Ukraine Drone Strike: পুতিনের দেশের বুকে বড় হামলা ইউক্রেনের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ফের বড়সড় ড্রোন হামলা চালাল জেলেনস্কির দেশ। রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরো বিক্রেতা ‘ওয়াল্ডেবেরিস’-এর দুটি লজিস্টিক্স হাবে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি।

Ukraine Drone Strike: পুতিনের দেশের বুকে বড় হামলা ইউক্রেনের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ফের বড়সড় ড্রোন হামলা চালাল জেলেনস্কির দেশ। রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরো বিক্রেতা 'ওয়াল্ডেবেরিস' (Wildberries)-এর দুটি লজিস্টিক্স হাবে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছ রাশিয়া। ইউক্রেনের এই ড্রোন হামলায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২৫ জন আহত হয়েছেন। নিহতরা সকলেই রাতের শিফটে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন রাশিয়ার কর্মকর্তারা। রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরো বিক্রেতা 'ওয়াল্ডেবেরিস'-কে পুতিনের দেশের অ্যামজন বলা হয়।

একযোগে একাধিক অঞ্চলে ড্রোন হামলা

রুশ প্রশাসনের দাবি, শুক্রবার গভীর রাতে ইউক্রেন একযোগে একাধিক অঞ্চলে ড্রোন হামলা চালায়। তারই মধ্যে তামবভ (Tambov) অঞ্চলের কোটভস্কে (Kotovsk) অবস্থিত Wildberries-এর বিশাল লজিস্টিক্স সেন্টারে হামলায় আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও মস্কো অঞ্চলের ইলেকট্রোস্টাল-এ Wildberries-এর আরেকটি লজিস্টিক্স কমপ্লেক্সেও হামলার খবর মিলেছে। সেখানে অন্তত ২৪ জন আহত হওয়ার দাবি করা হয়েছে। দুটি ঘটনাতেই জরুরি পরিষেবার কর্মীরা উদ্ধারকাজ চালান।

দেখুন ভিডিও

Scroll to load tweet…

পুতিনের দেশে 'ভয়াবহ রাত'

Wildberries-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও তাতিয়ানা কিম এই ঘটনাকে "ভয়াবহ রাত" বলে উল্লেখ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। অন্যদিকে, ইউক্রেনের ড্রোন ফোর্সেসের ১ম সেপারেট সেন্টার হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা Wildberries-এর একটি বড় লজিস্টিক্স হাবকে লক্ষ্য করে আঘাত হেনেছে। ইউক্রেনের দাবি, এই ধরনের গুদামগুলি শুধু বেসামরিক পণ্য সরবরাহই নয়, রুশ সেনাবাহিনীর রসদ পরিবহণেও ব্যবহৃত হয়। তাই এগুলিকে "দ্বৈত-ব্যব হারযোগ্য (Dual-use)" সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হয়েছে।

মস্কোর বিস্ফোরক দাবি

তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। মস্কোর দাবি, হামলার লক্ষ্য ছিল সাধারণ নাগরিক এবং অসামরিক ক্ষেত্র। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ওই রাতেই দেশের বিভিন্ন অঞ্চলে শতাধিক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।উল্লেখ্য, Wildberries রাশিয়ার সবচেয়ে বড় ই-কমার্স সংস্থা। তাদের বিস্তৃত ডিজিটাল লজিস্টিক্স নেটওয়ার্কের মাধ্যমে কোটি কোটি পণ্য দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। যুদ্ধের আবহে এই ধরনের বাণিজ্যিক অবকাঠামো সামরিক কাজে ব্যবহারের অভিযোগকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।