Modi-Xi Meeting: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের ফাঁকে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন। সেপ্টেম্বরে ভারতে ব্রিকস সম্মেলনের আগে এই আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Modi-Xi Meeting:: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে পারেন। কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের সময় এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বরের ১২ তারিখে ব্রিকস সম্মেলনের জন্য শি জিনপিং ভারতে আসছেন। তার আগেই কিরগিজস্তানে দুই দেশের মধ্যেকার বিভিন্ন বিষয় নিয়ে মোদী ও শি আলোচনা করতে পারেন। শুধু শি নন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও মোদীর বৈঠক হওয়ার কথা। পুতিনও ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন, তা প্রায় নিশ্চিত।

Scroll to load tweet…

বর্তমানে মধ্য এশিয়া সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। আজ তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। গতকাল তাসখন্দে পৌঁছনোর পর প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উজবেকিস্তানের সঙ্গে আলোচনার পর, আজ সন্ধ্যায় তিনি SCO সম্মেলনে যোগ দিতে কিরগিজস্তানের উদ্দেশে রওনা দেবেন।

গতকাল সন্ধ্যায় তাসখন্দ বিমানবন্দরে পৌঁছলে মোদীকে স্বাগত জানাতে হাজির ছিলেন খোদ সে দেশের প্রেসিডেন্ট। সন্ধ্যায় প্রেসিডেন্ট মোদীর জন্য নৈশভোজের আয়োজন করেন। আজ উজবেক যোগ ফেডারেশনের একটি যোগা অনুষ্ঠানেও যোগ দেবেন মোদী। এরপর প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সারবেন তিনি।

Scroll to load tweet…

প্রসঙ্গত, উজবেকিস্তান ও কিরগিজস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। তাঁর আশা, এই সফর মধ্য এশিয়ায় ভারতের কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করবে। উল্লেখ্য, দু’দিনের জন্য তাসখন্দে কাটাবেন মোদী। এরপর দু’দিন তিনি থাকবেন বিশকেকে।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।