Nepal Helicopter Crash: নেপালের পূর্বাঞ্চলের খোটাং জেলায় আজ, বুধবার এই চাঞ্চল্যকর হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। স্থানীয় সূত্রে খবর,এয়ার ডায়নেস্টি (Air Dynasty) সংস্থার একটি হেলিকপ্টার ল্যান্ডিং বা অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে।

Nepal Helicopter Crash:নেপালে বিমান দুর্ঘটনার খবর বাকি দুনিয়ার থেকে একটু বেশিই পাওয়া যায়। সোশ্যাল মিডিয়া আসার পর থেকে বিমান বা কপ্টাকর ভেঙে পড়ার ভিডিও মাঝেমাঝেই দেখা যায়। কিন্তু বুধবার পূর্ব নেপালের খোটাং জেলায় একটি হেলিকপ্টার যেভাবে ভেঙে পড়ল, সেই ভিডিও দেখলে অবাক হতে হয়। নেপালের পূর্বাঞ্চলের খোটাং জেলায় আজ, বুধবার এই চাঞ্চল্যকর হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এয়ার ডায়নেস্টি (Air Dynasty) সংস্থার একটি হেলিকপ্টার ল্যান্ডিং বা অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। হেলিকপ্টারটি ছিল অ্যারোস্পাটিয়াইল এএস ৩৫০বিএ ইকুরিয়ুল (Aérospatiale AS 350BA Ecureuil) মডেলের, যার রেজিস্ট্রেশন নম্বর ৯এন-এএফকিউ (9N-AFQ) বলে জানা গিয়েছে। এই কপ্টারটিতে মোট ৫জন যাত্রী ও একটি মরদেহ ছিল।

ভেঙে পড়া কপ্টারটিতে একটি মরদেহও ছিল

ঘটনাটি ঘটে খোটাং জেলার খার্তামচা এলাকায়, কেপিলাসগাধি গ্রামীণ পৌরসভার অন্তর্গত বালাবেসি গ্রামের একটি চাষের জমিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অবতরণের সময় আচমকাই হেলিকপ্টারটি ভারসাম্য হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। পুরো ঘটনাটির একটি নাটকীয় ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, হেলিকপ্টারটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে উড়ে সেই জায়গায় অবতরণ করেছিল। এতে একই পরিবারের পাঁচজন সদস্য ছিলেন। তাঁরা তাঁদের এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছিলেন। উল্লেখযোগ্য বিষয় হল, ওই হেলিকপ্টারে একটি মৃতদেহও নিয়ে যাওয়া হচ্ছিল, যা শেষকৃত্যের জন্য নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার কথা ছিল।

দেখুন ভাইরাল ভিডিও

Scroll to load tweet…

কী কারণে দুর্ঘটনা

দুর্ঘটনাটি স্থানীয় সময় প্রায় সকাল ১১টা ৫১ মিনিট নাগাদ ঘটে, যদিও কিছু রিপোর্টে সময় দুপুর ১২টা ২০ মিনিটের কাছাকাছি বলা হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।