MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • পাক-আফগান সংঘর্ষে উত্তপ্ত সীমান্ত, পাকিস্তানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি তালিবানের

পাক-আফগান সংঘর্ষে উত্তপ্ত সীমান্ত, পাকিস্তানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি তালিবানের

Afghanistan Pakistan Clash: এবার সরাসরি পাকিস্তানকে যুদ্ধের হুমকি আফগানিস্তানের। তাও আবার পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি। নেপথ্যে কোন অঙ্ক? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Feb 27 2026, 07:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ফের আফগান পাক যুদ্ধ
Image Credit : X

ফের আফগান-পাক যুদ্ধ

পাকিস্তানের সঙ্গে এবার সম্মুখ সমরে আফগানিস্তান। বিমান হামলার বদলা নিতে এবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি আফগান তালিবান নেতাদের। এই বিষয়ে বৃহস্পতিবার তালিবান সরকারের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে, সীমান্তে ইতিমধ্যে সংঘাত শুরু হয়ে গিয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কী বলছে তালিবান শাসক?
Image Credit : X

কী বলছে তালিবান শাসক?

পাকিস্তানে হামলা নিয়ে তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ বলেন যে, ‘’আমাদের সেনারা নাইট ভিশন এবং লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এ বার ওদের (পাকিস্তানি সেনা বাহিনীকে) নরকে পাঠাব।''

Related Articles

Related image1
দোলের আগেই হাওয়া বদল রাজ্যের, মার্চের শুরুতেই গরমে পুড়বে বাংলা! রইল আবহাওয়ার বিরাট আপডেট
Related image2
২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে এসআইআর-চূড়ান্ত ভোটার তালিকা, আপনার নাম রয়েছে কীনা জানবেন কীভাবে?
36
এক্স হ্যান্ডেলে বিবৃতি প্রকাশ
Image Credit : X

এক্স হ্যান্ডেলে বিবৃতি প্রকাশ

পাকিস্তানের সঙ্গে সরাসরি পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা পোস্ট করেছেন তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ। সেখানে তিনি লেখেন-

Get ready for a nuclear attack on Pakistan.

Pakistan will be finished forever. pic.twitter.com/OLGC0clynZ

— Afghanistan Army (@AfganArmyStan) February 26, 2026

‘’পাকিস্তানে পারমাণবিক হামলার জন্য প্রস্তুত আমরা। সারাজীবনের জন্য ধ্বংস হয়ে যাবে পাকিস্তান।''

46
সীমান্তে বাড়ছে সংঘাত
Image Credit : X

সীমান্তে বাড়ছে সংঘাত

আফগান-পাক সংঘর্ষ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ডুরান্ড লাইন পেরিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তান প্রদেশের কয়েকটি জায়গায় হানা দিয়েছে তালিব সেনারা। খোস্তের আলিশের এবং নঙ্গরহর ও কুনার-সহ পাকিস্তানি ফ্রন্টিয়ার কোরের কয়েকটি চৌকিও আফগান বাহিনী দখল করেছে। 

56
অব্যাহত সংঘর্ষ
Image Credit : Getty

অব্যাহত সংঘর্ষ

জানা গিয়েছে যে,  নঙ্গরহর, নুরিস্তান, কুনার, খোস্ত, পকতিয়া এবং পকতিকা প্রদেশে ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সীমান্তরক্ষীদের সঙ্গে তালিবান ফৌজের তুমুল সংঘর্ষ চলছে। পরিস্থিতি রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে। 

66
আফগানিস্তানের পাল্টা বদলা
Image Credit : X

আফগানিস্তানের পাল্টা বদলা

সূত্রের খবর, গত শনিবার আফগানিস্তানের নঙ্গরহর এবং পকতিকা প্রদেশের বেশ কয়েকটি জায়গায় ব্যাপক বোমাবর্ষণ চালায় পাকিস্তান। সেই হামলায় ১৯ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। তার পরই পাক সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, আফগানিস্তানে সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিদের বেশ কয়েকটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। নিহত হয়েছে অন্তত ৭০ জন টিটিপি জঙ্গি। তবে আফগানিস্তান পাল্টা দাবি করে, জঙ্গিঘাঁটি নয়, লোকালয়ে হামলা চালিয়েছে পাক সেনা। তার পরেই তারা হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ‘এর বদলা আমরা নেব।’ আর তারপরই শুরু হয়েছে সীমান্তে সংঘাত। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Trump-Iran Deal: হঠাৎ কেন ভোলবদল ট্রাম্পের? হজের আগে ইরান হামলা থেকে পিছু হঠার নেপথ্যের কাহিনি
Recommended image2
এক ভিডিওতেই বেকায়দায় ইজরায়েল! রাষ্ট্রদূতদের ডেকে পাঠাল ১০ দেশ
Recommended image3
Rahul Vs Modi: মেলোনিকে মেলেডি উপহার মোদীর! ভাইরাল রিল নিয়ে একী বললেন রাহুল গান্ধী
Recommended image4
Hamza Burhan: 'ধুরন্ধর' অপারেশন, পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা খতম পাকিস্তানে
Recommended image5
'নিজেদের জনগণের উপরই বোমা ফেলে', রাষ্ট্র সংঘে পাকিস্তানকে তুলোধোনা ভারতের
Related Stories
Recommended image1
দোলের আগেই হাওয়া বদল রাজ্যের, মার্চের শুরুতেই গরমে পুড়বে বাংলা! রইল আবহাওয়ার বিরাট আপডেট
Recommended image2
২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে এসআইআর-চূড়ান্ত ভোটার তালিকা, আপনার নাম রয়েছে কীনা জানবেন কীভাবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved