শনিবার  সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস  আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ  কলকাতা সহ রাজ্য়ে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই  বেলা বাড়লে গরম অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে  

শহর কলকাতায় আকাশ আজ সারাদিনই পরিষ্কার থাকবে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। পাশাপাশি আদ্রতাও অপেক্ষাকৃত বেশি। যার দরুন বেলা বাড়লে গরম অনুভূত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং-এ। তবে এই মহূর্তে আপাতত কলকাতা সহ রাজ্য়ে বৃষ্টির সম্ভাবনা নেই। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন, রেহাই পেল না শিশুরাও, রাজ্যে করোনা আক্রান্ত আরও পাঁচ

 কলকাতার আকাশ আজ সারাদিন পরিষ্কারই থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ২৫ শতাংশ। শনিবার এই মুহূর্তে শহরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন, লকডাউনের মাঝেই অগ্নিকাণ্ড, বিদ্যুৎহীন দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায়

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সোমবার। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে কিছুটা আবহাওয়ার পরিবর্তন।রবিবার মহারাষ্ট্র এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি মধ্য প্রদেশ এবং অরুণাচলে। খুবই সামান্য সম্ভব না হলেও দক্ষিণবঙ্গের দু'এক জায়গায় বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা। সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা উড়িষ্যা ও মারাঠা ওয়াড়াতে। বৃষ্টি হতে পারে মহারাষ্ট্র তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশে। এদিনই রাতে নতুন করে পশ্চিমী ঝঞ্জা ঢুকবে জম্মু-কাশ্মীরে।

আরও পড়ুন, "একা, মহিলা আর অভিনেত্রী বলেই আমাকে আক্রমণ করা এত সহজ হচ্ছে", বিস্ফোরক শ্রীলেখা মিত্র