
Nepal Flood Rescue: ৯ দিন পর ত্রিশূলী সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার 'ভাই' কবীর! ভগবানকে ধন্যবাদ জানালেন দিদিরা!
Nepal Flood Rescue: প্রথম জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির নাম সঞ্জয় শাহ বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরে কবীর মহার্জন নামে আরও একজনকে জীবিত উদ্ধার করা হয়। দু’জনকেই সুড়ঙ্গের প্রায় ১৭০ মিটার গভীর অংশ থেকে উদ্ধার করা হয়েছে।
Nepal Flood Rescue: নেপালের ভয়াবহ বন্যার পর ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে মিলল বড় সাফল্য। শুক্রবার উদ্ধারকারী দল সুড়ঙ্গের ভিতর থেকে জীবিত এক ব্যক্তিকে উদ্ধার করেছে। পরে আরও এক শ্রমিককে জীবিত উদ্ধারের খবর পাওয়া যায়। উদ্ধার অভিযানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে শুক্রবার সকালে। উদ্ধারকারীরা সুড়ঙ্গের গভীর ভিতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পান। পরে একাধিক ব্যক্তির সঙ্গে দুই দিকের যোগাযোগও স্থাপন করা সম্ভব হয়। উদ্ধারকারীরা ভিতরে থাকা ব্যক্তিদের আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিলে সুড়ঙ্গের ভিতর থেকে সাড়া মেলে। প্রথম জীবিত উদ্ধার হওয়া ব্যক্তির নাম সঞ্জয় শাহ বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরে কবীর মহার্জন নামে আরও একজনকে জীবিত উদ্ধার করা হয়। নেপালি সেনার মুখপাত্রের তথ্য অনুযায়ী, দু’জনকেই সুড়ঙ্গের প্রায় ১৭০ মিটার গভীর অংশ থেকে উদ্ধার করা হয়েছে।