সাংসদের
Recommended image5
Two Planes Nearly Collide: আকাশে মুখোমুখি চলে এল দুই বিমান, একই নম্বরের ২ ফ্লাইটের বিভ্রাটে বড় দুর্ঘটনা থেকে বরাত জোরে রক্ষা
Related Stories
Recommended image1
সোমবার থেকে শুরু উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা, প্রশ্ন ফাঁস আটকাতে কড়া পর্ষদ
Recommended image2
সপ্তাহের শুরুতেই ব্লু লাইনে মেট্রো বিভ্রাট, শহিদ ক্ষুদিরাম থেকে মিলছে না পরিষেবা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved