MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • United States
  • BBC-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কয়েক হাজার কোটি টাকার মামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের

BBC-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কয়েক হাজার কোটি টাকার মামলার হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের

Donald Trump on BBC: রাগ যেন কিছুতেই মিটছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিবিসি তথ্য সম্প্রচার কাণ্ডে দুই শীর্ষ কর্তার ইস্তফার পর আরও শাস্তির খাঁড়া ঝোলালেন ট্রাম্প। এবার বিবিসি-র থেকে জরিমানা আদায় ট্রাম্প সরকারের। জানুন আরও বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 16 2025, 07:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বিবিসি র বিরুদ্ধে মামলা ট্রাম্পের
Image Credit : Getty

বিবিসি-র বিরুদ্ধে মামলা ট্রাম্পের

বিশ্বের প্রথম সারির সংবাদ সংস্থা বিবিসি (BBC)-র উপর রাগ কিছুতেই কমছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিবিসি-র দুই শীর্ষ কর্তার ইস্তফার পর এবার ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশনের (BBC) বিরুদ্ধে মামলা দায়ের করার হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট। ৫০০ থেকে ১০০০ কোটি টাকার মামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
BBC শীর্ষ কর্তাদের ইস্তফা
Image Credit : Asianet News

BBC শীর্ষ কর্তাদের ইস্তফা

জানা গিয়েছে, আমেরিকায় ভোটের সময়  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে বিভ্রান্তিকর অপপ্রচার মূলক তথ্য সম্পাদনার অভিযোগ ওঠে বিবিসি-র বিরুদ্ধে। ঘটনার দায় নিয়ে গত সপ্তাহেই চাকরি থেকে পদত্যাগ করেন বিবিসি-র দুই শীর্ষ কর্তা। পদত্যাগী দুই কর্তা হলেন ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশনের ডিরেক্টর জেনারেল টিম ডেভি ও খবর সম্প্রচার বিভাগের প্রধান ডেবোরা টারনেস। চাকরি থেকে ইস্তফা দেওয়া দুই শীর্ষ কর্তাই নাকি শিকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নামে যে খবরগুলি তারা প্রচার করেছেন বা সম্পাদনা করেছেন তা তাদের প্রতিষ্ঠানের সম্পাদকীয় নীতির বিধিভঙ্গ করেছে।

Related Articles

Related image1
রাজ্যজুড়ে পূবালী বাতাসের জেরে দরজায় কড়া নাড়ছে শীত, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?
Related image2
বিস্ফোরণকাণ্ডের এক সপ্তাহ পার, রবিবার থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা
35
বিবিসি-র বিরুদ্ধে কী অভিযোগ?
Image Credit : Getty

বিবিসি-র বিরুদ্ধে কী অভিযোগ?

অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অপপ্রচার মূলক তথ্যচিত্র প্রকাশ করেছিল বিবিসি। ঘটনার সূত্রপাত ২০২১ সালে। সেই সময় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে হামলা হয়। সেই সময় হামলার অভিযোগ ওঠে পরাজিত প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে। জানা গিয়েছে, সেদিনের সেই হামলার ঘটনায় ট্রাম্পকেই ভিলেন বানানো হয়েছিল। সেই সময় ট্রাম্পের ভাষণ এমন ভাবে সম্পাদনা করা হয়েছিল যে আদতে তা পড়ে মনে হবে ক্যাপিটাল হিলে হামলার জন্য ট্রাম্প প্রত্যক্ষ মদত দিয়েছিলেন। 

45
এবার বিবিসি-র বিরুদ্ধে কী পদক্ষেপ?
Image Credit : Getty

এবার বিবিসি-র বিরুদ্ধে কী পদক্ষেপ?

জানা গিয়েছে, দুই শীর্ষ কর্তার পদত্যাগের পরও রাগ কমেনি ট্রাম্পের। এবার তিনি ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশন এই সংবাদ সংস্থার বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকার মামলা ঠুকতে চলেছেন ট্রাম্প। এই বিষয়ে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আগামী সপ্তাহেই তিনি বিবিসি-র বিরুদ্ধে আদালতে যেতে পারেন। দায়ের করতে পারেন মামলা। 

55
কী বলছেন ডোনাল্ড ট্রাম্প?
Image Credit : Getty

কী বলছেন ডোনাল্ড ট্রাম্প?

এই বিষয়ে ট্রাম্প বলেন যে, ‘’আমরা ১ বিলিয়ন থেকে ৫ বিলিয়ন ডলারের মামলা করব। সম্ভবত আগামী সপ্তাহের কোনও এক সময়। আমার মনে হয় আমাকে এটা করতেই হবে। ওরা প্রতারণা করেছে, সেটা মেনে নিয়েও নিয়েছে। আমার মুখ থেকে বের হওয়া কথাগুলো বদলেই দিয়েছে। ভুয়ো খবর কথাটা দারুণ চালু। কিন্তু তা এক্ষেত্রে যথেষ্ট নয়। এটা তো ভুয়োর চেয়েও বেশি'' 

United States News in Bengali (মার্কিন যুক্তরাষ্ট্রের খবর): Indepth coverage of United States news in Bangla at at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mohan Bhagwat: 'ভারতের মানুষের ডিএনএ-তে ঐক্য ও বৈচিত্র্য,' নিউ ইয়র্কে বার্তা মোহন ভাগবতের
Recommended image2
Indian Ocean: ভারত মহাসাগরে একসঙ্গে কাজ করবে ভারত-আমেরিকা, কী নিয়ে কথা হল দুই দেশের মধ্যে?
Recommended image3
India-US Relations: মোদী-ট্রাম্প বৈঠকে মিডিয়া নিয়ে 'অনুরোধ' ছিল ভারতের? মুখ খুলল সরকারি সূত্র
Recommended image4
Donald Trump: ইরানকে সাহায্য করলেই গুণতে হবে চড়়া মাশুল, ট্রাম্পের হুঁশিয়ারির পরে পাল্টা তোপ তেহরানের
Recommended image5
Green Card Rules: আমেরিকায় পাকাপাকি থাকতে চান? তাহলে গ্রিন কার্ডে আবেদনে এই ভুলটি করবেন না
Related Stories
Recommended image1
রাজ্যজুড়ে পূবালী বাতাসের জেরে দরজায় কড়া নাড়ছে শীত, ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া?
Recommended image2
বিস্ফোরণকাণ্ডের এক সপ্তাহ পার, রবিবার থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved