Donald Trump On Cuba: ভেনেজুয়েলা, ইরানের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন তাঁর পরবর্তী নিশানা। তিনি জানিয়েছে এবার তিনি কিউবা অভিযানে নামবেন। তবে আর কিছু সময় অপেক্ষা করতে হবে। 

ভেনেজুয়েলা, ইরানের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন তাঁর পরবর্তী নিশানা। তিনি জানিয়েছে এবার তিনি কিউবা অভিযানে নামবেন। তবে আর কিছু সময় অপেক্ষা করতে হবে। বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, ' কিউবায় কমিউনিস্ট শাসনের পতন শুধুমাত্র সময়ের অপেক্ষা। '

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ট্রাম্পের কিউবা নীতি

বৃহস্পতিবার হোয়াইটহাউসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করেই ফিদেল কাস্ট্রোর দেশ কিউবার ওপর নজর দেবেন। তিনি বলেন, 'আমরা প্রথমে ওদের (ইরান) শেষ করতে চাই। কিউবাকে শেষ করা শুধুমাত্র সময়ের অপেক্ষা।' তিনি আরও বলেছেন, কিউবা আমেরিকার সঙ্গে বোঝাপড়া করতে চেয়েছিল। কিন্তু তিনি সেই বোঝাপড়ায় সন্তুষ্ট নন। আর এই বিষয়টা তিনি কিউবা সরকারকেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন।

জানুয়ারি মাসে ভেনেজুয়েলায় হানা দিয়ে সেদেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে ছিল ট্রাম্পের আমেরিকার সেনা বাহিনী। বর্তমানে ভেনেজুয়েলার তেলের ভাণ্ডার পুরোপুরি নিয়ন্ত্রণ করে আমেরিকা। অন্যদিকে কিউবার তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল আমেরিকা। বর্তমানে ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল রফতানি পুরোপুরি বন্ধ। এই অবস্থায় জেরবার কিউবা প্রশাসন। কিউবার এই পরিস্থিতিতে দুর্দান্ত বলে বর্ণনা করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছে কিউবার সঙ্গে যা হচ্ছে তা দুর্দান্ত। ট্রাম্পের এই কথা থেকেই স্পষ্ট এবার তাঁর নজর রয়েছে কিউবার দিকে।

ইরান vs আমেরিকা

শনিবার আমেরিকা ও ইজরায়েল যৌথ উদ্যোগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাই আলি খামেনেইকে হত্য়া করেছিল। পাল্টা ইজরায়েলে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় তছনচ করে দিয়েছে ইরান। পরিস্থিতি ক্রমশই ভয়ঙ্কর আকার নিয়েছে। এই সংঘাতে এখনও পর্যন্ত ইরানে ১০০০-এর বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। পশ্চিম এশিয়ায় যখন পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সাফ জানিয়ে দিলেন, ইরানের সঙ্গে নতুন করে আলোচনার সময় পেরিয়ে গেছে। তাঁর কথায়, এখন আর কথা বলে লাভ নেই। ট্রাম্পের দাবি, ইরানের নেতৃত্ব, তাদের বায়ুসেনা, নৌসেনা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা—সবই "শেষ" হয়ে গেছে।

ট্রাম্প আরও বলেছেন এই সংঘাত শেষ হতে আর বেশি দেরি নেই।