MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • United States
  • 'রাশিয়ার কাছ থেকে আর তেল কিনবে না ভারত', 'বন্ধু' মোদীকে বিশেষ বার্তা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

'রাশিয়ার কাছ থেকে আর তেল কিনবে না ভারত', 'বন্ধু' মোদীকে বিশেষ বার্তা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

Trump On Russian Oil: তাহলে কী এবার রাশিয়া থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করে দিচ্ছে ভারত সরকার? বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃৃতিতে ফাঁস আসল রহস্য। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 16 2025, 07:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
রাশিয়ান অয়েল নিয়ে ট্রাম্প মোদী তরজা
Image Credit : our own

রাশিয়ান অয়েল নিয়ে ট্রাম্প-মোদী তরজা

রুশ-ইউক্রেন সঙ্ঘাত থামাতে ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে বারবারই চাপ দিয়ে এসছে আমেরিকা। এমনকি ভারত যাতে রাশিয়া থেকে সস্তায় তেল কিনতে না পারে তার জন্য আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে। যদিও তারপরেও মস্কোর কাছ থেকে সস্তায় তেল কেনা বন্ধ করেনি ভারত। এই তেল কেনা নিয়ে দিল্লির ওপর আমেরিকা ক্ষুদ্ধ হলেও মোদী সরকারের তরফে বিবৃতি দিয়ে আগেই জানিয়ে দেওয়া হয় যে, জাতীয় স্বার্থই আগে অগ্রাধিকার পাবে। এতে ট্রাম্প রুষ্ট হলেও ভারতের ঘাড়ে চাপে আরও শুল্কের বোঝা। যা নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে কম জলঘোলা হয়নি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
রাশিয়া থেকে তেল কিনবে না ভারত!
Image Credit : Getty

রাশিয়া থেকে তেল কিনবে না ভারত!

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক বিবৃতি জানিয়েছেন যে, রাশিয়ার কাছ থেকে ভারত আর তেল কিনবে না। এই বিষয়ে মোদী সরকার তাকে আশ্বস্ত করেছে। এবং রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে এটি একটি ‘বড় পদক্ষেপ’ বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ, রাশিয়া ও ইউক্রেনের মধ্য়ে যুদ্ধ নিয়ে প্রথম থেকেই ভারতের বিরুদ্ধে সরব হন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন যে, ভারতের কাছে সস্তায় তেল  বিক্রি করে সেই টাকা ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কাজে ব্যবহার করছে রাশিয়া। আর এই তেল বিক্রি এবং ভারতকে তা কেনা থেকে বিরত থাকতে বলেও এতদিন ট্রাম্পের কথায় কর্ণপাত করেনি নয়াদিল্লি। তবে এখন দেখার ট্রাম্পের এই দাবি কতটা সত্য। 

Related Articles

Related image1
সপ্তাহান্তে ফের বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের জেলাগুলি, বঙ্গে কবে থেকে জাঁকিয়ে শীত? রইল বিরাট আপডেট
Related image2
মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক তথ্য চুরি করে চিনের সঙ্গে আঁতাত! গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিক
35
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের বড় পদক্ষেপ
Image Credit : Modi X Account

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের বড় পদক্ষেপ

শুধু তাই নয়, অতি দ্রুত বন্ধ হোক রুশ-ইউক্রেন যুদ্ধ। তা প্রথম থেকেই চেয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার হোয়াইট  হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘’রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে যে খরচ হচ্ছে তার ব্যয়ভারের বড় একটা অংশ রাশিয়া পাচ্ছে ভারতের কাছে সস্তায় তেল বিক্রি  করে। আমি একদমই খুশি নয় যে ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনবে এবং অব্যাহত থাকবে রুশ-ইউক্রেন যুদ্ধ।''

45
ভারতের পর ট্রাম্পের নজরে লাল চিন
Image Credit : our own

ভারতের পর ট্রাম্পের নজরে লাল চিন

তবে শুধু ভারত সরকারই নয়। রাশিয়া থেকে সস্তায় তেল কেনা বন্ধ করা নিয়ে এবা চিনের বিরুদ্ধেও মুখ খুলেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘’রাশিয়ার কাছ থেকে তেল না কিনতে রাজি হয়েছে নরেন্দ্র  মোদী সরকার। এবার আমরা চাইব চিনও যাতে একই পথে হাঁটে। তারাও যাতে মস্কোর কাছ থেকে তেল না কেনে।'' যদিও ট্রাম্পের এই দাবি নিয়ে এখনও পর্যন্ত জিংপিং প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া বা সরকারি বিবৃতি মেলেনি। 

55
কী বলছে ভারত সরকার?
Image Credit : Getty

কী বলছে ভারত সরকার?

রাশিয়ার কাছ থেকে আর সস্তায় তেল কিনবে না ভারত। মস্কোর কাছ থেকে তেল  না কিনতে রাজি হয়েছে নয়াদিল্লি। বুধবার হোয়াইট হাউসে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবি করলেও ভারত সরকারের তরফে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথবা ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।''  তবে এখন দেখার ট্রাম্পের এই দাবির পর কোন পথে গড়ায় ভারত-মার্কিন বনাম রুশ সম্পর্কের সমীকরণ। 

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর
নরেন্দ্র মোদী

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mohan Bhagwat: 'ভারতের মানুষের ডিএনএ-তে ঐক্য ও বৈচিত্র্য,' নিউ ইয়র্কে বার্তা মোহন ভাগবতের
Recommended image2
Indian Ocean: ভারত মহাসাগরে একসঙ্গে কাজ করবে ভারত-আমেরিকা, কী নিয়ে কথা হল দুই দেশের মধ্যে?
Recommended image3
India-US Relations: মোদী-ট্রাম্প বৈঠকে মিডিয়া নিয়ে 'অনুরোধ' ছিল ভারতের? মুখ খুলল সরকারি সূত্র
Recommended image4
Donald Trump: ইরানকে সাহায্য করলেই গুণতে হবে চড়়া মাশুল, ট্রাম্পের হুঁশিয়ারির পরে পাল্টা তোপ তেহরানের
Recommended image5
Green Card Rules: আমেরিকায় পাকাপাকি থাকতে চান? তাহলে গ্রিন কার্ডে আবেদনে এই ভুলটি করবেন না
Related Stories
Recommended image1
সপ্তাহান্তে ফের বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের জেলাগুলি, বঙ্গে কবে থেকে জাঁকিয়ে শীত? রইল বিরাট আপডেট
Recommended image2
মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক তথ্য চুরি করে চিনের সঙ্গে আঁতাত! গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved