ধনতেরাসের দিন সোনার দাম আকাশ ছোঁয়া  ভারতীয়রা আজকের দিনে সোনা বা রূপো কিনতে চান  সম্ভব না  হলে কোনও ধাতুর জিনিস কেনেন ভারতীয়রা  কলকাতায় যোগানের থেকে চাহিদা বেশি হয়ে গেছে সোনার 

আজকে ধনতেরাস। ঘরে ধন ঐশ্বর্য যাতে আসে, সেই কারণে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে কলকাতার মানুষ আজকের দিনে সোনা বা রূপো কিনতে চায়। একান্ত সামর্থ্য না থাকলে আজকের দিনে কোনও না কোনও ধাতুর বাসন বা জিনিস কেনেন। কিন্তু গত কালকের থেকে আজকে সোনার দাম অনেকটা বেড়ে গিয়েছে। সোনার দাম কখন বাড়বে আর কখন কমবে, সেই বিষয়ে আগে থেকে কিছুই বলা যায় না। তবে প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা মনে করছে, কলকাতায় চাহিদার সঙ্গে যোগানের সামঞ্জস্য না থাকার কারণে সোনার দাম বেড়ে গিয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

২২ ক্যারট সোনার দাম গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কী ছিল আর আজকে কী আছে দেখে নেওয়া যাক। ১ গ্রাম সোনার ২৫অক্টোবর মানে আজকে দাম ৩,৭৯৯টাকা। বৃহস্পতিবার এর দাম ছিল ৩,৭৭৭টাকা। একদিনে বেড়েছে ২২টাকা। ৮ গ্রাম সোনার দাম আজকে থিল ৩০,৩৯২টাকা। গত কাল এই পরিমাণ সোনার দাম ছিল ৩০, ২১৬ টাকা। একদিনে ১৭৬ টাকা বেড়েছে। আজকে ১০ গ্রাম সোনার দাম ছিল ৩৭,৯৯০টাকা। গতকাল ছিল ৩৭,৭৭০টাকা। ২২০টাকা বেড়েছে। ১০০ গ্রাম সোনার আজকে দাম ৩,৭৯,৯০০ টাকা। গতকাল এর দাম ছিল ৩,৭৭, ৭০০টাকা। একদিনে বেড়েছে ২,২০০টাকা।