MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ, কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী রক্ষাকবচ বিরোধী দলনেতাকে

শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ, কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী রক্ষাকবচ বিরোধী দলনেতাকে

Cal HC On Suvendu Adhikari: বিরোধী দলনেতার কনভয়ে হামলার ঘটনায় এবার আদালতে রক্ষাকবচ পেলেন শুভেন্দু অধিকারী। কী বলল কলকাতা হাইকোর্ট? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 22 2026, 10:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বিরোধী দলনেতাকে অন্তর্বর্তী রক্ষাকবচ
Image Credit : Social Media

বিরোধী দলনেতাকে অন্তর্বর্তী রক্ষাকবচ

 এবার চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার ঘটনায় সিআরপিএফ এবং রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২৯ জানুয়ারি পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না। বিরোধী দলনেতাকে অন্তর্বর্তী রক্ষাকবচ আদালতের। এই ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের হয়েছিল। সেই কারণেই তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ।

25
শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ
Image Credit : Social Media

শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ

গত ১০ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলা হয় বলে অভিযোগ ওঠে। শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা।

Related Articles

Related image1
বছর শুরুতেই স্বাস্থ্যক্ষেত্রে চাকরিতে দারুণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ
Related image2
Google এ 67 দিয়ে সার্চ করা মাত্রই ভূমিকম্প হবে আপনার মোবাইলে, কখনও ট্রাই করেছেন?
35
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ
Image Credit : Social Media

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ

ঘটনার পরই চন্দ্রকোনা পুলিশের বিট অফিসে গিয়ে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি তুলে আইসি-এর ঘরের মাটিতে ধর্নায় বসে পড়েন শুভেন্দু অধিকারী। দীর্ঘ ৬ ঘণ্টা ধর্না দিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পরের দিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের হয়।

45
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা
Image Credit : Social Media

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা

এরপরই অযথা হেনস্থা এবং গ্রেফতারির আশঙ্কা করে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। সেই আবেদনের মামলাতেই বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিলেন। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। সেই সঙ্গে, বিরোধী দলনেতার কনভয়ে হামলার ঘটনায় সিআরপিএফ এবং রাজ্যের থেকে রিপোর্ট তলব করল হাইকোর্ট।

55
কী বলল আদালত?
Image Credit : Social Media

কী বলল আদালত?

এর আগেও একাধিক মামলায় শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ২০২২ সালের ৮ অক্টোবর শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। কিন্তু গত অক্টোবরে সেই অন্তর্বর্তী রক্ষাকবচ প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ফলে এই সময়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে কোনও বাধা ছিল না রাজ্য পুলিশ প্রশাসনের। কিন্তু চন্দ্রকোনায় কনভয়ে হামলার ঘটনায় আবারও আদালত তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
শুভেন্দু অধিকারী
Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Election 2026: শান্তিপূর্ণ ভোট করাতে প্রশাসনিক রদবদল, কীভাবে রাজ্য চালাবেন? কমিশনকে চিঠি মমতার
Recommended image2
Kolkata Metro: কলকাতা মেট্রোয় এই জিনিসগুলো নিয়ে উঠলেই জরিমানা, যাত্রীদের জন্য চালু নয়া নিয়ম
Recommended image3
কিছুক্ষণের মধ্যেই খেল দেখাবে আবহাওয়া! ধেয়ে আসছে প্রচন্ড ঝড়বৃষ্টি! কোন কোন জেলায় তাণ্ডব?
Recommended image4
Left Candidate List: ভবানীপুরে শ্রীজীব বিশ্বাস, নন্দীগ্রামে শান্তি গিরি, দ্বিতীয় দফায় থাকল কি সেলিম-সুজনের নাম!
Recommended image5
Now Playing
Bhowanipore: কেন হঠাৎ ভবানীপুর থানায় ঢুকে পড়লেন শুভেন্দু? চমকে দেওয়া মন্তব্য!
Related Stories
Recommended image1
বছর শুরুতেই স্বাস্থ্যক্ষেত্রে চাকরিতে দারুণ সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ
Recommended image2
Google এ 67 দিয়ে সার্চ করা মাত্রই ভূমিকম্প হবে আপনার মোবাইলে, কখনও ট্রাই করেছেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved