MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • United States
  • কর্মী সঙ্কটে যাত্রীচাপ সামলাতে হিমশিম অবস্থা, লস অ্যাঞ্জেলসে ব্যাহত বিমান পরিষেবা

কর্মী সঙ্কটে যাত্রীচাপ সামলাতে হিমশিম অবস্থা, লস অ্যাঞ্জেলসে ব্যাহত বিমান পরিষেবা

Los Angeles News: মার্কিন বিমান পরিষেবায় কর্মী সঙ্কট। যারফলে একাধিক বিমানের ওঠা-নামায় দেরি হচ্ছে। কী কারণে এই অবস্থা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 27 2025, 11:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
মার্কিন বিমান বন্দরে কর্মী সঙ্কট
Image Credit : X-@CollinRugg

মার্কিন বিমান বন্দরে কর্মী সঙ্কট

কর্মী সঙ্কটে ভুগছে আমেরিকার , দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের অফিস। যারফলে ব্যাহত হচ্ছে মসৃণ ভাবে বিমান পরিষেবা। সূত্রের খবর, এই কর্মী সঙ্কটের কারণে বেশকিছু বিমান দেরিতে চলাচল করছে। তেমনই, লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফ্লাইটগুলো অল্প সময়ের জন্য স্থগিত করা হয়েছিল। একই সঙ্গে, এফএএ শিকাগো, ওয়াশিংটন এবং নিউ জার্সির নিউয়ার্ক বিমানবন্দরেও কর্মী সঙ্কটের কারণে একই সমস্যা দেখা দিয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কী কারণে এই কর্মী সঙ্কট?
Image Credit : StoryBlocks

কী কারণে এই কর্মী সঙ্কট?

আমেরিকায় ফেডারেল সরকার বন্ধের কারণে বেতন ছাড়া কাজ করছেন দেশজুড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা। এরই মধ্যে পরিবহন সচিব শন ডাফি জানিয়েছেন যে, আগামী দিনে আরও বেশি সংখ্যক ফ্লাইট বিলম্বিত ও বাতিল হতে পারে। তাঁর এই বার্তার কিছুক্ষণের মধ্যেই বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরগুলোর একটিতে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিতের নির্দেশ জারি করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ)। 

Related Articles

Related image1
আন্তর্জাতিক জঙ্গিকে বাংলাদেশ সফরের অনুমতি, জাকির নায়েককে লাল গালিচায় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি ঢাকায়
Related image2
নভেম্বরের শুরুতেই পশ্চিমবঙ্গে চালু হয়ে যাবে SIR! বড় আপডেট নির্বাচন কমিশনের
35
বেতন না মেলায় বন্ধ কাজ
Image Credit : Asianet News

বেতন না মেলায় বন্ধ কাজ

সূত্রের খবর, এই বিষয়ে ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচার্স’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এক সাক্ষাৎকারে ডাফি আরও জানান যে, বেতন না পাওয়া নিয়ে উদ্বেগের কারণে আরও বেশি সংখ্যক এয়ার ট্রাফিক কন্ট্রোলার অসুস্থতার অজুহাতে কাজে আসছেন না। যারফলে আরও সঙ্কটের মুখে পড়েছে দেশজুড়ে বিমান পরিষেবা। 

45
বিমান পরিষেবায় স্থগিতাদেশ
Image Credit : twitter

বিমান পরিষেবায় স্থগিতাদেশ

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী সকাল ১১টা ৪২ মিনিট থেকে লস অ্যাঞ্জেলেসগামী বিমানগুলোকে তাদের নিজ নিজ বিমানবন্দরে রাখা হয়েছিল। তবে দুপুর ১টা ৩০ মিনিটে এফএএ সেই অস্থায়ী স্থগিতাদেশ তুলে নেয়। তারপর ফের শুরু হয় বিমান পরিষেবা। 

55
কী বলছে মার্কিন প্রশাসন
Image Credit : Freepik@onlyyouqj

কী বলছে মার্কিন প্রশাসন

এদিকে, এই স্থগিতাদেশের কারণে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে কোনও সমস্যা হয়নি বলে জানা গিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার-এর তথ্য অনুযায়ী, আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে ডালাস ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডালাস লাভ ফিল্ড বিমানবন্দরেই অধিকাংশ দেরিতে উড়েছে। 

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Defence Deal: ভারতের জন্য সুখবর! অ্যাপাচে, হাউইৎজারের জন্য ৪২৮ মিলিয়ন ডলারের চুক্তি আমেরিকার
Recommended image2
Iran Attack: তেহরানের সঙ্গে 'বড়সড় আলোচনা' চলছে! ইরানে হামলার হুমকি দিয়েও ব্যাকফুটে ট্রাম্প
Recommended image3
৯৫০০ মাইল উড়ে তাইওয়ানের জন্য লড়তে যাবে না আমেরিকা, চিন ফেরত ট্রাম্পের উল্টো সুর
Recommended image4
মুখ পুড়লো পাক সেনাপ্রধানের! ভারতের চাপের মুখে আমেরিকার পায়ে পড়েছিল পাকিস্তান, ফাঁস করলেন ট্রাম্প
Recommended image5
Trump Lunch With Xi Jinping: চিকেন, মাশরুম থেকে আইসক্রিম, ট্রাম্পকে লাঞ্চে কী খাওয়ালেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং
Related Stories
Recommended image1
আন্তর্জাতিক জঙ্গিকে বাংলাদেশ সফরের অনুমতি, জাকির নায়েককে লাল গালিচায় সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি ঢাকায়
Recommended image2
নভেম্বরের শুরুতেই পশ্চিমবঙ্গে চালু হয়ে যাবে SIR! বড় আপডেট নির্বাচন কমিশনের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved