মাছকে খাওয়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু মৃত ব্যক্তির নাম  মুন্না সাউ বেহালার যদু কলোনি একালার বাসিন্দা  মাছেদের খাওয়াতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে যান 

মাছ কে রুটি খাওয়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বেহালার যদু কলোনি একালার পুকুরে। প্রতি দিন সন্ধেবেলায় পুকুরে মাছেদের রুটি খাওয়াতে আসতেন ওই ব্যক্তি। প্রতিদিনের মত একই ভাবে সোমবার পুকুরে মাছেদের খাওয়াতে আসলে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- শীত শুরুর আগেই চিড়িয়াখানায় দর্শকের ঢল, ভিড় সামলাতে নয়া পদক্ষেপ আলিপুর চিড়িয়াখানার

জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম মুন্না সাউ, বয়স ৩৭ বছর। বেহালার যদু কলোনি একালার শ্রীসংঘের বাসিন্দা তিনি। সোমবার সন্ধ্যে বেলায় এলাকার ওই পুকুরে মাছকে রুটি খাওয়াতে আসেন তিনি। কয়েকজন প্রতক্ষ্যদর্শী লক্ষ্য করেন মাছেদের খাওয়াতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে যান মুন্না সাউ।

আরও পড়ুন- জেলায় জেলায় পৌঁছে গেল নির্দেশ, লোকাল ট্রেন চালুর আগে জেলাশাসকদের কী বলল নবান্ন

ঘটনা ঘটার পর তড়িঘড়ি স্থানীয় লোকেরা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পাশাপাশি আসে ডিজাস্টার মেনেজমেন্টও। সন্ধ্যে ৬ টার সময় পুকুরে পরে যান মুন্না সাউ। দেহ উদ্ধারের জন্য নামানো হয় ডুবুরি। 4 ঘন্টা পরে ডুবুরির সাহায্যে পুকুর থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। দেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।