করোনা রুখতে দ্রুত পদক্ষেপ নিল রাজ্য় প্রশাসন  এই মুহূর্তে করোনায় আক্রান্ত আমলার ছেলে  ছেলেকে নিয়ে সোমবার রাইটার্সে গিয়েছিলেন   রাইটার্সে সিল করা হল তাঁর ঘর, সতর্ক নবান্নও   


করোনা রুখতে দ্রুত পদক্ষেপ নিল রাজ্য়। এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন ইংল্যান্ড ফেরৎ দক্ষিণ কলকাতার এক তরুণ৷ তিনি রাজ্য সরকারের পদস্থ এক আমলার ছেলে। ইংল্যান্ড থেকে কলকাতায় ফিরে ছেলেকে সঙ্গে নিয়ে ওই সরকারি আমলা গত সোমবার রাইটার্সে গিয়েছিলেন। যার দরুণ এবার রাইটার্সে বন্ধ করা হল সেই আমলার দফতর। বাড়ি পাঠানো হল কর্মীদের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন, বান্ধবীর থেকেই সংক্রমণ, কলকাতার আক্রান্তকে নিয়ে নতুন চিন্তায় ডাক্তাররা

সূত্রের খবর, ইংল্য়ান্ড থেকে ফিরে আসার পর রাজ্য়ের প্রথম করোনা আক্রান্ত তরুণকে সঙ্গে নিয়ে গত সোমবার ওই সরকারি আমলা রাইটার্সে যান। পাশাপাশি যান নবান্নতেও। সেখানের ছয় তালার ৫১১ নাম্বার ঘরেই তার অফিস। সেই ঘর ইতিমধ্য়েই সিল করে জীবাণু মুক্ত করার কাজ শুরু হয়েছে। নবান্ন সূত্রে খবর, ১৪ তলা থেকে প্রতিটি তলা জীবাণু নাশক দিয়ে পরিষ্কার করার কাজ চলছে। লিফ্ট করিডোর কোনও জায়গায়তে বাদ রাখা হচ্ছে না। ৪টি দল তৎপরতার সহিত নবান্নকে পরিষ্কার করায় দায়িত্বে উঠে পড়ে লেগেছে। 

আরও পড়ুন, আসল বলে নকল মাস্ক বিক্রি, কীভাবে চলছে জাল কারবার

প্রসঙ্গত উল্লেখ্য়, গত রবিবারই করোনা আক্রান্ত ওই তরুণ ইংল্যান্ড থেকে কলকাতায় ফিরেছেন৷ এরপর মঙ্গলবার তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তাঁকে এইমুহূর্তে বেলেঘাটা আইডি হাসপাতালের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এমনকী ওই তরুণ একদিন যাবৎ যে সকল জায়গায় ঘোরাফেরা করেছেন এবং যাদের সংস্পর্শে এসেছেন তাদেরকেও কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা৷ সংক্রামিত তরুণের মা,বাবা এবং গাড়িচালককে আইডি হাসপাতালের কোয়েরান্টিনে রাখা হয়েছে৷

আরও পড়ুন, ইরানের পর এবার কুয়ালালামপুর, কলকাতার ছাত্রীর কাতর আবেদনের ভিডিও হল ভাইরাল