MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • Solar Storm: গতি ঘণ্টায় ১৪০০ কিমি! তৈরি হয়েছে বিরাট সৌরঝড়, হু হু করে তাই বাড়ছে তাপমাত্রা?

Solar Storm: গতি ঘণ্টায় ১৪০০ কিমি! তৈরি হয়েছে বিরাট সৌরঝড়, হু হু করে তাই বাড়ছে তাপমাত্রা?

আজই পৃথিবীতে ধেয়ে আসছে এক বিরাট সৌরঝড় (Solar Storm)। সূর্যের অন্দরে ভয়ংকর বিস্ফোরণের জেরে পৃথিবীর উপর এই শক্তিশালী ঝড় আছড়ে পড়তে পারে বলে অনুমান বিজ্ঞানীদের। প্রতি সেকেন্ডে আনুমানিক ১৪০০ কিলোমিটার গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এটি।

2 Min read
Author : Parna Sengupta| ANI
Published : Jun 08 2026, 05:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : X

সূর্যের অন্দরে ভয়ংকর বিস্ফোরণের জেরে পৃথিবীর উপর এক শক্তিশালী ঝড় আছড়ে পড়তে পারে বলে অনুমান বিজ্ঞানীদের। প্রতি সেকেন্ডে আনুমানিক ১৪০০ কিলোমিটার গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এটি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : our own

সোমবার রাত থেকেই এর প্রভাব অনুভূত হতে পারে বিশ্বের বিভিন্ন প্রান্তে, যার মধ্যে ভারতও রয়েছে। মহাকাশ বিশেষজ্ঞদের মতে, সূর্যের অ্যাক্টিভ রিজন ৪৪৬১ নামের একটি সক্রিয় অংশ থেকে গত ৬ জুন প্রবল বিস্ফোরণ ঘটে।

Related Articles

Related image1
Solar Panel New Rule: সোলার প্যানেলের নতুন নিয়ম, আপনার পকেটে কী প্রভাব পড়বে জেনে নিন
Related image2
Solar Eclipse 2025: বছরের অন্তিম সূর্যগ্রহণ কবে হবে, দেশের কোথায় কোথায় দেখা যাবে?
310
Image Credit : Getty

এর ফলে তৈরি হয়েছিল বিশাল চুম্বকীয় গ্যাসমেঘ বা ফিলামেন্ট (Magnetic Gas Clouds), যেটি প্রতি সেকেন্ডে আনুমানিক ১৪০০ কিলোমিটার গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। তবে এর প্রভাব কী পড়বে?

410
Image Credit : Getty

সর্তকতা জারি মহাকাশ গবেষকদের

এই পরিস্থিতির জেরে আমেরিকার স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার ইতিমধ্যেই জি-৩ মাত্রার একটি ভূ-চৌম্বকীয় ঝড়ের সর্তকতা জারি করেছে। এমনকি তা জি-৪ পরিস্থিতিতেও পৌঁছতে পারে বলে অনুমান বিজ্ঞানীদের।

510
Image Credit : Getty

নাসা সহ বিশ্বের একাধিক মহাকাশ গবেষণা সংস্থা এই সৌরঝড়ের গতিবিধির উপর একেবারে কড়া নজরদারি চালাচ্ছে। কারণ, শক্তিশালী সৌরঝড় পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবা, স্যাটেলাইট সবকিছুর উপর প্রভাব ফেলতে পারে।

610
Image Credit : Getty

এবার মনে প্রশ্ন জাগতেই পারে যে কী এই গ্যাসমেঘ বা ফিলামেন্ট? বিজ্ঞানীরা বলছেন, ফিলামেন্ট হল সূর্যের বায়ুমন্ডলে ভেসে থাকা একটি বিশাল চুম্বকীয় গ্যাসের সেতু, যেটিকে দেখতে অনেকটা আগুনের বিশাল ফিতের মতো। এর ভিতরে থাকা গ্যাস অত্যন্ত ঘন আর ভারী হয়।

710
Image Credit : Getty

যখন সূর্যের চৌম্বকীয় ভারসাম্য নষ্ট হয়ে যায়, তখন এই ফিলামেন্ট ভয়ংকর শক্তি নিয়ে মহাশূন্য থেকে ছিটকে বেরিয়ে আসে। তখনই এই সৌরঝড়ের সৃষ্টি হয়। আর এবারের ফিলামেন্টিকে বিজ্ঞানীরা শক্তিশালী বলেই মনে করছেন।

810
Image Credit : Getty

ভারতের আকাশেও দেখা যেতে পারে এই দৃশ্য

উল্লেখ্য, এই সৌরঝড়ের সবথেকে আকর্ষণীয় দিক হল মেরুজ্যোতি বা অরোরা। সাধারণত উত্তর এবং দক্ষিণ মেরু অঞ্চলে এই রঙের আভা দেখা যায়। কিন্তু শক্তিশালী সৌরঝড়ের সময় সেই আলো অনেক নিচের অক্ষাংশ দিয়েও দেখা যেতে পারে।

910
Image Credit : our own

সেক্ষেত্রে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, আবহাওয়া পরিষ্কার থাকলে ভারতের উত্তরাঞ্চলের কিছু কিছু জায়গা থেকেও সোমবার রাতে সবুজ, লাল বা বেগুনি আলোর দৃশ্য দেখা মিলতে পারে। এমনকি ২০২৪ সালেও একটি শক্তিশালী সৌরঝড়ের সময় ভারতের কিছু অংশে মেরুজ্যোতি দেখা গিয়েছিল। আর এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে অনুমান।

1010
Image Credit : our own

তবে বিজ্ঞানীদের মতে, এই সৌরঝড়ের প্রভাবে স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেস্তে যেতে পারে। পাশাপাশি জিপিএস পরিষেবায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এমনকি রেডিও সংযোগে প্রভাব পড়তে পারে, আর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হতে পারে। কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন জীবন নিয়ে সেরকম আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেই জানিয়ে দিয়েছেন মহাকাশ গবেষকরা।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্বের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Philippines Earthquake: ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৩৬ তলা বহুতল দুলছে দোলনার মতো! ভাইরাল ভিডিও
Recommended image2
Oman Heatwave Alerts: শুধু ভারত নয় তীব্র গরমে পুড়ছে বিশ্বের অধিকাংশ দেশ, ওমানে ৫০ ডিগ্রি তাপমাত্রার সতর্কতা
Recommended image3
Iran-Israel War: যুদ্ধবিরতির পর ফের সংঘাত, ১০০ দিনে কী কী ঘটল ইরান-ইজরায়েল রণাঙ্গনে?
Recommended image4
Iran Fires Ballistic Missiles: ইজরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরাানের, পুরো মাত্রায় যুদ্ধ শুরুর পথে
Recommended image5
Tsunami warning across Asia: এশিয়া জুড়ে সুনামি সতর্কতা! তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কা
Related Stories
Recommended image1
Solar Panel New Rule: সোলার প্যানেলের নতুন নিয়ম, আপনার পকেটে কী প্রভাব পড়বে জেনে নিন
Recommended image2
Solar Eclipse 2025: বছরের অন্তিম সূর্যগ্রহণ কবে হবে, দেশের কোথায় কোথায় দেখা যাবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved