Venezuela Flood: ৪৫ মিনিটের রেকর্ড বৃষ্টি! ভূমিকম্পের পর ভয়াবহ বন্যা, খেলনার মতো ভাসছে বাড়ি-গাড়ি

৪৫ মিনিটের প্রবল বৃষ্টিতেই ভয়াবহ বন্যা! ভূমিকম্পের পর ফের প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় বিপর্যস্ত ভেনেজুয়েলা। রাজধানী কারাকাসসহ একাধিক এলাকায় নদীর জল উপচে রাস্তাঘাট, বাড়িঘর এবং হাইওয়ে চলে গিয়েছে জলের তলায়।

Share this Video

৪৫ মিনিটের প্রবল বৃষ্টিতেই ভয়াবহ বন্যা! ভূমিকম্পের পর ফের প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় বিপর্যস্ত ভেনেজুয়েলা। রাজধানী কারাকাসসহ একাধিক এলাকায় নদীর জল উপচে রাস্তাঘাট, বাড়িঘর এবং হাইওয়ে চলে গিয়েছে জলের তলায়। প্রবল স্রোতে খেলনার মতো ভেসে যাচ্ছে গাড়ি। কোথাও আবার প্রাণ বাঁচাতে গাড়ির ছাদে উঠে পড়েছেন মানুষ। বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০টিরও বেশি গাড়ি বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি গাড়ি স্রোতে ভেসেও যায়।

নদীর জল উপচে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ভেঙে পড়েছে গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের লাইন। অন্তত চারজন নিখোঁজ বলেও জানা গিয়েছে। এর মধ্যেই কারাকাস ও আশপাশের এলাকায় ৩.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার খবর সামনে আসে। Tropical Wave No. 40-এর প্রভাবে প্রবল বৃষ্টিই এই বিপর্যয়ের অন্যতম কারণ বলে জানা যাচ্ছে।

Related Video