তরুণীর নগ্ন ছবি ভাইরাল করল তাঁর সহকর্মী  যুবক ব্ল্যাকমেল করে তরুনীর নগ্ন ছবি নিয়ে  এরপর ভয় পেয়ে অফিস ছেড়ে দেন ওই তরুণী   অভিযুক্তকে ২ বছরের কারাদণ্ড দিল আদালত   

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রাক্তন সহকর্মীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এক যুবক। পুলিশ গ্রেফতারও করে ওই যুবককে। সেই মামলায় ওই যুবককে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিধাননগর মহকুমা আদালত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন, রাতের তাপমাত্রা ফের নামল স্বাভাবিকের নিচে, তবে বেলা বাড়তেই গরম অনুভূত


পুলিশি সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম জিতেন্দ্র সিং গ্রেওয়াল। সল্টলেকের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করতেন তিনি। সেখানেই দুর্গাপুরের বাসিন্দা এক তরুণীর সঙ্গে পরিচয় হয় তাঁর। ক্রমশ তা সম্পর্কে রূপ নেয়। সেই সময়ই তরুণীর কিছু গোপন মুহূর্তের ছবি জিতেন্দ্রর হাতে চলে আসে। জানা গিয়েছে, ২০১৮ সালের শুরুতে তরুণীর সঙ্গে জিতেন্দ্রর সম্পর্ক ভেঙে যায়। তবুও তিনি ওই তরুণীকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন। তাতে রাজি হননি ওই তরুণী। এরপরেই জিতেন্দ্র ব্ল্যাকমেল করতে শুরু করে তরুনীর গোপন মুহূর্তের ছবি নিয়ে। ভয় পেয়ে অফিস ছেড়ে দেন ওই তরুণী। কিন্তু তারপরেও তরুণীর পিছু ছাড়েননি জিতেন্দ্র। 

আরও পড়ুন, ব্যর্থ হল সব চেষ্টা, পোলবার পুলকার দুর্ঘটনায় আহত ছাত্র ঋষভের মৃত্যু


 পুলিশ জানিয়েছে, তরুণীর নামে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভুয়ো অ্যাকাউন্ট খোলেন জিতেন্দ্র। তারপর সেখানে ওই গোপন ছবি তুলে দেন। এই ঘটনার পরেই বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। ২০১৮ সালের এপ্রিল মাসে গ্রেফতার করা হয় জিতেন্দ্রকে। পরের মাসেই তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। রায় ঘোষণার সময় বিধাননগর মহকুমা আদালতের বিচারকের তরফে জানানো হয়, জিতেন্দ্র ওই তরুণীর নামে যে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিলেন, তা ফেসবুক জানিয়েছে। যে ল্যাপটপ ও মোবাইল থেকে সেই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল, সেগুলিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ফরেন্সিক পরীক্ষায় রিপোর্ট থেকে জিতেন্দ্রর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সবই প্রমাণিত। তাই তাঁকে ২ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হল।

আরও পড়ুন, মাধ্যমিকের মাঝে রাতভর চলল চটুল গানের আসর, বাজল মাইক ও ডিজে