MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Fashion and Beauty
  • Skin Care Tips: ঘরোয়া ফেস মাস্কেই অনুষ্ঠান বাড়িতে বাজিমাত, কীভাবে বানাবেন? রইল টিপস

Skin Care Tips: ঘরোয়া ফেস মাস্কেই অনুষ্ঠান বাড়িতে বাজিমাত, কীভাবে বানাবেন? রইল টিপস

Home Made Face Musk: হাতে সময় কম বলে যাওয়া হয়ে উঠছে না পার্লারে। তাতে কী, এবার থেকে ঘরে বসেই বানিয়ে ফেলুন ফেস মাস্ক। কিন্তু কীভাবে বানাবেন বুঝতে পারছেন না? জেনে নিন বিশদে… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 18 2025, 04:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ঘরোয়া ফেস মাস্ক
Image Credit : our own

ঘরোয়া ফেস মাস্ক

ঘরে-বাইরে কাজের চাপে স্যালয়ঁ যাওয়ার সময় নেই। তাহলে কীভাবে নেবেন ত্বকের যত্ন? এক্ষেত্রে আপার জন্য ঘরোয়া উপাদানই হতে পারে মুশকিল আসান। কারণ, ঘরোয়া উপাদানে তৈরি ফেস মাস্ক প্রাকৃতিক গুণ সম্পন্ন হওয়ায় এর থেকে সাইড এফেক্ট বা ক্ষতির সম্ভাবনা অনেক কম। 

27
ত্বকের ধরন অনুযায়ী ফেস মাস্ক
Image Credit : our own

ত্বকের ধরন অনুযায়ী ফেস মাস্ক

আপনার ত্বক যদি অতিরিক্ত শুস্ক অথবা তেলতেলে হয় তাহলে ত্বকের ধরন অনুযায়ী বাড়িতে বসেই বানিয়ে ফেলুন হাতের কাছে থাকা কয়েকটি জিনিস দিয়ে ফেস মাস্ক। 

Related Articles

Related image1
Rath Yatra 2025: জগন্নাথদেবের রথযাত্রায় অনাচারের অভিযোগ, বিশ্বজুড়ে ইসকনকে কড়া চিঠি পুরীর মহারাজের
Related image2
Fake Call Center: কলসেন্টারের আড়ালে চলত কম সুদে ঋণ দিয়ে প্রতারণা, পুলিশি অভিযানে গ্রেফতার ৬
37
টমেটো লেমন ফেস মাস্ক
Image Credit : our own

টমেটো লেমন ফেস মাস্ক

তেলতেলে ত্বকের জন্য আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন টমেটো লেমন ফেস মাস্ক। কীভাবে বানাবেন? রইল টিপস… 

প্রথমেই একটা টমেটো ভালো করে জলে ধুয়ে নিয়ে ভালো করে চটকে পিউরির মতো করে নিন। এরমধ্যে এবার যোগ করুন দুই চামচ পাতিলেবুর রস। তারপর সেটা ভালো করে মিশিয়ে সারা মুখে ও গলায় লাগিয়ে নিন। মিনিট কুড়ি রাখার পর ধুয়ে ফেলুন। এই মাস্কে ট্যান দূর হবে এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসবে। 

47
আমন্ড ফেস মাস্ক
Image Credit : our own

আমন্ড ফেস মাস্ক

এখন অনেকেই আমন্ড, কাঠবাদাম খেয়ে দিন শুরু  করেন। আমন্ড যেমন শরীর ও স্বাস্থ্যের জন্য উপকারি ফল। তেমনই ত্বকের উজ্জ্বলা বাড়াতে এটি ব্যবহার করতে পারেন আপনি। এরজন্য দুটি আমন্ড সারারাত জলের বদলে দুধে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ওই দুধসহ আমন্ড বেটে সেই মিশ্রণ মুখের ত্বকে আলতো করে লাগিয়ে নিন। তবে চাইলে সারারাত এই মিশ্রণ মুখে মেখে সকালে মুখ ধুয়ে ফেলতে পারেন। এতে ত্বকের জেল্লা বৃদ্ধি পাবে। 

57
ডিম দিয়ে ফেস মাস্ক
Image Credit : our own

ডিম দিয়ে ফেস মাস্ক

আমন্ডের সঙ্গে আপনার রূপচর্চায় আরও একটা জিনিস যোগ করতে পারেন। সেটা হল ডিম। আমন্ড বাটার মিশ্রণের সঙ্গে ডিম মিশিয়ে ফেস মাস্ক তৈরি করুন। এরপর  সেটি মুখে ও গলায় মেখে ২০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। 

67
গাজর মধুর ফেস মাস্ক
Image Credit : our own

গাজর মধুর ফেস মাস্ক

ত্বক বিশেষজ্ঞদের মতে, সংবেদনশীল ত্বকের জন্য এই গরমে গাজর-মধুর মিশ্রণের ফেস মাস্ক দারুন উপকারি। এরজন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে তা হল- প্রথমে দু থেকে তিনটে গাজর ভালো করে সিদ্ধ করে তার সঙ্গে মধু যোগ করে গলায় ও মুখে ভালো করে মেখে রাখতে হবে। তারপর মুখ ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকে বেশ আরাম লাগবে এবং ত্বক সতেজ হবে। 

77
টকদই-লেবুর মাস্ক
Image Credit : our own

টকদই-লেবুর মাস্ক

পার্লারে যাওয়ার সময় নেই? অথচ বিয়েবাড়ির নিমন্ত্রণ! কী করবেন বুঝতে পারছেন না? ঘরে একটুকরো পাতিলেবু আর টকদই থাকলেই সব সমস্যার মুশকিল আসান। টক দইয়ের সঙ্গে একটু পাতিলেবুর রস মিশিয়ে সেই মিশ্রণ মুখে. ঘাড়ে ও গলায় ভালো ভাবে মেখে নিতে হবে। তারপর সেটি কিছুক্ষণ রেখে ধুয়ে নিলেই ব্যস মিলবে টানটান স্বাস্থ্য উজ্জ্বল ত্বক। 

Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
লাইফস্টাইলের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
অল্প বয়সে চুল পেকে যাচ্ছে? বাড়িতেই বানিয়ে ফেলুন এই বিশেষ কয়েকটি হেয়ার প্যাক
Recommended image2
তেল শ্যাম্পু ছাড়া এই কয়েকটি উপায় যত্ন নিন চুলের, রইলো কয়েকটি আধুনিক পন্থা
Recommended image3
সকালে ও রাতে আপনি কি একই সিরাম এবং ক্রিম মাখেন? বিরাট ভুল করছেন! জানেন কেনো?
Recommended image4
ব্রাইডাল নেলস, বিয়ের কনের জন্য সেরা জেল নেল এক্সটেনশন ডিজাইন
Recommended image5
Chandbali Earrings: ১০০ টাকায় সুপার স্টাইলিশ লুক, রইল ৬টি দারুণ ডিজাইন
Related Stories
Recommended image1
Rath Yatra 2025: জগন্নাথদেবের রথযাত্রায় অনাচারের অভিযোগ, বিশ্বজুড়ে ইসকনকে কড়া চিঠি পুরীর মহারাজের
Recommended image2
Fake Call Center: কলসেন্টারের আড়ালে চলত কম সুদে ঋণ দিয়ে প্রতারণা, পুলিশি অভিযানে গ্রেফতার ৬
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved