MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • মুখ পুড়লো ট্রাম্পের, ইরান যুদ্ধের মধ্যেই ভারতকে রাশিয়া থেকে তেল কেনার ছাড়

মুখ পুড়লো ট্রাম্পের, ইরান যুদ্ধের মধ্যেই ভারতকে রাশিয়া থেকে তেল কেনার ছাড়

Russian Oil: ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতকে ৩০ দিনের জন্য রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দিল আমেরিকা। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Mar 06 2026, 10:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
উপসাগরীয় যুদ্ধের কারণে সুর নরম আমেরিকার
Image Credit : ChatGPT

উপসাগরীয় যুদ্ধের কারণে সুর নরম আমেরিকার

উপসাগরীয় অঞ্চলে সংকটের কারণে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল পথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান জানিয়ে দিয়েছে এই জলপথ দিয়ে মার্কিন জাহাজ তারা যেতে দেবে না। বাকি সব দেশের জাহাজ চলাচলে অবশ্য কোনও বাধা দেয়নি ইরান। এই পরিস্থিতিতে সুর নরম করল আমেরিকা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
মার্কিন ঘোষণা
Image Credit : X

মার্কিন ঘোষণা

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্পের জ্বালানি নীতির ফলে আমেরিকায় তেল ও গ্যাসের উৎপাদন সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বিশ্ব বাজারে যাতে তেলের জোগান স্বাভাবিক থাকে, তার জন্য ট্রেজারি ডিপার্টমেন্ট ভারতীয় শোধনাগারগুলিকে রুশ তেল কেনার জন্য ৩০ দিনের একটি অস্থায়ী ছাড় দিচ্ছে। এই স্বল্পমেয়াদী ব্যবস্থার ফলে রাশিয়া আর্থিকভাবে খুব বেশি লাভবান হবে না, কারণ এই ছাড় শুধু সেই তেলের জন্য যা ইতিমধ্যেই সমুদ্রে আটকে আছে। ভারত আমেরিকার এক গুরুত্বপূর্ণ সঙ্গী, এবং আমরা আশা করছি যে নয়াদিল্লি আমেরিকার থেকে তেল কেনা বাড়াবে। ইরান যেভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি করার চেষ্টা করছে, তা সামাল দিতেই এই অস্থায়ী ব্যবস্থা।"

Related Articles

Related image1
ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা ইজরায়েলের, তছনছ IRGC-র গুরুত্বপূর্ণ দফতর
Related image2
SIR ইস্যুতে আজ ধর্মতলায় ধর্না মমতা বন্দ্যোপাধ্যায়ের, বড় প্রভাব পড়তে পারে কলকাতার যান চলাচলের ওপর
36
রুশ তেলে ছাড়
Image Credit : Getty

রুশ তেলে ছাড়

ভারতকে রুশ তেল কেনার অনুমতি এমন সময় দেওয়া হল, যখন পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমশ বাড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক হানায় সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি এবং অন্য শীর্ষস্থানীয় নেতারা নিহত হন। এর পরেই মধ্যপ্রাচ্যে ভারতের জ্বালানি সরবরাহ নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে।

46
৪০% তেল আসে হরমুজ প্রণালী দিয়ে
Image Credit : Getty

৪০% তেল আসে হরমুজ প্রণালী দিয়ে

ভারত তার মোট তেল আমদানির প্রায় ৪০ শতাংশ এই অঞ্চল থেকে করে, যার একটি বড় অংশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে আনা হয়।

সূত্রের খবর, ভারত দিনে দু'বার তার জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা করছে এবং জ্বালানি নিরাপত্তার দিক থেকে বেশ স্বস্তিদায়ক জায়গায় রয়েছে।

ভারতের বর্তমান মজুত পরিস্থিতিও যথেষ্ট ভালো এবং প্রতিদিন সেই ভান্ডার পূরণ করা হচ্ছে। সূত্র অনুযায়ী, বিশ্বে এলপিজি, এলএনজি বা অপরিশোধিত তেলের কোনও অভাব নেই।

56
ভারতের নজর
Image Credit : Getty

ভারতের নজর

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, ভারত অন্যান্য সরবরাহকারীদের সঙ্গেও যোগাযোগ রাখছে। ভারত অঞ্চলের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে, তবে পর্যাপ্ত মজুত এবং বিভিন্ন উৎস থেকে আমদানির কারণে যেকোনো সম্ভাব্য সরবরাহ সংকট মোকাবিলা করতে পুরোপুরি প্রস্তুত।

ভারত আগের চুক্তি অনুযায়ী রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি চালিয়ে যাচ্ছে। সূত্র অনুযায়ী, দেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার বিশ্ব জ্বালানি বাজারের উপর কড়া নজর রাখছে।

66
আমেরিকার বাধা
Image Credit : Getty

আমেরিকার বাধা

দীর্ঘ দিন ধরেই ভারত রাশিয়া থেকে তেল কেনে। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর মধ্যে বাণিজ্যিক চুক্তি হয়েছে। তাতেই আমেরিকা ভারতকে রাশিয়া থেকে তেল কিনতে বাধা দিয়েছে। কিন্তু যুদ্ধের কারণে আমেরিকাই আবার রাশিয়ার তেল কিনতে বলেছে ভারতকে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
ইরান হামলা
ব্যবসার খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ganesha Currency: জানেন এই মুসলিম দেশে টাকার ওপরে রয়েছে গণেশের ছবি? শুনলে চমকে যাবেন!
Recommended image2
Bangladesh Electric Crisis: আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, বাংলাদেশের বিদ্যুৎ সঙ্কট আরও তীব্র
Recommended image3
Oil Crisis: হাতে মাত্র ৪ দিন! সৌদির পাইপলাইন মেরামতি না হলে বিশ্বজুড়ে শুরু হতে পারে তেলের হাহাকার
Recommended image4
Now Playing
Oman Strom: ওমানে ভয়ংকর আবহাওয়া! ঝোড়ো হাওয়ায় চোখের সামনে উড়ল সবকিছু
Recommended image5
Now Playing
Vietnam-এ ভয়াবহ সমুদ্র বিপর্যয়! ৪ দিন খাবার ছাড়াই ভেসে অবশেষে উদ্ধার ৩২ মৎস্যজীবী
Related Stories
Recommended image1
ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা ইজরায়েলের, তছনছ IRGC-র গুরুত্বপূর্ণ দফতর
Recommended image2
SIR ইস্যুতে আজ ধর্মতলায় ধর্না মমতা বন্দ্যোপাধ্যায়ের, বড় প্রভাব পড়তে পারে কলকাতার যান চলাচলের ওপর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved