আজ নিয়ে পাঁচ দিন হল জুনিয়র ডাক্তাররা এনআরএস কাণ্ডের জেরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন  সিনিয়র ডাক্তাররা আজ আবার নবান্নে যাচ্ছেন  এর মধ্যেই কলকাতার এক হাসপাতালে চিকিৎসা হচ্ছিল এনআরএস-এ আক্রান্ত  পরিবহ মুখোপাধ্যায়ের।কিন্তু এখন পরিবহ সম্পূর্ণ ভাবে ঝুঁকির বাইরে

আজ নিয়ে পাঁচ দিন হল জুনিয়র ডাক্তাররা এনআরএস কাণ্ডের জেরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সিনিয়র ডাক্তাররা আজ আবার নবান্নে যাচ্ছেন। এর মধ্যেই কলকাতার এক হাসপাতালে চিকিৎসা হচ্ছিল এনআরএস-এ আক্রান্ত পরিবহ মুখোপাধ্যায়ের।কিন্তু এখন পরিবহ সম্পূর্ণ ভাবে ঝুঁকির বাইরে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শনিবার মল্লিকবাজার ইনস্টিটিউটচ অফ নিউরো সায়েন্স থেকে জানিয়ে দেওয়া হল, সম্পূর্ণ ভাবে আতঙ্ক মুক্ত পরিবহ। তাঁর মাথার ক্ষতও ধীরে ধীরে সেরে উঠছে বলে জানা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আগামী সপ্তাহেই তাঁর মাথার সেলাই কাটা হবে। আর তার পরেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন পরিবহ। 

প্রসঙ্গত, গত ১০ জুন এক ৮৫ বছরের বৃদ্ধের মৃত্যু হলে একদল দুষ্কৃতী এনআরএস-এ এসে জুনিয়র ডাক্তার পরিবহর উপরে হামলা করে। মেরে তাঁর মাথর খুলির হাড় ভেঙে দেওয়া হয়। 

এই ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররা আন্দোলন শুরু করেন। মুখ্যমন্ত্রী আজ সাংবাদিক সম্মেলন করে তাঁদের কাজ শুরু করার আবেদন করেন। 

এর মধ্য়েই কয়েকটি দাবি তুলেছেন জুনিয়র ডাক্তাররা। প্রথমত, এসএসকেএম-এ এসে মুখ্যমন্ত্রী যে হুমকি দিয়েছেন তা প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রীকে সরাসরি পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে হবে। যথাযথ ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, সিনিয়র ডাক্তারদের ডেকে কেন আমাদের ডাকা হচ্ছে নবান্ন তা বলতে হবে। চতুর্থত, এনআরএস-এ মমতাকে এসে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। পঞ্চমত, জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তোলা মিথ্যে অভিযোগ প্রত্যাহার করতে হবে। ষষ্ঠত, সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার দিকে নজর দিতে হবে। 

জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, এই দাবিগুলি মেনে এনআরএস-এ এসে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নিলেই তাঁরা কাজে যোগ দেবেন।