MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • United States
  • ভেনেজুয়েলার মাদুরোকে অপহরণে কী 'রহস্যময় অস্ত্র' -র ব্যবহার করেছিল আমেরিকা? নিজেই জানালেন ট্রাম্প

ভেনেজুয়েলার মাদুরোকে অপহরণে কী 'রহস্যময় অস্ত্র' -র ব্যবহার করেছিল আমেরিকা? নিজেই জানালেন ট্রাম্প

প্রশ্ন উঠছে মাদুরোকে অপহরণের সময় কী কী অস্ত্র ব্যবহার করেছিল আমেরিকা? এই প্রশ্নের উত্তররে এক অদ্ভুত রহস্য তৈরি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, মার্কিন সেনার কাছে এক অদ্ভুত অস্ত্র রয়েছে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jan 22 2026, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভেনেজুয়ালার প্রেসিডেন্ট অপহরণ
Image Credit : Getty

ভেনেজুয়ালার প্রেসিডেন্ট অপহরণ

৩ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছিল। সীমান্ত পেরিয়ে মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের কাবু করে মাদুরোকে অপহরণ করা হয়েছিল। এই ঘটনায় ৪০ জন নিহত হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সৈনিকও ঘায়েল হয়নি। তাই প্রশ্ন উঠছে মাদুরোকে অপহরণের সময় কী কী অস্ত্র ব্যবহার করেছিল আমেরিকা? এই প্রশ্নের উত্তররে এক অদ্ভুত রহস্য তৈরি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

25
অস্ত্র নিয়ে রহস্য
Image Credit : X

অস্ত্র নিয়ে রহস্য

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ মার্কিন সেনা বাহিনীর কাছে একটি বড় সাফল্য। কারণ খুব অল্প সময়ের মধ্যেই মাত্র কয়েক জন মার্কিন সেনা মাদুরোকে অপহরণ করে নিয়ে চলে যায় আমেরিকা। ভেনেজুয়েলার সেনা বাহিনী দীর্ঘ সময় পরে তা টের পেয়েছিল। আর মাদুরোর ব্যক্তগত নিরাপত্তরক্ষীরাও অস্ত্রের ব্যাপারে এখনও পর্যন্ত সঠিক কোনও বার্তা দিতে পারছে না। শুধুমাত্র তারা জানিয়েছিল, তাদের হঠাৎ করেই বমি পেয়েছিল। অনেকেই বমি করেছিল। তারপরই তারা জ্ঞান হারিয়ে ফেলে।

Related Articles

Related image1
প্রজাতন্ত্র দিবসে প্রথমবার আসছে ভারতের হাইপারসনিক মিসাইল, জানুন এটি ঠিক কতটা শত্তিশালী
Related image2
মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প! সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের দামামা প্রেসিডেন্টের
35
মার্কিন প্রেসিডেন্টের দাবি
Image Credit : X

মার্কিন প্রেসিডেন্টের দাবি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট অপহরণে মার্কিন যুক্তরাষ্ট্র কী অস্ত্র ব্যবহার করেছিল তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট প্রথমেই জানিয়ে দিয়েছিলেন সেই অভিযানে একটি রহস্যময় অস্ত্র ব্যবহার করা হয়েছিল। তিনি আরও জানিয়েছিলেন , সে জাতীয় অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিশ্বের আর অন্য কোনও দেশের নেই।

45
এবার ট্রাম্পের মন্তব্য
Image Credit : X

এবার ট্রাম্পের মন্তব্য

মাদুরো অপহরণ নিয়ে এবার ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সেই রহস্যময় অস্ত্র সম্পর্কে বিশ্বের অন্য কোনও দেশ বা অন্য কোনও মানুষ জানুক তা তিনি চান না। নিউজনেশন-এর ক্যাটি পাভলিচকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, 'আমেরিকা যে অস্ত্র প্রয়োগ করেছে এটির সম্পর্কে কেউ কিছুই জানে না।' তারপরই তিনি বলেন, অস্ত্রটি সম্পর্কে কেউ কিছু জানুক তা তিনি চান না।

55
কী ট্রাম্পের 'রহস্যময় অস্ত্র'?
Image Credit : X

কী ট্রাম্পের 'রহস্যময় অস্ত্র'?

বিভিন্ন মার্কিন সূত্রে যা জানা যাচ্ছে তা হল মাদুরো অপহরণে মার্কিন যুক্তরাষ্ট্র সোনিক ওয়েপন ব্যবহার করেছিল। সোনিক ওয়েপন হল শব্দাস্ত্র হলো এমন এক ধরনের প্রযুক্তি যা অত্যন্ত উচ্চ-শক্তির শব্দ তরঙ্গ ব্যবহার করে লক্ষ্যবস্তুকে অক্ষম বা দিকভ্রান্ত করতে ব্যবহৃত হয় । প্রথাগত অস্ত্রের মতো এতে কোনও গুলি বা বিস্ফোরক লাগে না, বরং শব্দের তীব্রতাকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। যদিও ট্রাম্প বলেছিলেন, 'আসলে এই অস্ত্র সম্পর্কে কেউ জানুক, এটা চাই না। আমার মনে হয়, এটা নিয়ে বেশি কথা না বলাই ভাল। তবে আমাদের হাতে যে এ রকম একটা অস্ত্র আছে, এটা বলতে পারি'।

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
আমেরিকা হতবাক! ইরানের জন্য গুপ্তচরবৃত্তিতে নামল চিনের জাহাজ! কী হতে চলেছে?
Recommended image2
ভারতের ওপর থেকে কমছে শুল্কের বোঝা, মর্কিন প্রেসিডেন্টের ঘোষণায় রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে ভারত?
Recommended image3
Iran-US Tension: 'একটা ভুল সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হবে' ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের খামেইনির
Recommended image4
রাশিয়া-ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত, দাবি ডোনাল্ড ট্রাম্পের
Recommended image5
যাদের টাকায় ট্রাম্প ভোটে জিতেছেন তাদের কথাতেই চলছেন, বিস্ফোর মার্কিন সমর বিশেষজ্ঞ
Related Stories
Recommended image1
প্রজাতন্ত্র দিবসে প্রথমবার আসছে ভারতের হাইপারসনিক মিসাইল, জানুন এটি ঠিক কতটা শত্তিশালী
Recommended image2
মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প! সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের দামামা প্রেসিডেন্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved