ঘরে বানিয়ে নিন চিকেন কাটলেটের রেসিপি। রইল সহজ পদ্ধতির হদিশ।

চিকেন কাটলেট কম বেশি অনেকেরই পছন্দের। এবার বাড়িতে বানিয়ে নিন এই পদ। রইল চিকেন কাটলেটের সহজ রেসিপি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

উপকরণ:

চিকেন ৫০০ গ্রাম (বোনলেস)
আলু ২ টি (সেদ্ধ করে ম্যাশ করা)
পেঁয়াজ ১ টি (মিহি করে কাটা)
আদা এক টুকরো (থেঁতো করা)
কাঁচা লঙ্কা ৩ টি
গরম মশলা ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ
ডিম ২ টি (ফেটানো)
কারি পাতা পরিমাণ মতো
ব্রেড ক্রাম্বস পরিমাণ মতো
হলুদ গুঁড়ো পরিমাণ মতো
ধনে পাতা
লেবুর রস আধ চা চামচ
নুন স্বাদমতো
তেল

প্রস্তুত প্রণালী:

প্রথমে চিকেন হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও নুন দিয়ে সেদ্ধ করে নিন। এরপর মিক্সিতে একবার ঘুরিয়ে নিন। চিকেন সামান্য গরম করে তুলে রাখুন। এরপর প্যানে ২ চা চামচ তেল গরম করে আদা, কাঁচালঙ্কা, পেঁয়াজ ও কারি পাতা দিয়ে ভাজুন। এরপর চিকেন, আলু, লবণ, গরম মশলা ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ধনে পাতা ও লেবুর রস মিশিয়ে দিন। মিশ্রণটি নিজের পছন্দসই আকারে গড়ে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে তেলে ভেজে নিন। তৈরি আপনার চিকেন কাটলেট!