- Home
- World News
- International News
- Nepal Floods: নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, ৪২০০-র বেশি নিখোঁজ, বাড়ছে স্বজনহারাদের হাহাকার
Nepal Floods: নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল, ৪২০০-র বেশি নিখোঁজ, বাড়ছে স্বজনহারাদের হাহাকার
Nepal Floods: নেপালে ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৩। এখনও ৪,২০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ। উদ্ধারকাজ চলছে পুরোদমে, জারি রয়েছে বন্যার সতর্কতা। এখন কী অবস্থা ভারতের পড়শী দেশের? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
15

Image Credit : ANI
হিমবাহ ধসে শুরু বিপর্যয়
নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ও বরফের চাঁই ধসে ভোতে কোশি নদী ভয়ঙ্কর রূপ নেয়। এর ফলে সৃষ্ট হড়পা বান ও কাদামাটির স্রোত নেপালের একাধিক জেলাকে ভাসিয়ে নিয়ে যায়। সরকারি তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ৯০৩ ছুঁয়েছে।
Add Asianetnews Bangla as a Preferred Source

25
Image Credit : ANI
নিখোঁজ ৪,২০০ জনের বেশি, জেলাগুলিতে ব্যাপক ক্ষতি
প্রশাসন জানিয়েছে, এই বিপর্যয়ে ৪,২৪৭ জন নিখোঁজ। এর মধ্যে ৩,৬৫৫ জন নেপালি এবং ৫৯২ জন বিদেশি নাগরিক। চিতওয়ান, নভল পরাসির মতো জেলাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। উদ্ধারকারী দলগুলি প্রায় ১০,৪৫১ জনকে উদ্ধার করেছে।
35
Image Credit : ANI
তেলুগু তীর্থযাত্রীরা নিরাপদে, ১৪ জনের খোঁজ নেই
বন্যায় আটকে পড়া ২০ জন তেলুগু তীর্থযাত্রী নিরাপদে কাঠমান্ডু পৌঁছেছেন। তবে অন্ধ্রপ্রদেশের আরও ১৪ জনের খোঁজ এখনও মেলেনি। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।
45
Image Credit : ANI
জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে শতাধিক কর্মী
রাসুয়া জেলার দুটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে প্রায় ৯৩৩ জন কর্মী আটকে পড়েছেন। ভারতীয় উদ্ধারকারী দল ও নেপালের সেনা তাঁদের উদ্ধারের চেষ্টা করছে। ড্রিল করে টানেলে ঢোকার পথ তৈরি করা হচ্ছে।
Salen nuevos vídeos del deslizamiento en Nepal.. Se aprecia cómo arrasa con un campamento entero, la pobre gente no tuvo tiempo ni de escapar 😨😨.. pic.twitter.com/bi4vHzkbES
— Anxious Vids🔥 (@Anxiousvids) August 27, 2026
55
Image Credit : ANI
ব্যাপক উদ্ধার অভিযান
নেপাল সরকার প্রায় ২০,০০০ নিরাপত্তাকর্মীকে উদ্ধারকাজে নামিয়েছে। ১৪টি মিলিটারি হেলিকপ্টার আকাশপথে নজরদারি চালাচ্ছে। বন্যায় ৪০টির বেশি সেতু এবং ২৫ মাইল রাস্তা ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
Explanation into how this house survived Nepal flood. pic.twitter.com/DAHHG0BSyh
— Architecture Presentation (@arcpresentation) August 30, 2026
Latest Videos

