MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • সুস্থ সন্তানের জন্ম দিলেই সরকার দেবে ৮১,০০০ টাকা, অনূর্ধ্ব-২৫ ছাত্রীদের অভিনব প্রস্তাব

সুস্থ সন্তানের জন্ম দিলেই সরকার দেবে ৮১,০০০ টাকা, অনূর্ধ্ব-২৫ ছাত্রীদের অভিনব প্রস্তাব

ভারতে যখন জনসংখ্যা কমানোর উপর জোর দেওয়া হচ্ছে, তখন একাধিক দেশ জনসংখ্যা বৃদ্ধির চেষ্টা করছে। বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ায় জনসংখ্যা অনেক কম। এই কারণে জনসংখ্যা বৃদ্ধি করতে চাইছেন ভ্লাদিমির পুতিন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jan 11 2025, 03:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বয়স হতে হবে ২৫ বছরের কম, সুস্থ সন্তানের জন্ম দিলেই ৮১,০০০ টাকা পাওয়া যাবে
Image Credit : Getty

বয়স হতে হবে ২৫ বছরের কম, সুস্থ সন্তানের জন্ম দিলেই ৮১,০০০ টাকা পাওয়া যাবে

পড়াশোনা করার ফাঁকেই সন্তানের জন্ম দিতে হবে। তাহলেই সরকারের কাছ থেকে ৮১,০০০ টাকা পাওয়া যাবে। শর্ত হল, বয়স হতে হবে ২৫ বছরের কম এবং সুস্থ সন্তানের জন্ম দিতে হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
পড়ুয়া ছাড়া অন্য কেউ সন্তানের জন্ম দিলে সরকারের কাছ থেকে টাকা পাবে না
Image Credit : Getty

পড়ুয়া ছাড়া অন্য কেউ সন্তানের জন্ম দিলে সরকারের কাছ থেকে টাকা পাবে না

সন্তানের জন্ম দিয়ে সরকারের কাছ থেকে টাকা পেতে হলে অবশ্যই স্বীকৃত কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পূর্ণ সময়ের পড়ুয়া হতে হবে। না হলে টাকা দেবে না সরকার।

310
সন্তান জন্ম দেওয়ার বিষয়ে পড়ুয়াদের এরকম উৎসাহ দিচ্ছে রাশিয়া সরকার
Image Credit : Getty

সন্তান জন্ম দেওয়ার বিষয়ে পড়ুয়াদের এরকম উৎসাহ দিচ্ছে রাশিয়া সরকার

রাশিয়ার কারেলিয়া অঞ্চলে জনসংখ্যা অনেক কম। এই কারণে জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে কারেলিয়ার বাসিন্দা পড়ুয়াদের সন্তান ধারণে উৎসাহ দিচ্ছে রাশিয়া সরকার।

410
চিন ও জাপানের মতোই রাশিয়া সরকারও দেশে জনসংখ্যা বৃদ্ধি করতে চাইছে
Image Credit : Getty

চিন ও জাপানের মতোই রাশিয়া সরকারও দেশে জনসংখ্যা বৃদ্ধি করতে চাইছে

চিন ও জাপান সরকার নিজেদের দেশে জনসংখ্যা বৃদ্ধির জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছে। রাশিয়া সরকারও একই পথে হাঁটছে। তবে রাশিয়ার পরিকল্পনা আলাদা।

510
রাশিয়ার কারেলিয়া অঞ্চলের পড়ুয়ারা কি অর্থ রোজগারের জন্য সন্তানের জন্ম দিতে উৎসাহী হবেন?
Image Credit : Getty

রাশিয়ার কারেলিয়া অঞ্চলের পড়ুয়ারা কি অর্থ রোজগারের জন্য সন্তানের জন্ম দিতে উৎসাহী হবেন?

রাশিয়ার কারেলিয়া অঞ্চলে ২৫ বছরের কম বয়সি কোনও পড়ুয়া সুস্থ সন্তানের জন্ম দিলেই ১,০০,০০০ রুবল পাবেন। যা ভারতীয় মুদ্রায় ৮১,০০০ টাকা।

610
রাশিয়া সরকার সন্তান জন্মের জন্য এককালীন অর্থ দিলেও, কিছু ধোঁয়াশা রয়েছে
Image Credit : Getty

রাশিয়া সরকার সন্তান জন্মের জন্য এককালীন অর্থ দিলেও, কিছু ধোঁয়াশা রয়েছে

রাশিয়া সরকার জানিয়েছে, কোনও সন্তান যদি অসুস্থ বা বিশেষভাবে সক্ষম হিসেবে জন্ম নেয়, তাহলে মাকে অর্থ দেওয়া হবে না। তবে জন্মের কিছুদিন পর সন্তান অসুস্থ হয়ে পড়লে বা মারা গেলে টাকা দেওয়া হবে কি না, তা স্পষ্ট নয়।

710
সন্তানের জন্মের পরেও বাবা-মায়ের অনেক খরচ থাকে, সেই খরচ কে দেবে তা স্পষ্ট নয়
Image Credit : Getty

সন্তানের জন্মের পরেও বাবা-মায়ের অনেক খরচ থাকে, সেই খরচ কে দেবে তা স্পষ্ট নয়

কোনও সন্তানের জন্মের পর তার যত্ন নেওয়া, চিকিৎসা-সহ নানা খরচ থাকে। রাশিয়া সরকারের পক্ষ থেকে সেই খরচ দেওয়া হবে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি।

810
২০২৪ সালের প্রথম ৬ মাসে রাশিয়ায় অনেক কম শিশুর জন্ম হয়েছে, এই কারণে নড়চড়ে বসেছে সরকার
Image Credit : Getty

২০২৪ সালের প্রথম ৬ মাসে রাশিয়ায় অনেক কম শিশুর জন্ম হয়েছে, এই কারণে নড়চড়ে বসেছে সরকার

২০২৪ সালের প্রথম ৬ মাসে রাশিয়ায় ৫,৯৯,৬০০ শিশুর জন্ম হয়েছে। যা গত ২৫ বছরে সবচেয়ে কম। ২০২৩ সালের প্রথমার্ধের চেয়ে ২০২৪ সালের প্রথমার্ধে রাশিয়ায় ১৬,০০০ কম শিশুর জন্ম হয়েছে। এই কারণে জনসংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার।

910
২০২৪ সালে দেশে এত কম শিশুর জন্ম হওয়ায় উদ্বিগ্ন হয়ে উঠেছে রাশিয়া সরকার
Image Credit : Getty

২০২৪ সালে দেশে এত কম শিশুর জন্ম হওয়ায় উদ্বিগ্ন হয়ে উঠেছে রাশিয়া সরকার

রাশিয়া সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এত কম শিশুর জন্ম হওয়া দেশের ভবিষ্যতের পক্ষে উদ্বেগজনক।

1010
রাশিয়ার কারেলিয়া প্রদেশের পাশাপাশি অন্যত্রও জনসংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে
Image Credit : Getty

রাশিয়ার কারেলিয়া প্রদেশের পাশাপাশি অন্যত্রও জনসংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে

মধ্য রাশিয়ার শহর টমস্কের প্রশাসনও জানিয়েছে, তরুণীরা সন্তানের জন্ম দিলে টাকা পাবে। রাশিয়ার মোট ১১টি প্রদেশের প্রশাসন সন্তানের জন্ম দেওয়ার জন্য তরুণীদের আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
আধ কিমি চওড়া বরফখণ্ড ৪০০০ ফুট নীচে পড়ল, জানুন নেপাল বিপর্যয়ের ভেতরের কাহিনি
Recommended image2
Nepal Floods: নেপালের ভয়াবহ বন্যায় কৈলাস যাত্রায় বিপর্যয়, নিখোঁজ অন্তত ৩০০ ভারতীয়
Recommended image3
Now Playing
Nepal Flood Viral Video: বাঁচার জন্য ছুটছে মানুষ! হড়পা বানের দানবীয় ঢেউ, বুক কাঁপানো ভাইরাল দৃশ্য!
Recommended image4
Nepal Floods: একের পর এক গ্রাম নিশ্চিহ্ন, আকাশ থেকে ধরা পড়ল নেপালের ভয়ঙ্কর দৃশ্য
Recommended image5
Nepal Flood IAF Response: ৩ বিমানে ১০ টন ত্রান সামগ্রী নিয়ে, নেপালের বন্যায় 'দেবদূত' ভারতীয় বায়ুসেনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved