MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • 'ভারতকে নিষেধ করছে, অথচ নিজেরা সস্তায় ইউরেনিয়াম কিনছে', ট্রাম্পকে 'ভণ্ড' বলে কটাক্ষ পুতিনের

'ভারতকে নিষেধ করছে, অথচ নিজেরা সস্তায় ইউরেনিয়াম কিনছে', ট্রাম্পকে 'ভণ্ড' বলে কটাক্ষ পুতিনের

Putin Criticize Trump: রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের সঙ্গে ট্রাম্পের দ্বিচারিতা নিয়ে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।  বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 03 2025, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ট্রাম্পকে তোপ পুতিনের
Image Credit : Getty

ট্রাম্পকে তোপ পুতিনের

মার্কিন যুক্তরাষ্ট্রের ল্যাপসাইডেড ট্যারিফ (একপেশে শুল্ক) নীতি নিয়ে তীব্র সমালোচনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin)। তিনি স্পষ্ট ভাষায় জানান, একদিকে যখন ওয়াশিংটন ভারতকে (India) মস্কো থেকে জ্বালানি আমদানি বন্ধ করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই আমেরিকা রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনছে।

25
ট্রাম্পের ট্যারিফ নীতি
Image Credit : Getty

ট্রাম্পের ট্যারিফ নীতি

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় থাকাকালীন একাধিক দেশের উপর, বিশেষত চিনের উপর, বিভিন্ন পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে 'আমেরিকা ফার্স্ট' (America First) নীতি অনুসরণ করেছিল। পুতিন তার মন্তব্যে সেই 'ল্যাপসাইডেড ট্যারিফ' নীতির কথাই তুলে ধরেন, যা একপক্ষের প্রতি সুবিচার করে না এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অসমতা (inequality) তৈরি করছে বলেও অভিযোগ করেছেন তিনি। 

Related Articles

Related image1
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উন্মোচিত হল ১০০ টাকার কয়েন, RSS-এর শতবর্ষে একগুচ্ছ পদক্ষেপ
Related image2
পাক সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুনে ফুঁসছে পাক অধিকৃত কাশ্মীর, সেনার সঙ্গে সঙ্ঘর্ষে নিহত ১২
35
ট্রাম্পের সমালোচনায় সরব পুতিন
Image Credit : X-@WhiteHouse

ট্রাম্পের সমালোচনায় সরব পুতিন

এদিন পুতিন আরও অভিযোগ করে জানান যে, শুধুমাত্র ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে গিয়ে  ট্রাম্প ভারতের সঙ্গে অমানবিক আচরণ করছে। ভারত রাশিয়া থেকে তেল কেনায় তাদের ওপর অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে। কিন্তু উল্টে ট্রাম্প আবার রাশিয়া থেকেই প্রচুর পরিমাণে সস্তায় ইউরেনিয়াম কিনছে। 

45
ইউরেনিয়াম সরবরাহ নিয়ে তোপ
Image Credit : ANI/Twitter

ইউরেনিয়াম সরবরাহ নিয়ে তোপ

পুতিন বলেন যে, ‘’রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম সরবরাহকারী এবং ২০২৫ সালে আমেরিকার কাছে ইউরেনিয়াম বিক্রি থেকে প্রায় ১.২ বিলিয়ন ডলার আয় করবে বলে আশা করা হচ্ছে।'' 

55
ট্রাম্পের ভণ্ডামি নিয়ে সরব পুতিন
Image Credit : Getty

ট্রাম্পের ভণ্ডামি নিয়ে সরব পুতিন

যুক্তরাষ্ট্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ব্যবহারকারী বৃহত্তম, যদি বৃহত্তম নাও হয়, রাষ্ট্রগুলির মধ্যে একটি। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তি সুবিন্যস্ত, তাই এর জন্য প্রচুর পরিমাণে জ্বালানি প্রয়োজন। আমরা বৃহত্তম সরবরাহকারী নই, তবে রাশিয়া আমেরিকান বাজারে ইউরেনিয়ামের দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী বলেও জানান পুতিন। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mar-a-Lago Shooting: প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন লুকিয়ে ঢুকে হামলার চেষ্টা ২০ বছরের যুবকের, পাল্টা গুলিতে খতম
Recommended image2
পাক বিমান হানায় উত্তপ্ত আফগানিস্তান, ইসলামাবাদকে কড়া বার্তা দিয়ে তলব কাবুলের
Recommended image3
Dark Galaxy: তারা নেই, শুধুই ডার্ক ম্যাটার! মহাকাশে মিলল এক ভূতুড়ে গ্যালাক্সির খোঁজ
Recommended image4
US Winter Storm: বরফের ঝড়ে বিপর্যস্ত আমেরিকা, এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক ফ্লাইট বাতিল
Recommended image5
আপাতত হচ্ছে না ভারত-মার্কিন Trade Deal বৈঠক, সুপ্রিম কোর্টের নির্দেশ ১০% শুল্ক নিয়ে জটিলতা
Related Stories
Recommended image1
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উন্মোচিত হল ১০০ টাকার কয়েন, RSS-এর শতবর্ষে একগুচ্ছ পদক্ষেপ
Recommended image2
পাক সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুনে ফুঁসছে পাক অধিকৃত কাশ্মীর, সেনার সঙ্গে সঙ্ঘর্ষে নিহত ১২
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved