MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • খামেনেইর ঘনিষ্ট বৃত্তে মোসাদের গুপ্তচর! দাঁতের ডাক্তার সেজেই দিতেন ইরানের সর্বোচ্চ নেতার সব খবর

খামেনেইর ঘনিষ্ট বৃত্তে মোসাদের গুপ্তচর! দাঁতের ডাক্তার সেজেই দিতেন ইরানের সর্বোচ্চ নেতার সব খবর

Ayatollah Ali Khamenei ঘনিষ্ট বৃত্তে ইজরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদের স্পাই প্রবেশ করতে পেরেছিল। দাঁতের ডাক্তার হিসেবে কাজ করতেন সেই গুপ্তচার। তাঁর মাধ্যমে কী করে ইরানের সর্বোচ্চ নেতার তথ্য জানতে পারে আমেরিকা। দেখুন সেই হাড়হিম করা কাহিনি। 

3 Min read
Author : Saborni Mitra
Published : Mar 05 2026, 03:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
আয়াতুল্লাহ আলি খামেনেই হত্যাকাণ্ড
Image Credit : Asianet News

আয়াতুল্লাহ আলি খামেনেই হত্যাকাণ্ড

ঠিক এক দিনের পরিকল্পনা নয়। ইজরায়েলের বেশ কয়েক বছরের পরিকল্পনার ফসল হল আয়াতুল্লাহ আলি খামেনেইর হত্যা। কী করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে হত্যা করল ইজরায়েলের আর আমেরিকা? সেই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা বিশ্ব। আর ইজরায়েল আর আমেরিকা এখনও স্পষ্ট ভাবে কিছুই বলেননি। কিন্তু কর্মকর্তারা একেকটা সূত্র তুলে ধরছে বিশ্বের কাছে।

210
মোসাদ সূত্রের খবর
Image Credit : X

মোসাদ সূত্রের খবর

ইজরালেয়ের গুপ্তচর বাহিনী মোসাদ সূত্রের খবর তাদেরই এক কর্তা দীর্ঘ দিন ধরেই খামেনেইকে নিয়ে কাজ করছিল। তারও কোনও লোক সরাসরি পৌঁছে দিয়েছিল খামেনেইর নিরাপত্তারক্ষীদের বৃত্তে। সেই ব্যক্তির কারসাজিতেই খামেনেইর গতিবিধি সম্পর্কে তথ্ পেয়েছিল ইজরালের।

Related Articles

Related image1
তেলের ভাণ্ডারে হামলা নয়! ইরান যুদ্ধে এবার হুঁশিয়ারি দিয়ে আসরে রাশিয়ার পুতিন
Related image2
Iran যুদ্ধের কারণে ভারতে আরও বাড়বে তেলের দাম? এখনও মজুত ২৫ দিনের পেট্রোল-ডিজেল
310
দাঁতের ডাক্তার
Image Credit : ANI

দাঁতের ডাক্তার

ইজরায়েলের মোসাদের স্পাই দাঁতের ডাক্তার সেজে পৌঁছে গিয়েছিল খামেনেইর ঘনিষ্ট বৃত্তে। খামেনেই দাঁতের চিকিৎসা সেই ব্যক্তি করত। দাঁতের অপারেশনের নাম করে দাঁতে একটি চিপও নাকি বসিয়ে দিয়েছিল। তাতেই ইজরায়েলের হাতে চলে এসেছিল খামেনেইর গতিবিধির সব তথ্য।

410
এক জন নয় দুই জন চিকিৎসক!
Image Credit : Getty

এক জন নয় দুই জন চিকিৎসক!

ইজরায়েল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে খামেনেই চিকিৎসকদের মধ্যে দুই জনকে প্ল্যান্ট করেছিল ইজরায়েল। একজন দাঁতের চিকিৎসক। অন্যজন পেটের। গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট হিসেবে যে ডাক্তাররা খামেনেইর চিকিৎসা করত তাদের মধ্যে একজন ছিল মোসাদের স্পাই। দুই ডাক্তারের দেওয়া তথ্য ইজরায়েল আর আমেরিকাকে সাহায্য করেছিল খামেনেইর সম্পর্কে সঠিক তথ্য পেতে।

510
সামনে আসছে 'বিশ্বাসঘাতক' ক্কানির কথায়
Image Credit : X

সামনে আসছে 'বিশ্বাসঘাতক' ক্কানির কথায়

কুদস ফোর্সের প্রধান ইসমাইন ক্কানিও নাকি গোপনে মোসাদ ও মার্কিন যুক্তরাষ্ট্রকে তথ্য দিয়েছিল। এমনও দাবি করেছে অনেকে। কারণ হিসেবে বলা হচ্ছে, খামেনেইর ওপর মার্কিন হামলার সময় তিনি নাকি একদমই কাছেই ছিলেন খামেনেইর। কিন্তু তাঁর মৃত্যু হয়নি। যদিও জিজ্ঞাসাবাদের জন্য ইরান হেফাজতে নিয়েছে ক্কানিকে।

610
তেহরানের ক্যামেরা
Image Credit : X

তেহরানের ক্যামেরা

একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে ইজরায়েল দীর্ঘ দিন ধরেই তেহনের ট্র্যাফিক ক্যামেরে হ্যাক করেছিল। সেখান থেকে পাওয়া তথ্যই ডেটা অ্যানালেসিস করে তার ওপর অঙ্ক কষেই খামেনেইর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছিল মোসাদ ও সিআইএ-র এজেন্টরা।

710
বৈঠকের খবর
Image Credit : Getty

বৈঠকের খবর

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থল পাস্তুর স্ট্রিটে ইরানে নেতাদের একটি বৈঠক হবে। এমনটা আগে থেকেই জানতে পারে সিআইএ আর মোসাদ। আর সেইমত ব্লুট প্রিন্ট তৈরি করে আমেরিকার সেনা বাহিনী। কারণ পাস্তুর স্ট্রিটের সব মোবাইল ফোনের টাওয়ারেক একটা যন্ত্রাংশ ইজরায়েল বিঘ্নিত করে। ফলে ফোন করতে গেলেই সেগুলি ব্যস্ত দেখায়। যা খামেনেইর সুরক্ষা বিভাগকে আগে থেকে সতর্কতা গ্রহণ করতে বাধা দিয়েছিল।

810
গাণিতিক পদ্ধতি
Image Credit : Asianet News

গাণিতিক পদ্ধতি

একটি প্রতিবেদনে বলা হয়েছে ইরানের রাজধানী তেহরানের গোয়েন্দা চিত্রটি ছিল শ্রমসাধ্য। ইজরায়েলের অত্যাধুনিক ইন্টেলিজেন্স ইউনিট ৮২০০, মোসাদের নিয়োগ করা কর্মীদের ডেটার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ ডেটা বেছে নেওয়ার কাজের জন্য ইজরায়েল বিশেষ গাণিতিক পদ্ধতি ব্যবহার করেছিল। তা সাফল্য পায় খামেনেইর মৃত্যুতে।

910
কাজ শুরু জুনে
Image Credit : X

কাজ শুরু জুনে

ইজরায়েলের কর্মকর্তাদের কথায় এই কাজ শুরু হয়েছিল জুন মাসের আগে। সেই সময় ১২ দিনের যুদ্ধ হয়েছিল। সেই সময় আমেরিকা আর ইজরায়েলের যৌথ হামলায় ইরানের বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী ও শীর্ষস্থানীয় কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল এই ডেটা বিশ্লেষণ করে।

1010
ইজরায়েলের দাবি
Image Credit : X

ইজরায়েলের দাবি

"আমরা প্রথমে তাদের চোখ পরীক্ষা করেছিলাম," একজন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে। জুনের যুদ্ধে এবং এখন, ইসরায়েলি পাইলটরা স্প্যারো নামে একটি নির্দিষ্ট ধরণের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন, যার বিভিন্ন রূপগুলি ১,০০০ কিলোমিটারেরও বেশি দূর থেকে - ইরান এবং তার যেকোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে - ডাইনিং টেবিলের মতো ছোট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম, রিপোর্টে বিশদভাবে বলা হয়েছে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
ইরান হামলা

Latest Videos
Recommended Stories
Recommended image1
Doomsday Missile: ইরান যুদ্ধের মাঝে ডুমসডে মিসাইল টেস্ট আমেরিকার, হিরোশিমার চেয়েও বেশি ধ্বংসযজ্ঞ চালাতে পারে
Recommended image2
US-Israeli Attacks on Iran: সবই তো শেষ! যুদ্ধ থামাতে সিআইএ-র সঙ্গে কথা বলতে চাইল ইরান, আত্মসমর্পণের পথে তেহরান!
Recommended image3
Iran War: ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? সৌদির সঙ্গে চুক্তির গেরোয় ফেঁসেছে 'জঙ্গিস্তান'
Recommended image4
ভারত মহাসাগরে সাবমেরিন হামলায় ডুবল ইরানি যুদ্ধ জাহাজ, শতাধিক মৃত্যুর আশঙ্কা
Recommended image5
খামেনেইয়ের উত্তরসূরি হিসেবে এখনও মোজতবাকে বাছা হয়নি, খবর উড়িয়ে দাবি ইরান সরকারের
Related Stories
Recommended image1
তেলের ভাণ্ডারে হামলা নয়! ইরান যুদ্ধে এবার হুঁশিয়ারি দিয়ে আসরে রাশিয়ার পুতিন
Recommended image2
Iran যুদ্ধের কারণে ভারতে আরও বাড়বে তেলের দাম? এখনও মজুত ২৫ দিনের পেট্রোল-ডিজেল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved